AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arabul on Naushad: ‘ভাঙড়ে কত হাজার-হাজার আমার ছেলেরা আছে জানেন? তাঁরা নেমে পড়েছে’, কেন বললেন আরাবুল?

Naushad Siddiqui: ভাঙড় ও ক্যানিং দুটোতেই জিতব। আর ভাঙড়ে নওশাদ প্রচুর ভোটে জিতবে আর ক্যানিংয়ে আমি এক ভোটে হলেও জিতব। আইএসএফ প্রার্থীর দাবি, ক্যানিংয়ের নাকি নিচুতলার কর্মীরাও তাঁর সঙ্গে যোগাযোগ রেখেছেন। তাঁকে জেতাতে আগ্রহী। তিনি বলেন, "ক্যানিংয়ে পূর্বের সিপিএম নেতৃত্ব আমার সঙ্গে আছেন। উপরের লোক কাটা ভাবলেও, নিচু তলার সিপিএম কর্মীদের আমাদের ডাকতে হয় না। তাঁর অলরেডি আপনার সভা অ্যাডেন্ড করছে।"

Arabul on Naushad:  'ভাঙড়ে কত হাজার-হাজার আমার ছেলেরা আছে জানেন? তাঁরা নেমে পড়েছে', কেন বললেন আরাবুল?
আরাবুল ইসলাম, ISF প্রার্থীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 28, 2026 | 4:11 PM
Share

কলকাতা: ২০২১ সাল থেকে আইএসএফ-এর যাত্রা শুরু হয়েছে। আর তারপর একজন বিধায়ক পেয়েছে সেই দল। এবার আর একজন নয়, একাধিক বিধায়ক সেই দলে থেকে জিতবেন বলে দাবি ক্যানিং পূর্বের আইএসএফ বিধায়ক আরাবুল ইসলাম। তাঁর দাবি, তৃণমূল এবং সিপিএম-এর নিচুতলার কর্মীরাই তাঁদের জেতাবেন।

আরাবুল এ দিন জানিয়েছেন, কীভাবে জিতবে নওশাদ। তিনি বলেছেন, প্রচুর ছেলে ইতিমধ্যেই নওশাদের হয়ে ভোট করাবে। সেক্ষেত্রে ভাঙড়ে নিজের সংগঠন যে কত মজবুত সে কথাও আরও একবার স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। আরাবুল বলেছেন, ” আপনারা জানেন না ভাঙড়ে কত হাজার-হাজার আমার ছেলেরা আছে। তাঁরা কি ক্যানিংয়ে ভোট দেবে? তাঁরা মাঠে নেমে পড়েছে।”

ভাঙড় ও ক্যানিং দুটোতেই জিতব। আর ভাঙড়ে নওশাদ প্রচুর ভোটে জিতবে আর ক্যানিংয়ে আমি এক ভোটে হলেও জিতব। আইএসএফ প্রার্থীর দাবি, ক্যানিংয়ের নাকি নিচুতলার কর্মীরাও তাঁর সঙ্গে যোগাযোগ রেখেছেন। তাঁকে জেতাতে আগ্রহী। তিনি বলেন, “ক্যানিংয়ে পূর্বের সিপিএম নেতৃত্ব আমার সঙ্গে আছেন। উপরের লোক কাটা ভাবলেও, নিচু তলার সিপিএম কর্মীদের আমাদের ডাকতে হয় না। তাঁর অলরেডি আপনার সভা অ্যাডেন্ড করছে।” আরাবুল এও বলেন, “শওকতের লোকজন বেরতে পারবে না নির্বাচন যত কাছে আসবে। আপনারা দেখতে থাকুন।”

Follow Us