AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court: সরকারকে ভুল বুঝিয়ে জমি বিক্রি? ৭ দিনের ‘ডেডলাইন’, জল গড়াতে পারে কলকাতা হাইকোর্টে

Calcutta High Court: মহিলার হয়ে লড়ছেন আইনজীবী অরিন্দম দাস। প্রয়োজনে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাল্টা নোটিস গিয়েছে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের কাছে। সেখানেও তোলা হয়েছে গুরুতর অভিযোগ।

Calcutta High Court: সরকারকে ভুল বুঝিয়ে জমি বিক্রি? ৭ দিনের ‘ডেডলাইন’, জল গড়াতে পারে কলকাতা হাইকোর্টে
কলকাতা হাইকোর্টImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 10, 2024 | 11:42 AM
Share

কলকাতা: জমি কিনেছিল রাজ্য সরকার। যাঁর থেকে কিনেছিল তাঁকেই কাঠগড়ায় তুলেছে জেলা প্রশাসন। শেষে ফাঁপড়ে পড়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ওই বিক্রেতা। সূত্রের খবর, নিরক্ষর এক মহিলার থেকে প্রায় দেড় বিঘা জমি কিনেছিল রাজ্য সরকার। প্রায় এক বছর আগে কেনা সেই জমির নতুন দলিলও তৈরি হয়ে গিয়েছে। হঠাৎ মুর্শিদাবাদ জেলা প্রশাসন ওই মহিলাকেই অভিযুক্ত করে কাঠগড়ায় তুলেছে। গুরুতর অভিযোগ করেছেন অতিরিক্ত জেলা শাসক। 

তাঁর অভিযোগ, কামেলা বিবি নামে ওই মহিলা ভুল বুঝিয়ে বেশি জমি তাদের ব্লক ভূমি সংস্কারের অধিকারীকে বিক্রি করে দিয়েছেন। এদিকে অত জমি তাঁদের প্রয়োজন নেই। এখন তাঁর দাবি, সেই অর্ধেক জমি ফিরিয়ে নিয়ে, জমির জন্য প্রাপ্ত টাকা ফিরিয়ে দিতে হবে সরকারকে। সেই মর্মে ওই মহিলার কাছে গিয়েছে চিঠিও। হতভম্ব মহিলার পরিবার। 

মহিলার হয়ে লড়ছেন আইনজীবী অরিন্দম দাস। প্রয়োজনে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাল্টা নোটিস গিয়েছে মুর্শিদাবাদ জেলা প্রশাসনের কাছে। সেখানেও তোলা হয়েছে গুরুতর অভিযোগ। সাফ বলা হচ্ছ, একজন নিরক্ষর গ্রাম্য মহিলা একটা সরকারের প্রশাসনকে ভুল বুঝিয়ে জমি বিক্রি করে দিল! এটা কতটা বাস্তব? এখানেই না থেমে আরও বলা হচ্ছে, যে আইনে রাজ্য সরকার জমি কিনেছে সেই আইনই বলছে টাকা ফিরিয়ে দেওয়া আর সম্ভব নয়। 

জেলা প্রশাসেনর তরফে পাঠানো ওই চিঠি ফিরিয়ে নেওয়ার জন্য সাতদিনের সময়ও বেঁধে দেওয়া হয়েছে। তার মধ্যে সমাধান না হলে হাইকোর্টে মামলা করার কথা জানাচ্ছেন তিনি। পাল্টা প্রশাসন তুলেছেন সরকারি আধিকারিকদের ভূমিকা নিয়ে। অরিন্দমবাবুর সাফ কথা, “সরকারি কাজ সম্পর্কে তাঁরা কতটা ওয়াকিবহাল তাঁদের এই কাজ থেকেই বোঝা যাচ্ছে। একজন নিরক্ষর মহিলার ঘাড়ে দায় চাপিয়ে ক্রুটি ঢাকার চেষ্টা করা হচ্ছে।” 

Follow Us
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের