AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arabul Islam News: ‘ওয়াকফ সম্পত্তি, SIR…মমতা BJP-র সঙ্গে হাত মিলিয়ে কাজ করছেন’, বড় দাবি আরাবুলের

TMC: আরাবুল এ দিন দাবি করেছেন, এবার ক্যানিং পূর্বে যে সকল মুসলমানরা রয়েছেন তাঁরা কেউ তৃণমূলকে ভোট দেবে না। তিনি বলেন, "ক্যানিংয়ে যে সন্ত্রাস চলেছে, তাতে আরাবুল ইসলাম ওইখান থেকেই জয়লাভ করবে। এবারে ১-২ শতাংশ মুসলিম তৃণমূলকে ভোট দেবে না।"

Arabul Islam News: 'ওয়াকফ সম্পত্তি, SIR...মমতা BJP-র সঙ্গে হাত মিলিয়ে কাজ করছেন', বড় দাবি আরাবুলের
আরাবুল ইসলাম ও মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit: PTI and Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 28, 2026 | 3:02 PM
Share

কলকাতা: বামেরা এতদিন বলত ‘বিজেমূল’ অর্থাৎ তৃণমূল ও বিজেপির সেটিং। এবার সেই একই বক্তব্য শোনা গেল তৃণমূল থেকে সাসপেন্ডেড নেতা তথা ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম। মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি মিলেমিশে কাজ করছে, মুসলমানদের জন্য কোনও কাজ করেননি মমতার সরকার। তাঁদের স্রেফ ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করলেন আরাবুল।

‘১ থেকে ২ শতাংশ মুসলাম তৃণমূলকে ভোট দেবে’

আরাবুল এ দিন দাবি করেছেন, এবার ক্যানিং পূর্বে যে সকল মুসলমানরা রয়েছেন তাঁরা কেউ তৃণমূলকে ভোট দেবে না। তিনি বলেন, “ক্যানিংয়ে যে সন্ত্রাস চলেছে, তাতে আরাবুল ইসলাম ওইখান থেকেই জয়লাভ করবে। এবারে ১-২ শতাংশ মুসলিম তৃণমূলকে ভোট দেবে না।”

তাঁর আরও অভিযোগ, মুখ্যমন্ত্রী মুসলমানদের জন্য কোনও কাজ করেনি। তিনি বলেন, “ওয়াকফ সম্পত্তি নিয়ে, এসআইআর নিয়ে উনি তো পুরো বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কাজ করছেন। সেই কারণে মমতার সঙ্গে বাংলার মুসলিম থাকবে না।”

ক্যানিংয়ের আইএসএফ প্রার্থীর দাবি, সাধারণ মুসলমানরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কাজ বুঝে গিয়েছেন। আরাবুল বলেন, “রাজ্যসভায় প্রতিবার একজন করে মুসলিম পাঠান। এবার একজনকেও পাঠাননি। উনি কী চাইছেন? মানসিকতা কী? উনি হিন্দু ভোটে জিতবেন তো জিতবেন।”

শিক্ষা ও চাকরির পক্ষে সওয়াল আরাবুলের

আইএসএফ প্রার্থী বলেন, “রাজ্যে মুসলমান ছেলে-মেয়েরা মাধ্যমিক উচ্চমাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে। কোনও মুসলিম ছেলে চাকরি পায়নি। ওঁর নীতি আদর্শ ওঁর নিজের ফ্যামিলির জন্য।”

Follow Us