SIR supplementary List: ৮৬ জন বিচারধীনের মধ্যে কাটা গেল ১৮৩ জনের নাম! উৎকন্ঠায় মতুয়া গড়
SIR supplementary List : যাঁদের ভোট কাটা গিয়েছে, তাঁদের মধ্যে অধিকাংশ মতুয়া সম্প্রদায়ের। ভোট কাটা যাওয়ায় উৎকাণ্ঠায় তাঁরা। ছেলে মেয়ের ভবিষ্যৎ কী হবে? অনেকে বলেছেন তাদের কাছে ১৯৮৪ সালের বর্ডার স্লিপ রয়েছে, কারও কাছে আবার ১৯৮৮ সালের ভোটার তালিকায় রয়েছে। সমস্ত কিছু দেখানোর পরেও তাদের ভোট কেটে দিয়েছে। তাঁরা বলছেন, এখান থেকে তাঁরা কোথাও যাবেন না।

উত্তর ২৪ পরগনা: ১৮৬ জন বিচারধীনের মধ্যে কাটা গেল ১৮৩ জনের নাম, দুই জনের নাম এখনও বিচারধীন, নাম কাটা যাওয়া ১৮৩ জনের মধ্যে অধিকাংশই মতুয়া সম্প্রদায়ের। উৎকন্ঠায় মতুয়া গড়। উত্তর ২৪ পরগনার বনগাঁ দক্ষিণ বিধানসভার চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের ১৭৩ নম্বর বুথে ১৮৬ জনের নাম বিচারধীন ছিল। দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর দেখা যায় ১৮৪ জনের ভোট মীমাংসা হয়েছে। দু’জনের ভোট এখনও বিচারধীন। তবে যে ১৮৪ জনের তালিকা প্রকাশ হয়েছে তার মধ্যে ১৮৩ জনের ভোট কাটা গিয়েছে।
যাঁদের ভোট কাটা গিয়েছে, তাঁদের মধ্যে অধিকাংশ মতুয়া সম্প্রদায়ের। ভোট কাটা যাওয়ায় উৎকাণ্ঠায় তাঁরা। ছেলে মেয়ের ভবিষ্যৎ কী হবে? অনেকে বলেছেন তাদের কাছে ১৯৮৪ সালের বর্ডার স্লিপ রয়েছে, কারও কাছে আবার ১৯৮৮ সালের ভোটার তালিকায় রয়েছে। সমস্ত কিছু দেখানোর পরেও তাদের ভোট কেটে দিয়েছে। তাঁরা বলছেন, এখান থেকে তাঁরা কোথাও যাবেন না। তাঁরা এখানেই থাকবেন। তাঁদের নাগরিকত্ব দিতে হবে।
অন্যদিকে, বসিরহাটের ২ নম্বর ব্লকেও ভোটার তালিকা থেকে ৫০৮ জনের নাম বাদ পড়েছে বলে খবর। কীভাবে মিলবে সমাধান, BLO, ERO, AERO-j কাছে কোন রকম সদ উত্তর না পেয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখা গ্রামবাসীরা। বসিরহাট দু’নম্বর ব্লকের বেগমপুর বিবিপুর গ্রাম পঞ্চায়েতের স্বরূপনগর গ্রামের ১১ নম্বর বুথে। এই স্বরূপনগর গ্রামের ১১ নম্বর বুথে মোট ১১৯৩ জন ভোটারের মধ্যে ৫০৮ জন ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ। নাম বাদ যাওয়ায় আতঙ্কে গোটা গ্রাম, কমিশনের বিরুদ্ধে ক্ষোভ, ষড়যন্ত্রের অভিযোগ। বাদ যাওয়া ভোটাররা সমস্যার সমাধান চেয়ে একাধিকবার BLO,ERO,AERO,BDO-র কাছে দ্বারস্থ হন। কিন্তু তাঁদের কাছ থেকে কোনও সদুত্তর মেলেনি।
প্রতিবাদে গ্রামবাসীরা স্বরূপনগর নগরকচুয়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের মধ্যে এক জন বলেন, “সরকারি প্রাইমারি স্কুলে চাকরি করি। নামটাই ভোটার তালিকা থেকে বাদ চলে গিয়েছে। এটা কি ষড়যন্ত্র?” উল্লেখ্য, দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় বিবেচনাধীনদের মধ্যে ৩৭ লক্ষের নিষ্পত্তি হয়েছে। প্রায় ৪০ শতাংশ নাম বাদ পড়েছে বলে সূত্রের খবর।
