AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Medinipur News: ভোটের আগে ধরে-ধরে মুচলেকা নিচ্ছে পুলিশ, ২৫০০ জনের থেকে ইতিমধ্যে সংগ্রহ করা শেষ হয়েছে

বিজেপির তমলুক সংগঠনিক জেলা সভাপতি মলয় সিংহ বলেন, "আমরা চাই পুলিশ এলাকা এলাকায় গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলুক। ভোট দেওয়ার জন্য মানুষের মনবল বৃদ্ধি করার পদক্ষেপ করুক পুলিশ প্রশাসন। তবে স্পর্শকাতর বুথে বেশি করে টহলদারি কথা বলা হয়েছিল সর্বদলীয় বৈঠকে। কিন্তু পুলিশের তরফে আমাদের জানানো হয়নি কোথায় রুট মার্চ এবং কত স্পর্শকাতর বুথ কোথায় কোথায় রয়েছে।"

Medinipur News: ভোটের আগে ধরে-ধরে মুচলেকা নিচ্ছে পুলিশ, ২৫০০ জনের থেকে ইতিমধ্যে সংগ্রহ করা শেষ হয়েছে
পূর্ব মেদিনীপুর পুলিশ সুপার, অংশুমান সাহা Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 28, 2026 | 3:43 PM
Share

সৌমেন মণ্ডলের রিপোর্ট 

পূর্ব মেদিনীপুর: সামনেই নির্বাচন। নির্বাচন কমিশন আগেই নির্দেশ দিয়েছে যাতে কোনও রকম অশান্তি না হয়। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বদ্ধ পরিকর কমিশন। এই পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুর জেলাতে শান্তিপূর্ণ ভোট করানোর জন্য জেলা পুলিশের তরফে প্রায় ২৫০০ জনের থেকে মুচলেকা নিল জেলা পুলিশ।

কাদের থেকে নেওয়া হয়েছে এই সই?

পূর্ব মেদিনীপুর পুলিশের দাবি, বিগত কয়েক দিনে এলাকায় আইন ভঙ্গ করেছে, গণ্ডগোল সৃষ্টি করেছে, সেই সব নথি দেখে তালিকা তৈরি করা হয়েছিল। সেই তালিকাতে নাম থাকা ব্যক্তিদের ১০৭-এর নোটিস দেওয়া হয়েছিল। পুলিশের দাবি, ২৫০০ বাসিন্দা নিজেদের স্থানীয় থানায় মুচলেকা দিয়েছে। নির্বাচন প্রক্রিয়া চলাকালীন কোনও রকম আইন ভঙ্গকারী কাজ করবে না।

জেলা পুলিশ সুপার অংশুমান সাহা বলেন, “জেলায় প্রচুর দক্ষ পুলিশ অফিসার রয়েছেন। এলাকায় এলাকায় ঘুরছেন কেন্দ্রীয় বাহিনী। ২৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই জেলাতে এসেছে। এক সপ্তাহের মধ্যে জেলাতে আরও ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী জেলায় আসার কথা রয়েছে। এ বছর অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করা হবে।”

বিজেপির তমলুক সংগঠনিক জেলা সভাপতি মলয় সিংহ বলেন, “আমরা চাই পুলিশ এলাকা এলাকায় গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলুক। ভোট দেওয়ার জন্য মানুষের মনবল বৃদ্ধি করার পদক্ষেপ করুক পুলিশ প্রশাসন। তবে স্পর্শকাতর বুথে বেশি করে টহলদারি কথা বলা হয়েছিল সর্বদলীয় বৈঠকে। কিন্তু পুলিশের তরফে আমাদের জানানো হয়নি কোথায় রুট মার্চ এবং কত স্পর্শকাতর বুথ কোথায় কোথায় রয়েছে।” তৃণমূলের তমলুক সাংগঠনের জেলার সাধারণ সম্পাদক সরকার বলেন,”২৫০০ জনকে মুচলেকা নিয়েছে শান্তিপূর্ণ ভোট হোক এটাই আমাদের দাবি। কিন্তু নির্বাচন কমিশন কি করছে এটা আমাদের সম্পূর্ণ অন্ধকারে রেখেছে।”

Follow Us