AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Anurag Thakur: মোদী সরকারের কাছে প্রতিটি জীবন গুরুত্বপূর্ণ: অনুরাগ ঠাকুর

Modi Government: কেবল কাতারে সাজাপ্রাপ্ত নৌ আধিকারিকদের দেশে ফিরিয়ে আনা নয়, যে কোনও দেশে, যে কোনও বিপর্যয়ে সম্মুখীন হওয়া ভারতীয়দের উদ্ধার করতে নরেন্দ্র মোদী সরকার তৎপর ভূমিকা নিয়েছে বলেও উল্লেখ করেন ক্রীড়া ও তথ্য-সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। এপ্রসঙ্গে 'অপারেশন গঙ্গা'-র উদাহরণ তুলে ধরেন তিনি।

Anurag Thakur: মোদী সরকারের কাছে প্রতিটি জীবন গুরুত্বপূর্ণ: অনুরাগ ঠাকুর
কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। ফাইল ছবি।Image Credit: TV9 Bangla
| Updated on: Feb 12, 2024 | 7:52 PM
Share

নয়া দিল্লি: কূটনৈতিক ক্ষেত্রে বড় জয় পেয়েছে ভারত। মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত ভারতের প্রাক্তন ৮ নৌ-আধিকারিককে মুক্তি দিয়েছে কাতার সরকার। এটা কেবল বিদেশের মাটিতে ভারতের জয় নয়, নরেন্দ্র মোদী সরকারের বড় জয় এবং নরেন্দ্র মোদী সরকারের কাছে প্রত্যেকের জীবন গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।

কাতারে ৮ প্রাক্তন নৌ আধিকারিকের মুক্তি পাওয়া প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, “৪৫ দিন আগে তাঁদের সাজা মৃত্যুদণ্ড থেকে কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড করা হয়েছিল। আর এখন আমাদের নৌ আধিকারিকেরা ঘরে ফিরে আসছেন। এর থেকে প্রমাণিত যে, মোদী সরকারের কাছে প্রতিটি জীবন গুরুত্বপূর্ণ।”

কেবল কাতারে সাজাপ্রাপ্ত নৌ আধিকারিকদের দেশে ফিরিয়ে আনা নয়, যে কোনও দেশে, যে কোনও বিপর্যয়ে সম্মুখীন হওয়া ভারতীয়দের উদ্ধার করতে নরেন্দ্র মোদী সরকার তৎপর ভূমিকা নিয়েছে বলেও উল্লেখ করেন ক্রীড়া ও তথ্য-সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। এপ্রসঙ্গে ‘অপারেশন গঙ্গা’-র উদাহরণ তুলে ধরে তিনি বলেন, “অপারেশন গঙ্গা-র মাধ্যমে প্রায় ২৭ হাজার ভারতীয় পড়ুয়াকে ইউক্রেন থেকে নিয়ে আসা হয়। যে কোনও যুদ্ধ-বিধ্বস্ত বা দুর্যোগ-বিধ্বস্ত দেশ থেকে ভারতীয় প্রবাসীদের নিরাপদে সরিয়ে আনা হয়েছে, সেটা নেপাল হোক বা আফগানিস্তান হোক।” গত ১০ বছর ধরে এমনই করা হচ্ছে। নাগরিকদের প্রতি নরেন্দ্র মোদী সরকারের এই বিশেষ তৎপরতার মাধ্যমে বিশ্বের কাছে ভারতের মর্যাদা বেড়েছে বলেও মন্তব্য করেন অনুরাগ ঠাকুর।

প্রসঙ্গত, ২০২২ সালে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতের ৮ প্রাক্তন নৌ আধিকারিককে গ্রেফতার করে কাতার প্রশাসন। তাঁরা সেখানে একটি বেসরকারি সংস্থায় কাজ করতে গিয়েছিলেন। তারপর গত বছরের অক্টোবরে তাঁদের মৃত্যুদণ্ড দেয় কাতার আদালত। এরপর মৃত্যুদণ্ডের সাজা খারিজ করার ব্যাপারে পদক্ষেপ করার জন্য অভিযুক্তদের পরিবার ভারত সরকারের কাছে আবেদন জানায়। তারপর সরকারের তরফে কাতারের প্রশাসনের সঙ্গে কথা বলা হয়। এরপর কাতার আদালত মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে তাঁদের কারাদণ্ড দেয়। সেই সাজা কমানোর ব্যাপারেও কূটনৈতিক চেষ্টা চালায় মোদী সরকার। অবশেষে রবিবার জানা যায়, প্রাক্তন ৮ নৌ সেনাকেই মুক্তি দিয়েছে কাতার সরকার।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?