West Bengal News LIVE: পাহাড় থেকে সাগর, বিপুল উন্নয়নের জন্য নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জ্ঞাপন মুখ্যমন্ত্রী শুভেন্দুর
West Bengal Breaking News Updates: গত ২৭ অগস্ট শেক্সপিয়র সরণী থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের বিল বোর্ড খোলা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এদিকে, দিল্লিতে ককরোচদের আন্দোলনে বড় মোড়। আদালতের শর্ত অমান্যের অভিযোগে মধ্যরাতে গ্রেফতার আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস। তাঁদের পাঁচ দিনের জেল হেফাজত দিয়েছে আদালত। তিহাড় জেলে পাঠানো হচ্ছে তাঁদের।

LIVE NEWS & UPDATES
-
Nabanna: শিল্পমহলের নজর এখন নবান্নের দিকে
- বৃহস্পতিবার রাজ্যের নতুন শিল্পনীতি ঘোষণা করবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। স্বাভাবিক ভাবেই রাজ্যে নতুন শিল্পনীতি ঘোষণার আগে শিল্পমহলের নজর এখন নবান্নের দিকে।
- সহজে শিল্পের জন্য জমি পাওয়া থেকে শুরু করে করছাড়, বিদ্যুতের খরচ কমানো, দ্রুত সরকারি অনুমোদন এবং শিল্পের উপযোগী পরিকাঠামো—নতুন নীতিতে কোন কোন বিষয়কে গুরুত্ব দেওয়া হয়, তা জানতে আগ্রহী বিভিন্ন ক্ষেত্রের শিল্পপতিরা।
- শুধু নতুন বিনিয়োগের প্রতিশ্রুতি নয়, বাস্তবে কারখানা তৈরি এবং উৎপাদন শুরু করার পথে প্রশাসনিক জটিলতা কমানোর ব্যবস্থা থাকবে এই নীতিতে।
-
পুজোর ছুটি নিয়ে কড়াকড়ি স্বাস্থ্যমন্ত্রী
- পুজোর আবহে স্বাস্থ্য পরিষেবা নিয়ে বেশ কিছু অভিযোগ সামনে এসেছে। পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালের বেহাল অবস্থা নিয়ে অভিযোগ সামনে আসার পর দেখা গিয়েছে, সেখানকার কয়েকজন পদাধিকারী স্বাস্থ্য দফতরের অনুমোদন ছাড়াই ছুটি নিয়ে নিয়েছেন। এই পরিস্থিতিতে এবার পুজোর ছুটি নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন স্বাস্থ্যমন্ত্রী।
- পুজোর সময় ডাক্তার পাওয়া যায় না, এই অভিযোগ বিভিন্ন জায়গায় শোনা যায়। আদতে সরকারি হাসপাতালে সরকারি ছুটি না থাকলেও চিকিৎসক ও হাসপাতালের কর্মীদের একটা রস্টার তৈরি করা হয়, সেই অনুযায়ী কাজ করেন তাঁরা। মোটামুটিভাবে সেই রস্টার চলে ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত। ওই কয়েকদিন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ঘুরিয়ে ফিরিয়ে ছুটি নেন। সেই ব্যবস্থা যে আর চলবে না, শুক্রবার তা স্পষ্ট করে দিয়েছেন শারদ্বত।
-
-
Suvendu Adhikari on PM Modi: মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন শুভেন্দুর
পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়ন, পাহাড় থেকে সাগর পর্যন্ত তাঁর উন্নয়নকে সামনে রেখে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
-
মমতার জেড প্লাস নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুললেন অভিষেক
মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে হামলার ঘটনার প্রসঙ্গে অভিষেক বলেন, “অত্যন্ত দুর্ভাগ্যজনক। মমতা বন্দ্যোপাধ্যায় বলে নয়, উনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলে নয়, উনি একজন মহিলা। যেভাবে কাল ঘটনাটি ঘটেছে। আমি কালীঘাট কার্যালয়ে উপস্থিত ছিলাম যখন এই ঘটনাটি ঘটে, আমি যতটুকু শুনেছি বা সংবাদমাধ্যমে দেখেছি, যেভাবে ছুরি নিয়ে এগিয়ে আসা হয়েছে, মুখ্যমন্ত্রী কথায় কথায় বলেন যে উনি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেড প্লাস নিরাপত্তা দেন। এই যদি জেড প্লাস নিরাপত্তার নিদর্শন হয়, তাহলে সাধারণ মানুষ বা নারীদের নিরাপত্তা কোথায়, তা আপনারাই বুঝে নিন।”
-
প্রাক্তন তৃণমূল বিধায়কের গাড়ির ধাক্কায় মৃত ২, গাড়ি সোজা নেমে গেল পুকুরে
প্রাক্তন বিধায়কের (Ex MLA) গাড়ির ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনা। টোটোর সঙ্গে গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে দুই টোটো যাত্রীর। আহত হয়েছেন আরও দুজন। শুধু তাই নয়, ঘাতক স্করপিও গাড়িটি সোজা ছিটকে পড়ে যায় পুকুরে। এটি সন্দেশখালির প্রাক্তন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর গাড়ি বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে ন্যাজাট থানার পুলিশ।
-
-
Agnimitra Paul: কর ছাড়ে বড় ঘোষণা
বকেয়া রাজস্ব আদায় বাড়াতে এক আকর্ষণীয় ছাড়ের ঘোষণা সরকারের। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, বর্তমানে আসানসোল পৌরনিগমের প্রায় ২০০ কোটি টাকার গৃহকর (হাউজ ট্যাক্স) বকেয়া রয়েছে। এই বকেয়া অর্থ দ্রুত পুনরুদ্ধারের জন্য করদাতাদের জন্য বিশেষ সুযোগ আনা হয়েছে। আগামী ৩১ মার্চের মধ্যে বকেয়া গৃহকর জমা দিলে করদাতাদের কোনও অতিরিক্ত সুদ বা জরিমানা দিতে হবে না। শুধু তা-ই নয়, বকেয়া আসল অর্থের ওপরেও ১০ শতাংশ ছাড় মিলবে।
বিস্তারিত পড়ুন: যাঁদের নিজস্ব বাড়ি রয়েছে, সেই মধ্যবিত্তদের জন্য এবার বড় খবর সরকারের
-
Kolkata Illegal Arms Factory: কলকাতায় বাড়িতেই বেআইনি অস্ত্র তৈরির কারখানা
- পুজোর গন্ধের মধ্যেই কলকাতায় ‘বারুদের গন্ধ’ পেয়ে অভিযানে নেমে সাফল্য পেল বেঙ্গল এসটিএফ।
- কলকাতার নাদিয়াল থানার আয়ুবনগরের একটি বাড়িতে অভিযান চালিয়ে বেঙ্গল এসটিএফ- র গোয়েন্দারা একটি বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিস পেলেন।
- তল্লাশি অভিযানে উদ্ধার হয় একাধিক আগ্নেয়াস্ত্র এবং অস্ত্র তৈরির প্রচুর সরঞ্জাম।
- তবে অভিযুক্ত পালিয়ে যায়। নাদিয়াল থানায় অস্ত্র আইনের একাধিক ধারায় মামলা দায়ের করেছে STF।
বিস্তারিত পড়ুন: কলকাতায় বেআইনি অস্ত্র কারখানার হদিস, এত আগ্নেয়াস্ত্র কেন তৈরি করা হচ্ছিল?
-
-
Air India: জয়পুরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের, কেন?
- জয়পুরে এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ।
- হাইজ্যাক অ্যালার্টের পরই ফ্রাঙ্কফুটগামী বিমানের জরুরি অবতরণ করা হয়েছে।
- এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক ফ্লাইট AI-2030 বিমানে বোমা থাকার আশঙ্কা করেন পাইলট।
- এরপরই ফ্লাইটটিকে জয়পুরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়।
বিস্তারিত পড়ুন: হাইজ্যাক অ্যালার্ট! কেবল তিনিই আঁচ করতে পেরেছিলেন, এয়ার ইন্ডিয়ার বিমান ঘুরিয়ে জয়পুরে জরুরি অবতরণ পাইলটের!
-
Taslima Nasrin: ইডেনে মুখ্যমন্ত্রী শুভেন্দুর কোন কথা শুনে ‘আত্মহারা’ হলেন তসলিমা?
- রাজ্যে পালাবদলের পর বদলেছে পরিস্থিতি। যে কলকাতা থেকে তাঁকে চলে যেতে হয়েছিল, সেই তিলোত্তমা তাঁকে দু’হাত বাড়িয়ে এখন স্বাগত জানাচ্ছে।
- আর কলকাতায় ফের আসতে পেরে তিনি যে যারপরনাই আনন্দিত, সেকথা ব্যক্ত করেছেন। এবার ইডেন গার্ডেন্সে মহালয়ার অনুষ্ঠানে যেভাবে তাঁকে স্বাগত জানানো হল, তাতে আপ্লুত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন।
- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উচ্ছ্বসিত প্রশংসা করলেন।
- ইডেন গার্ডেন্সে মহালয়ার অনুষ্ঠানে তাঁর অভিজ্ঞতা লিখে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট লিখলেন। একাধিক ছবিও পোস্ট করলেন।
বিস্তারিত পড়ুন: ‘এই বাংলা আপনার’, মুখ্যমন্ত্রী শুভেন্দুর কথায় বিহ্বল তসলিমা
-
CJP leaders arrested: আদালতের শর্ত না মানায় গ্রেফতার সিজেপির ২ নেতা
- নিষেধাজ্ঞা সত্ত্বেও গেট টপকে বিক্ষোভ ‘আরশোলা’দের নেতা আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসের।
- এই অভিযোগে পাঁচ দিনের জেল হেফাজত ককরোচ নেতাদের।
- এক বছরের জন্য কোনও প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়া যাবে না এই শর্তে জামিন পাওয়ার পরও ফের মঙ্গলবার যন্তর মন্তরে বিক্ষোভ দেখিয়েছেন সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা এবং অজিঙ্কা শিন্ডেরা।
বিস্তারিত পড়ুন: আদালতের শর্ত অমান্য, এবার তিহার জেলে পাঠানো হচ্ছে আরশোলাদের নেতা সৌরভ দাস, আশুতোষ রাঙ্কাকে
-
Abhishek Banerjee: অভিষেককে তলব পুলিশের
- বিল বোর্ড খোলা বিতর্ক, ক্যামাক স্ট্রিট কাণ্ডে আজ ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব পুলিশের
- বেলা ১১টার সময়ে শেক্সপিয়র সরণি থানায় অভিষেককে তলব করা হয়েছে
- গত ২৭ অগস্ট অভিষেকের শেক্সপিয়র সরণি এলাকায় অফিসের বিল বোর্ড খোলা নিয়ে উত্তেজনা তৈরি হয়।
- বিলবোর্ড অপসারণকে কেন্দ্র করে পুলিশ, পুরসভার কর্মী এবং তৃণমূল কর্মীদের মধ্যে ধস্তাধস্তি ও উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় শেক্সপিয়র সরণি থানায় তিনটি এফআইআর (FIR) দায়ের করা হয়। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয়।
ক্যামাকস্ট্রিট কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব পুলিশের। আজ বেলা ১১টায় শেক্সপিয়র সরণী থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৭ অগস্ট শেক্সপিয়র সরণী থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের বিল বোর্ড খোলা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এদিকে, দিল্লিতে ককরোচদের আন্দোলনে বড় মোড়। আদালতের শর্ত অমান্যের অভিযোগে মধ্যরাতে গ্রেফতার আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস। তাঁঁদের পাঁচ দিনের জেল হেফাজত দিয়েছে আদালত। তিহাড় জেলে পাঠানো হচ্ছে তাঁদের।
দেখুন টিভি৯ বাংলা লাইভ-
Published On - Oct 14,2026 9:46 AM
