AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Doctors’ Protest: ‘প্রয়োজনে মধ্যস্থতা করতেও তৈরি’, জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, মুখ্যমন্ত্রীকে চিঠি নাগরিক সমাজের

Doctors' Protest: হাসপাতালে নিরাপত্তা-সহ ১০ দফা দাবিতে ধর্মতলায় গত শনিবার থেকে অনশনে সামিল হয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। তাঁদের মধ্যে অনিকেত মাহাতো, অনুষ্টুপ মুখোপাধ্যায়দের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

Doctors' Protest: 'প্রয়োজনে মধ্যস্থতা করতেও তৈরি', জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, মুখ্যমন্ত্রীকে চিঠি নাগরিক সমাজের
মুখ্যমন্ত্রীকে চিঠি নাগরিক সমাজেরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 13, 2024 | 2:48 PM
Share

কলকাতা: গত ৯ দিন ধরে জুনিয়র চিকিৎসকরা অনশন করছেন। পাশে দাঁড়িয়েছেন সিনিয়র চিকিৎসকরা। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন নাগরিক সমাজ। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নাগরিক সমাজ। ডাক্তারদের আমরণ অনশনে হস্তক্ষেপের আবেদন জানিয়ে চিঠি পাঠিয়েছেন তাঁরা। আলোচনার মাধ্যমে ডাক্তারদের দাবি শোনা এবং তা পূরণের আর্জি জানিয়েছেন তাঁরা। চিঠিতে সই করেছেন অপর্ণা সেন, পরমব্রত, স্বস্তিকা, কৌশিক সেন, সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায় ও চুর্ণী গঙ্গোপাধ্যায়-সহ আরও অনেকে।

হাসপাতালে নিরাপত্তা-সহ ১০ দফা দাবিতে ধর্মতলায় গত শনিবার থেকে অনশনে সামিল হয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। তাঁদের মধ্যে অনিকেত মাহাতো, অনুষ্টুপ মুখোপাধ্যায়দের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। অনশনকারীদের নিয়ে উদ্বিগ্ন নাগরিক সমাজ।

পরিচালক অভিনেতা কমলেশ্বর মুখোপাধ্যায় বলেন, “আমার মনে হয় আন্দোলন যেভাবে চলছে, যেভাবে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন চলছে, তাতে আমি ও বাংলার সব মানুষই তাঁদের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন। সেই উদ্বেগের জায়গা থেকেই আমরা সরকার প্রশাসনের মানবিক মুখ দেখতে চাই। বাংলায় যে সঙ্কট, ছাত্রদের স্বাস্থ্যের যে সঙ্কট, যত দ্রুত সম্ভব নিরসন করা প্রয়োজন।”

অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র বলেন, “এই রাজ্যের যিনি প্রধান, তাঁকে ও ডক্টরস ফোরামকে আর্জি জানাতে চাই, কথা বলে সমস্যা মেটানোর জায়গা থাকলে মিটিয়ে নিন। আমরা নাগরিক সমাজ বসতে চাই। যাতে দুপক্ষের সঙ্গে কথা বলে সঠিক কোনও সমাধানের পথে আসতে পারি।”

এর আগে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন চিকিৎসকদের সংগঠন ফেমা। এবার তাঁরা পরিস্থিতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীকেও চিঠি করেন।

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো