AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Doctors’ Protest: ইউরিন আউটপুট বন্ধ হয়ে গিয়েছিল, সেটা ছিল বড় উদ্বেগের, এখনও বিপন্মুক্ত নন জুনিয়র চিকিৎসক পুলস্ত্য

Doctors' Protest: এই নিয়ে টানা দশ দিনে পড়ল জুনিয়র চিকিৎসকদের অনশন। দুদিন আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অনিকেত মাহাতো, অনুষ্টুপ মুখোপাধ্যায়রা। অনিকেতের শারীরিক সমস্যার সঙ্গে পুলস্ত্যর শারীরিক সমস্যার কিছুটা মিল পেয়েছেন চিকিৎসকরা।

Doctors' Protest: ইউরিন আউটপুট বন্ধ হয়ে গিয়েছিল, সেটা ছিল বড় উদ্বেগের, এখনও বিপন্মুক্ত নন জুনিয়র চিকিৎসক পুলস্ত্য
এখনও বিপন্মুক্ত নন পুলস্ত্য আচার্যImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 14, 2024 | 10:17 AM
Share

 কলকাতা: কিছুটা স্থিতিশীল, তবে এখনও বিপন্মুক্ত নন অনশনকারী জুনিয়র চিকিৎসক পুলস্ত্য আচার্য। এনআরএসে চিকিৎসাধীন রয়েছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন,  তাঁর দেহে সোডিয়াম-পটাসিয়ামের মাত্রা কমে গিয়েছে। পাশাপাশি রক্তচাপ‌ও কম ছিল পুলস্ত্যর। পীঠে অসম্ভব ব্যথা, মাথা ঘোরা, বমি ভাব ছিল তাঁর। সব থেকে বড় চিন্তার বিষয় ছিল,  পুলস্ত্যর ইউরিন হচ্ছিল না। আর সেটা নিয়েই সবচেয়ে বেশি উদ্বিগ্ন ছিলেন চিকিৎসকরা। এখন ইউরিন আউটপুট স্বাভাবিক। ইউএসজি, ইকো, ইএসজি হয়েছে। সকালে আর‌ও বেশি কিছু রক্ত পরীক্ষার পরিকল্পনা রয়েছে।

এই নিয়ে টানা দশ দিনে পড়ল জুনিয়র চিকিৎসকদের অনশন। দুদিন আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অনিকেত মাহাতো, অনুষ্টুপ মুখোপাধ্যায়রা। অনিকেতের শারীরিক সমস্যার সঙ্গে পুলস্ত্যর শারীরিক সমস্যার কিছুটা মিল পেয়েছেন চিকিৎসকরা। দুজনেরই দেহে কিডোন বডির মাত্রা বেড়ে ৩+ হয়েছিল। তাতে কিটোন বডি বাড়তে থাকলে কিটো অ্যাসিডোসিস হয়ে কোমায় যেতে পারে রোগী।  ধীরে ধীরে অঙ্গ প্রত্যঙ্গ বিকল হওয়ারও  সম্ভাবনা থাকে। এই বিষয়টিই চিন্তায় ফেলে চিকিৎসকদের। অনিকেত অবশ্য এখন আপাতত অনেকটাই সুস্থ। পুলস্ত্যকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

পুলস্ত্য চিকিৎসায় আপাতত পাঁচ সদস্যের মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। এখনও তাঁরা স্যালাইন চলছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এদিকে,  জুনিয়র ডাক্তারদের অনশন আন্দোলনের সমর্থনে সোমবার শহরের একাধিক বেসরকারি হাসপাতালও ওপিডি পরিষেবা বন্ধ রেখে প্রতিবাদে সামিল হয়েছে।

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো