live now
West Bengal News Today Live: আজ ফের আলিমুদ্দিনে নওশাদ, কাটতে পারে জট-জটিলতা
West Bengal News Today Highlights: হাওড়া পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে এক যুবককে গুলি করে খুনের অভিযোগ। অভিযুক্তের সঙ্গে তৃণমূল বিধায়কের ছবি ভাইরাল হতেই ছড়িয়েছে বিতর্ক। এদিকে, এসআইআর-এর কাছে আজই শহরে আসছেন এক ঝাঁক কেন্দ্রীয় পর্যবেক্ষক। বামেদের সঙ্গে আইএসএফের আসন রফা নিয়ে আজ জট কাটার সম্ভাবনা। এক নজরে দেখে নিন রাজ্যের সব খবর...

আলিমুদ্দিনে নওশাদ সিদ্দিকি (ফাইল ছবি)Image Credit: TV9 Bangla
LIVE NEWS & UPDATES
-
Howrah: যুবককে গুলি করে খুন, অভিযুক্তের তৃণমূল যোগ নিয়ে তরজা
সোশ্যাল মিডিয়ায় তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর সঙ্গে হারুন খানের ছবি দেখা গিয়েছে
- রাস্তায় এক যুবককে গুলি করে খুনের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে উত্তর হাওড়ার পিলখানায়।
- এই খুনের ঘটনায় এবার রাজনৈতিক তরজা শুরু হয়েছে। খুনে মূল অভিযুক্ত হারুন খানের তৃণমূল যোগ নিয়ে প্রশ্ন উঠেছে।
- সোশ্যাল মিডিয়ায় উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরীর সঙ্গে হারুন খানের একাধিক ছবি সামনে এসেছে। খুনে অভিযুক্ত যুবক তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ বলে অভিযোগ।
- এই নিয়ে শোরগোল পড়তেই মুখ খুললেন উত্তর হাওড়ার বিধায়ক। হারুন খানের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ খারিজ করলেন গৌতম চৌধুরী।
বিস্তারিত: তৃণমূল বিধায়কের প্রচারে পিলখানায় গুলি করে খুনে মূল অভিযুক্ত, ছবি সামনে আসতেই শাসক MLA বললেন…
-
SIR: রাজ্যে আসছে এক ঝাঁক কেন্দ্রীয় পর্যবেক্ষক
- ভোট বিজ্ঞপ্তি রাজ্যে আসছে এক ঝাঁক কেন্দ্রীয় পর্যবেক্ষক
- প্রত্যেক বিধানসভায় চূড়ান্ত নজরদারিতে অন্তত একজন পর্যবেক্ষক
- মনোনয়ন প্রক্রিয়াও চলবে কেন্দ্রীয় পর্যবেক্ষকের নজরদারিতে
- ১৪৪৪ জন কেন্দ্রীয় অফিসারকে পর্যবেক্ষক হিসাবে প্রশিক্ষণ
-
-
SIR: কত দফায় বাংলায় ভোট?
- কত দফায় বাংলায় ভোট?
- ২৮ তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে, তবে পূর্ণাঙ্গ নয়
- পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের আগেই ভোট ঘোষণা?
- কমিশন মনে করছে, পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের আগেও ভোট ঘোষণা হতে পারে
- নির্ধারিত সূচি মেনেই মার্চের শুরুতে নির্ঘণ্ট প্রকাশ: সূত্র
-
আজ আলিমুদ্দিনে নওশাদ
- আজ ফের আলিমুদ্দিনে যাবেন নওশাদ।
- বামেদের সঙ্গে আইএসএফের আসন সমঝোতা প্রায় শেষ হয়ে এলেও কাঁটা মুর্শিদাবাদ।
- মুর্শিদাবাদে অধিক আসন চাইছে ISF।
- মুর্শিদাবাদের একাধিক আসন নিয়ে মত মিলছে না সেলিম ও নওশাদের।
- আজ সন্ধে ৭ টার পরে ফের বৈঠক সেলিম নওশাদের
কলকাতা: ভোটের আগেই গুলি বোমাতে তপ্ত শহর কলকাতা। হাওড়া পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে এক যুবককে গুলি করে খুনের অভিযোগ। অভিযুক্তের সঙ্গে তৃণমূল বিধায়কের ছবি ভাইরাল হতেই ছড়িয়েছে বিতর্ক। এদিকে, এসআইআর-এর কাছে আজই শহরে আসছেন এক ঝাঁক কেন্দ্রীয় পর্যবেক্ষক। বামেদের সঙ্গে আইএসএফের আসন রফা নিয়ে আজ জট কাটার সম্ভাবনা। এক নজরে দেখে নিন রাজ্যের সব খবর…
Published On - Feb 25,2026 10:58 AM
শীতের টাটকা ধনেপাতা দিয়ে বানান টেস্টি চাটনি, সময় লাগবে মাত্র ২ মিনিট
৫ মিনিটে বানান সুস্বাদু পালং শাকের ক্রিস্পি পকোড়া, রইল রেসিপি
ছাব্বিশে বদলে যাবে বিশ্ব! বাবা ভাঙ্গার ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী ফেলল আলোড়ন
শীত মানেই কেক-পেস্ট্রির সময়, বাড়িতে সহজে বানান অরেঞ্জ পেস্ট্রি
ফ্যাট টু ফিট! তিল-গুড়ের লাড্ডু কেন শীতকালের সুপারফুড?
ফের হাসপাতালে পলাশ, কেমন আছেন স্মৃতির হবু বর?
