AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata on Bangladesh: ‘বাংলার দরজায় কড়া নাড়লে সাহায্য করব’, বাংলাদেশি শরণার্থীদের বড় বার্তা মমতার

Mamata on Bangladesh: এদিকে মমতা যখন মঞ্চে এ কথা বলছেন তখন বাংলাদেশ থেকে এল বড় খবর। জানা যায়, বাংলাদেশের সুপ্রিম কোর্টের তরফে হাইকোর্টের সংরক্ষণ পুনর্বহালের রায়কে বাতিল করে দেওয়া হয়। আপিল বিভাগের তরফে বলা হয়েছে, "এবার থেকে সরকারি চাকরিতে ৯৩ শতাংশ নিয়োগ করা হবে মেধার ভিত্তিতে। বাকি ৭ শতাংশ সংরক্ষিত থাকবে।”

Mamata on Bangladesh: ‘বাংলার দরজায় কড়া নাড়লে সাহায্য করব’, বাংলাদেশি শরণার্থীদের বড় বার্তা মমতার
আর কী বললেন মমতা?Image Credit: Facebook
| Updated on: Jul 21, 2024 | 2:35 PM
Share

কলকাতা: ঝরেছে রক্ত, গিয়েছে একের পর এক প্রাণ। গোটা দেশে জারি কার্ফু। বিগত কয়েকদিন ধরে ছাত্র-যুবর কোটা বিরোধী আন্দোলের কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে ওপার বাংলা। এবার একুশের মঞ্চেও মমতার মুখে শোনা গেল বাংলাদেশের প্রসঙ্গত। দিলেন সাহায্যের বার্তা। সাফ বললেন, অসহায় মানুষ বাংলার দরজায় কড়া নাড়লে, সাহায্য করব’। এদিন একুশের মঞ্চে দাঁড়িয়ে বঙ্গ রাজনীতির নানা বিষয় নিয়ে কথা বলতে বলতেই মমতাকে বলতে শোনা যায়, “বাংলাদেশে যদি আপনাদের কোনও পরিবার থাকে, পরিজন থাকে, কেউ পড়াশোনা করতে যান, কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন, যদি কোনও সহযোগিতার প্রয়োজন হয় আমরা করব।”

তবে খাতায় কলমে তিনি কোনও বিবৃতি বা অফিসিয়াল কথা যে বাংলাদেশ নিয়ে বলতে পারেন না সে কথা নিজেই মনে করার মমতা। সাফ বলেন, “আমি বাংলাদেশ নিয়ে কোনও কথা বলতে পারি না। কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ভারত সরকার বলবে। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলার দরজার কড়া নাড়ে তাহলে আমরা তাঁদের আশ্রয় নিশ্চয় দেব। কারণ ইউনাইটেড নেশনসের রেজলিউশন আছে। কেউ যদি রিফিউজি হয়ে যায় তাহলে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে।”

টানেন অসমের প্রসঙ্গও। বলেন, “যেমন অসমে একটা গন্ডগোল হয়েছিল। আলিপুরদুয়ারে তাঁরা দীর্ঘদিন ছিলেন। আমিও গিয়েছিলাম তাঁদের সঙ্গে দেখা করতে। কিন্তু আপনাদের কাছে আমার আবেদন, বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনও প্ররোচনাতে না যাই, কোনও উত্তেজনাতে না যাই। ছাত্রছাত্রীদের তাজা প্রাণগুলি চলে যাচ্ছে। যারই রক্ত ঝরুক, তাঁদের জন্য আমাদের দুঃখ, সবমর্মিতা আছে। আমরাও খবর রাখছি।” 

এদিকে মমতা যখন মঞ্চে এ কথা বলছেন তখন বাংলাদেশ থেকে এল বড় খবর। জানা যায়, বাংলাদেশের সুপ্রিম কোর্টের তরফে হাইকোর্টের সংরক্ষণ পুনর্বহালের রায়কে বাতিল করে দেওয়া হয়। আপিল বিভাগের তরফে বলা হয়েছে, “এবার থেকে সরকারি চাকরিতে ৯৩ শতাংশ নিয়োগ করা হবে মেধার ভিত্তিতে। বাকি ৭ শতাংশ সংরক্ষিত থাকবে। এর মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য।” তাই স্বভাবতই এই রায় আদপে কোটা বিরোধী আন্দোলনকারীদের জয় বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের একটা বড় অংশ। 

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা