AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ED Raid: দেবাশিস কুমারের পর এবার বিবেকের বাড়িতে তল্লাশি ইডি, চলল জিজ্ঞাসাবাদ

গত শনিবার জমি সংক্রান্ত প্রতারণা মামলায় তদন্তে নেমেছিল ইডি। কলকাতা-সহ বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছিল। সেই সময়ই বালিগঞ্জ পার্ক রোড নির্মাণ সংস্থার কর্ণধার বিবেক কাঠটিয়া বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা।

ED Raid: দেবাশিস কুমারের পর এবার বিবেকের বাড়িতে তল্লাশি ইডি, চলল জিজ্ঞাসাবাদ
ইডির তল্লাশিImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 01, 2026 | 5:37 PM
Share

কলকাতা: তৃণমূলের বিদায়ী বিধায়ক দেবাশিস কুমারের পর ইডি দফতরে এবার বিবেক কাঠতিয়া। বেআইনি নির্মাণ সহ আর্থিক লেনদেনের অভিযোগে ডেকে পাঠানো হয়েছে তাঁকে। চলছে জিজ্ঞাসাবাদ।

গত শনিবার জমি সংক্রান্ত প্রতারণা মামলায় তদন্তে নেমেছিল ইডি। কলকাতা-সহ বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছিল। সেই সময়ই বালিগঞ্জ পার্ক রোড নির্মাণ সংস্থার কর্ণধার বিবেক কাঠটিয়া বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। তাঁর বিরুদ্ধে জমি নিয়ে প্রোজেক্ট তৈরি করার নামে কোটি-কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছিল। সাধারণ মানুষের কাছ থেকে জমি উন্নয়নের প্রকল্পের নামে বিপুল পরিমাণে টাকা তোলা হয় বলে খবর। তবে বাস্তবে কোনও ধরনের কাজ হয়নি বলে অভিযোগ।

ইতিমধ্যেই বেশ কয়েকটি সংস্থার নামে এফআইআর হয়েছিল। যার ভিত্তিতে ইডি তল্লাশি অভিযান চালিয়েছিল। ইতিমধ্যেই রাজবিহারী কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস কুমারকে জিজ্ঞাসাবাদ করেছে এবার সেই একই মামলায় নির্মাণসংস্কার মালিক বিবেক জিজ্ঞাসাবাদের মুখোমুখি। এ দিন, নথি ও তথ্য নিয়ে হাজির হন সল্টলেকের সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে।

বস্তুত, এর আগে রাসবিহারীর তৃণমূল বিধায়ক তথা তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের কত সম্পত্তি তা নিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট ও সম্পত্তি সংক্রান্ত তথ্য তলব করা হয়েছে, খবর ইডি সূত্রে। আগামী এক সপ্তাহের মধ্যে সমস্ত তথ্য ইডি দফতরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Follow Us