AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Train: গড়গড়িয়ে পিছনের দিকে চলল ট্রেন, থমকে গেল মালগাড়ি, টানটান নাটকীয় পরিস্থিতির পর জানা গেল আসল কারণ

Train: সকাল তখন ১১ টা। তপোবন এক্সপ্রেসের পিছনেই ছিল একটি মালগাড়ি। সেটিও থামিয়ে দেওয়া হয়। এরপর প্রায় ১ কিলোমিটার রাস্তা পিছিয়ে যায় ট্রেনটি। অনেক যাত্রীই বিষয়টা বুঝে উঠতে পারেননি বেশ কিছুক্ষণ।

Train: গড়গড়িয়ে পিছনের দিকে চলল ট্রেন, থমকে গেল মালগাড়ি, টানটান নাটকীয় পরিস্থিতির পর জানা গেল আসল কারণ
ফাইল ছবিImage Credit: PTI
| Updated on: Jan 07, 2025 | 6:13 AM
Share

নয়া দিল্লি: দিনে দিনে ট্রেনের গতি বাড়ানো হচ্ছে। আপগ্রেড করা হচ্ছে রেল ট্র্যাক। যাত্রীরা কীভাবে আরও দ্রুত নিজেদের গন্তব্যে পৌঁছতে পারবে, তার সবরকম ব্যবস্থাই করা হচ্ছে রেলের তরফে। তবে ট্রেনে বসে যদি যাত্রীরা দেখেন ট্রেন পিছনের দিকে গড়াচ্ছে, তাতে অবাক তো হতেই হয়। সম্প্রতি তপোবন এক্সপ্রেস এভাবেই যাত্রী সহ প্রায় ১ কিলোমিটার পিছিয়ে যায়। প্রথমটায় কিছু বুঝে উঠতে পারেননি যাত্রীরা।

মুম্বই-নানদেদ তপোবন এক্সপ্রেসের লোকো পাইলট হঠাৎ ট্রেন পিছিয়ে নিয়ে যাওয়ার অনুমোদন চান। কারণটা জানানোর পর সঙ্গে সঙ্গে সব ব্যবস্থা করে দেওয়া হয় রেলের তরফে। লাইন ফাঁকা রাখার জন্য থামিয়ে দেওয়া হয় অন্য ট্রেনও।

সকাল তখন ১১ টা। মন্মদ জংশনে ঢোকার আগেই এক ব্যক্তি চেন টানলে দাঁড়িয়ে যায় ট্রেন। যাত্রীরা রেলের গার্ডকে জানান, এক যুবক ট্রেন থেকে পড়ে গিয়েছেন। এদিকে, ট্রেন ততক্ষণে বেশ কিছুটা এগিয়ে গিয়েছে। লোকো পাইলট এমএস আলম খবরটি জানতে পারার পরই কন্ট্রোলারের কাছে ট্রেন পিছিয়ে নিয়ে যাওয়ার অনুমতি চান। অনুমতি দেওয়া হয়। সকাল তখন ১১ টা। তপোবন এক্সপ্রেসের পিছনেই ছিল একটি মালগাড়ি। সেটিও থামিয়ে দেওয়া হয়। এরপর প্রায় ১ কিলোমিটার রাস্তা পিছিয়ে যায় ট্রেনটি। অনেক যাত্রীই বিষয়টা বুঝে উঠতে পারেননি বেশ কিছুক্ষণ।

পরে জানা যায়, সরবার শেখ নামে ৩০ বছরের এক যুবক ট্রেনের তৃতীয় কামা থেকে পড়ে গিয়েছিলেন। ট্রেন পিছিয়ে নিয়ে যাওয়ার পর ওই যুবককে উদ্ধার করেন যাত্রীরা। তাঁকে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করা হয়। এরপর ফের গন্তব্যের উদ্দেশে রওনা হয় ট্রেন। তবে, হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ওই যাত্রীকে বাঁচানো সম্ভব হয়নি।

Follow Us
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর