AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Doctors’ Protest: অবস্থা আশঙ্কাজনক, এই পরিস্থিতি থাকলে কোমায় যাওয়ার সম্ভাবনা! জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোকে নিয়ে বাড়ছে উদ্বেগ

Doctors' Protest: চিকিৎসক জানিয়েছেন, অনিকেতের দেহে কিটোন বডির উপস্থিতি মিলতে শুরু করেছে। কিটোন বডির পরিমাণ ৩+।  কিটোন বডি বাড়তে থাকলে কিটো অ্যাসিডোসিস হয়ে কোমায় যেতে পারে রোগী।  ধীরে ধীরে অঙ্গ প্রত্যঙ্গ বিকল হওয়ারও  সম্ভাবনা থাকে।

Doctors' Protest: অবস্থা আশঙ্কাজনক, এই পরিস্থিতি থাকলে কোমায় যাওয়ার সম্ভাবনা! জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোকে নিয়ে বাড়ছে উদ্বেগ
অনিকেত মাহাতো (ফাইল ছবি)Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 10, 2024 | 9:29 PM
Share

কলকাতা:  ১১৩ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। উৎসবের মরশুমেও জারি প্রতিবাদ। বুধবার রাতে স্বাস্থ্যভবনের বৈঠক ফলপ্রসূ হয়নি। তাই সপ্তমীর সকালেও একই চিত্র ধর্মতলার অনশন মঞ্চে। আন্দোলনকারীদের মধ্যে অন্যতম মুখ অনিকেত মাহাতোর শারীরিক অবস্থা বিপজ্জনক। তাঁকে পরীক্ষা করে জানালেন আরজি করেরই চিকিৎসক সৈকত নিয়োগী। ইতিমধ্যেই অনশনকারীদের জন্য এসএসকেএম- এ চার সদস্যের মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।

চিকিৎসক জানিয়েছেন, অনিকেতের দেহে কিটোন বডির উপস্থিতি মিলতে শুরু করেছে। কিটোন বডির পরিমাণ ৩+।  কিটোন বডি বাড়তে থাকলে কিটো অ্যাসিডোসিস হয়ে কোমায় যেতে পারে রোগী।  ধীরে ধীরে অঙ্গ প্রত্যঙ্গ বিকল হওয়ারও  সম্ভাবনা থাকে।

ইতিমধ্যে লিভারে প্রভাব পড়তে শুরু করেছে অনিকেতের। চিন্তায় চিকিৎসকরাই। কিন্তু এখনও নিজেদের দাবিতে অনড় রয়েছেন অনিকেত-সহ বাকি অনশনকারীরা। চিকিৎসক এও জানিয়েছেন, কেবল অনিকেতই নয়, অনশনকারী বাকিদের শারীরিক অবস্থারও অবনতি হচ্ছে।

ধর্মতলায় মেট্রো চ্যানেলের সামনে গত শনিবার রাত সাড়ে ৮টা থেকে আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তারেরা। বর্তমানে সাত জন অনশন চালাচ্ছেন। ১১৩ ঘণ্টা ছাড়িয়ে গিয়েছে তাঁদের এই কর্মসূচি।

ইতিমধ্যেই জুনিয়র ডাক্তারদের অনশন তোলার জন্য অনুরোধ করছেন সিনিয়র ডাক্তারদের একাংশ। অন্যদিকে, বুধবার রাতে অনশন মঞ্চে যান খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনিও অনশনকারীদের অনশন প্রত্যাহারের জন্য আবেদন করেন। যদিও সবিনয়ে রাজ্যপালের আবেদন ফিরিয়েছেন আন্দোলনকারীরা। ষষ্ঠী পেরিয়ে সপ্তমী। অনশনকারীদের পাশে কেবল আত্মার টানে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ।

বুধবার রাতে স্বাস্থ্যভবনের বৈঠক নিয়ে আশা তৈরি হয়েছিল। কিন্তু মধ্যরাতে বৈঠক শেষে চিকিৎসকরা জানিয়ে দেন, সেভাবে ফলপ্রসূ হয়নি বৈঠক।  ক্রমশ জোরালো হচ্ছে বিচারের ১০ দফা দাবি। আর কঠিন হচ্ছে পরিস্থিতি।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?