AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Earthquake in Tibet: তীব্র ভূমিকম্পে ছারখার তিব্বত, মৃত বেড়ে ১২৬

Earthquake in Tibet: ধ্বংসস্তূপের তলায় অনেকে চাপা পড়েছেন বলে আশঙ্কা। উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়তে নির্দেশ দেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। ৩০০০ উদ্ধারকারী উদ্ধারকাজে নেমেছেন। বিপর্যয় মোকাবিলায় ১৩.৬ মিলিয়ন ডলার দেওয়ার কথা ঘোষণা করেছে চিন।

Earthquake in Tibet: তীব্র ভূমিকম্পে ছারখার তিব্বত, মৃত বেড়ে ১২৬
ভূমিকম্পে বিপর্যস্ত তিব্বত
| Updated on: Jan 07, 2025 | 11:17 PM
Share

বেজিং: তীব্র ভূমিকম্পে বিপর্যস্ত তিব্বত। ভেঙে পড়েছে বহু বাড়িঘর। মৃতের সংখ্যাও বেড়ে চলেছে। এখনও পর্যন্ত ১২৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ভূমিকম্পে বাড়িঘর ভেঙে প্রায় ২০০ জন জখম হয়েছেন।

মঙ্গলবার সাতসকালে কেঁপে ওঠে তিব্বত। জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল তিব্বতের তিংরি। আমেরিকা জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৭.১। তবে চিন জানিয়েছে, সেখানে ভূমিকম্পের তীব্রতা ৬.৮ রেকর্ড হয়েছে। ভূকম্পনের উৎসস্থলের গভীরতা ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার ছিল। ফলে কম্পনের প্রভাব পড়েছে অনেক বেশি। বহু বাড়িঘর ভেঙে পড়ে। হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

ধ্বংসস্তূপের তলায় অনেকে চাপা পড়েছেন বলে আশঙ্কা। উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়তে নির্দেশ দেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। ৩০০০ উদ্ধারকারী উদ্ধারকাজে নেমেছেন। বিপর্যয় মোকাবিলায় ১৩.৬ মিলিয়ন ডলার দেওয়ার কথা ঘোষণা করেছে চিন।

এদিন, নেপালের বিভিন্ন জায়গায় ভূকম্পন অনুভূত হয়েছে। তবে সেখানকার ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

তিব্বত ভূমিকম্প প্রবণ এলাকা। গত বছর রিখটার স্কেলে কমপক্ষে ৩.০ কম্পনের ভূমিকম্প ১০০ বারের বেশি হয়েছে। তবে রিখটার স্কেলে ৭-র বেশি কম্পন মাত্রা ভূমিকম্প খুব একটা বেশি দেখা যায় না। সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, একবিংশ শতাব্দীতে মাত্র ৯ বার ৭-র বেশি মাত্রার ভূমিকম্প হয়েছে।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন