AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CM Mamata Banerjee: ‘আমি এখনও জন্মাইনি…’, কবে জন্মাবেন জানিয়ে দিলেন মমতা

CM Mamata Banerjee: কেন এমনটা হয়েছিল এদিন তার ব্যখ্যাও দিতে দেখা যায় মমতাকে। তাঁর কথায়, “আসলে আমরা সব হোম ডেলিভারি তো! আমি যখন ছোট ছিলাম তখন নামও নিজে দিইনি। বয়সও নিজে দিইনি। পদবীও নিজে দিইনি।

CM Mamata Banerjee: ‘আমি এখনও জন্মাইনি…’, কবে জন্মাবেন জানিয়ে দিলেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit: Getty Images
| Updated on: Jan 08, 2025 | 2:35 PM
Share

কলকাতা: সকাল থেকেই বেশ খোশমেজাজে। মঞ্চে উঠে তো একবার বলেই দিলেন, সবসময় শক্ত কথা ভাল লাগে না। কখনও কখনও একটু আনন্দ, একটু উল্লাস, একটু উচ্ছ্বাস মানুষের প্রাণকে আনন্দময় করে গড়ে তোলে। তারপর নিজেই নিজের বয়স নিয়ে খানিক কাটাছেঁড়া করেন। তা করতে গিয়েই হঠাৎ বলে উঠলেন, “সবাই আমার জন্মদিন জন্মদিন করে। আমার মনে হয় আমি এখনও জন্মাইনি। জন্ম হবে সেদিন, যেদিন এই পৃথিবী থেকে বিদায় নেব।” ধনধান্যে স্টেডিয়ামে ছাত্র সপ্তাহের অনুষ্ঠানে গিয়ে এ কথা শোনা গেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। 

এমনকী তাঁর যে নিজেরই নাম পছন্দ নয় এদিন সে কথাও নিজের মুখেই বলেন মমতা। একইসঙ্গে তাঁর বয়সও ৫ বছর বাড়ানো আছে। সেটাও নিজেই বলেন। মঞ্চ থেকেই বলেন, “আমি একটা বইতে লিখে গিয়েছি এগুলো যতটা লেখা সম্ভব। আমার নামটাও আমার পছন্দ নয়। কিন্তু হয়ে গিয়েছে।”

এমনকী কেন এমনটা হয়েছিল এদিন তার ব্যখ্যাও দিতে দেখা যায় মমতাকে। তাঁর কথায়, “আসলে আমরা সব হোম ডেলিভারি তো! আমি যখন ছোট ছিলাম তখন নামও নিজে দিইনি। বয়সও নিজে দিইনি। পদবীও নিজে দিইনি। অনেকে আমাকে হ্যাপি বার্থ ডে বলে। কিন্তু দিনটা আমার মোটেও পছন্দের নয়। ওটা সার্টিফিকেটের বয়স। বাবা-মা করে দিয়ে গিয়েছে।” তিনি কলেজে পড়ার সময় দাদার মুখেই প্রথম বিষয়টা জানতে পেরেছিলেন। স্মৃতিচারণা করতে গিয়েও এদিন সে কথাও বলেন তিনি। বলেন, “দাদা বলেছিল সার্টিফিকেটে তোর আর আমার বয়সের মধ্যে ৬ মাসের পার্থক্য। বাবা স্কুলের হেড মাস্টারকে বলে একটা বয়স বসিয়ে দিয়েছিলেন। আগের দিনে এই সমস্যা ছিল যাঁরা আমরা বাড়িতে জন্মেছি। অর্থাৎ, হোম ডেলিভারি! কাজেই আসল বয়সটা কিন্তু লুকিয়ে থাকে। সার্টিফিকেটের বয়সটা মানুষ ধরে নেয়।” 

Follow Us
বিধানসভায় নওশাদের বক্তৃতা, কী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
বিধানসভায় নওশাদের বক্তৃতা, কী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
'রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী স্লোগান চলবে না', বিধানসভায় সুর চড়ালেন তাপস
'রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী স্লোগান চলবে না', বিধানসভায় সুর চড়ালেন তাপস
শোভনদেবের বক্তৃতার মাঝেই BJP বিধায়কদের চিৎকার, থামিয়ে শুভেন্দু বললেন..
শোভনদেবের বক্তৃতার মাঝেই BJP বিধায়কদের চিৎকার, থামিয়ে শুভেন্দু বললেন..
ছেলের বিদ্রোহী পোস্টের পর এবার বিস্ফোরক মা কাকলিও
ছেলের বিদ্রোহী পোস্টের পর এবার বিস্ফোরক মা কাকলিও
আমার যখন যেটা ইচ্ছে, সেটা করব, এটা বিজেপি ঠিক করে দেবে না: সায়নী
আমার যখন যেটা ইচ্ছে, সেটা করব, এটা বিজেপি ঠিক করে দেবে না: সায়নী
ইংরেজবাজারে তৃণমূলের কার্যালয় ভাঙল তৃণমূলেরই কর্মীরা!
ইংরেজবাজারে তৃণমূলের কার্যালয় ভাঙল তৃণমূলেরই কর্মীরা!
পৈলানে তৃণমূল বিধায়কের রাজপ্রাসাদ, কিন্তু কেমন আছে এলাকার মানুষ?
পৈলানে তৃণমূল বিধায়কের রাজপ্রাসাদ, কিন্তু কেমন আছে এলাকার মানুষ?
তাপসদাকে তৃণমূলে রাখতে চেষ্টা করেছিলাম: কুণাল
তাপসদাকে তৃণমূলে রাখতে চেষ্টা করেছিলাম: কুণাল
তৃণমূলের একাংশকে তোপ কুণালের, তুঙ্গে চর্চা
তৃণমূলের একাংশকে তোপ কুণালের, তুঙ্গে চর্চা
গড়িয়ায় অবৈধভাবে তৈরি ক্লকটাওয়ারে বুলডোজার
গড়িয়ায় অবৈধভাবে তৈরি ক্লকটাওয়ারে বুলডোজার