AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ডিভোর্স হয়েছে এক বছর আগে, বউয়ের সাজে টলিপাড়ার নায়িকাকে চিনতে পারছেন?

মাথায় ভেল, পরনে সাদা-লালের শাড়ি, মাথায় টিকলি, বড় টিপ, ঠোঁটে লিপস্টিক। ঠিক যেন টুকটুকে বউ। চিনতে পারছেন বউবেশের এই ছোট্ট মেয়েটিকে। তিনি এখন টলিপাড়ার নায়িকা। একের পর এক হিট সিরিয়াল দর্শককে উপহার দিয়েছেন অভিনেত্রী।

ডিভোর্স হয়েছে এক বছর আগে, বউয়ের সাজে টলিপাড়ার নায়িকাকে চিনতে পারছেন?
| Edited By: | Updated on: Jan 07, 2025 | 9:27 PM
Share

মাথায় ভেল, পরনে সাদা-লালের শাড়ি, মাথায় টিকলি, বড় টিপ, ঠোঁটে লিপস্টিক। ঠিক যেন টুকটুকে বউ। চিনতে পারছেন বউবেশের এই ছোট্ট মেয়েটিকে। তিনি এখন টলিপাড়ার নায়িকা। একের পর এক হিট সিরিয়াল দর্শককে উপহার দিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বিপুল আলোচনা হয়েছে।

প্রায় এক বছর হতে চলল স্বামীর সঙ্গে ডিভোর্স হয়েছে অভিনেত্রীর। বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে? তিনি হলেন ছোট পর্দার অভিনেত্রী নবনীতা দাস। মঙ্গলবার সেই ছোটবেলায় ফিরে গেলেন নায়িকা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি ছবি পোস্ট করেন নবনীতা। নায়িকার ছোটবেলার ছবি এ দিন সমাজমাধ্যমের পাতায় রীতিমতো ভাইরাল। কেউ কেউ তো আবার চিনতেই পারেনি নবনীতাকে। তবে এটা কি কোনও অনুষ্ঠানের ছবি? না তা অবশ্য জানা যায়নি।

২০২৩ সালের মাঝে আচমকাই এসেছিল খবরটা। নিজের ফেসবুকেই প্রথম পোস্ট করেন নবনীতা। যে স্বামী জীতুর সঙ্গে তিনি আর সম্পর্কে নেই। সংসার ভেঙেছে তাঁদের। যদিও ডিভোর্স প্রসঙ্গে নায়ক অবশ্য় একটা শব্দও খরচ করেননি। তবে নবনীতা প্রথমেই স্পষ্ট করেছিলেন যে আর সম্পর্কে নেই তাঁরা। উল্লেখ্য, চলতি বছরে নতুন বাড়িও কিনেছেন অভিনেত্রী। সেই ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন নায়িকা। মাঝে অন্য এক জনের সঙ্গে নবনীতার সম্পর্ক প্রসঙ্গেও আলোচনা শোনা গিয়েছিল। কিন্তু তা যে শুধুই বন্ধুত্ব সে কথা বার বার বলেছেন অভিনেত্রী।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন