AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Doctors’ Protest: অনশনকারী জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে সামিল, এবার কর্মবিরতিতে শহরের একাধিক বেসরকারি হাসপাতাল, দেখে নিন তালিকা

Doctors' Protest: চিকিৎসকরা জানিয়েছেন, তাঁরা আংশিক কর্মবিরতি করছেন। অর্থাৎ তাঁরা পার্ট বাই পার্ট কর্মবিরতিতে যাবেন। সোমবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত আংশিক কর্মবিরতি চলছে। তবে রোগীরা যাতে পরিষেবা পান, তার জন্য বিকল্প ব্যবস্থাও রাখা হচ্ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

Doctors' Protest: অনশনকারী জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে সামিল, এবার কর্মবিরতিতে শহরের একাধিক বেসরকারি হাসপাতাল, দেখে নিন তালিকা
আংশিক কর্মবিরতিতে সামিল বেসরকারি হাসপাতালের চিকিৎসকরাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 14, 2024 | 10:58 AM
Share

কলকাতা: অনশনকারী জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে এবার আংশিক কর্মবিরতির পথে বেসরকারি হাসপাতাল। সোম ও মঙ্গলবার পেনডাউনের সিদ্ধান্ত নিয়েছে পিয়ারলেস হাসপাতাল, ফর্টিস হাসপাতাল। পাশাপাশি দক্ষিণ কলকাতার বেশ কিছু হাসপাতালও এই সিদ্ধান্ত নিয়েছে। যেমন সিকে বিড়লা, উডল্যান্ড, কোঠারি-সহ একাধিক বেসরকারি হাসপাতাল পেনডাউনের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি বুধবার পর্যন্ত জরুরি পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মেডিকা সুপার স্পেশ্যালিটি হাসপাতাল। অ্যাপেলো, মণিপাল, আরএন টেগর হাসপাতালেও চলছে আংশিক কর্মবিরতি।

চিকিৎসকরা জানিয়েছেন, তাঁরা আংশিক কর্মবিরতি করছেন। অর্থাৎ তাঁরা পার্ট বাই পার্ট কর্মবিরতিতে যাবেন। সোমবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত আংশিক কর্মবিরতি চলছে। তবে রোগীরা যাতে পরিষেবা পান, তার জন্য বিকল্প ব্যবস্থাও রাখা হচ্ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের দাবি, তিলোত্তমাকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্যই তাঁদের এই পদক্ষেপ। পাশাপাশি যে ১০ দফা দাবিতে জুনিয়র চিকিৎসকরা অনশন আন্দোলন চালাচ্ছেন, তাঁদেরকেও সমর্থন করে তাঁদের এই কর্মবিরতির সিদ্ধান্ত। কিন্তু তাতেও যদি সরকার প্রশাসনের তরফ থেকে কোনও সদর্থক পদক্ষেপ না করা হয়, তাহলে পূর্ণ কর্মবিরতিতে যাওয়ারও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তাঁরা। সেক্ষেত্রে গোটা স্বাস্থ্য পরিষেবা পরিকাঠামোই ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে।

আন্দোলনকারী একজন সিনিয়র চিকিৎসক বলেন, “এই আন্দোলন কেবলমাত্র ডাক্তারদের নয়। জুনিয়র চিকিৎসকরা যে দশ দফা দাবির কথা বলছেন, সেখানে কিন্তু কোনও ব্যক্তিস্বার্থ নেই। তাতে স্বাস্থ্য পরিষেবারই উন্নতি হবে। সাধারণ মানুষ, যাঁরা সরকারি জায়গাতে পরিষেবা নিতে যান, তাঁদের স্বার্থেও। আমি জানি এতে কিছুটা সমস্যা হচ্ছে। তবে জরুরি পরিষেবা জারি রয়েছে।”

Follow Us
চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে হাইকোর্টে জাল নথি জমা অভিষেকের?
চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে হাইকোর্টে জাল নথি জমা অভিষেকের?
কেন পাওয়া যাচ্ছে না ওষুধ? সাংসদ বললেন...
কেন পাওয়া যাচ্ছে না ওষুধ? সাংসদ বললেন...
মাছ নয়, তৃণমূল নেতার পুকুরে পাওয়া গেল...
মাছ নয়, তৃণমূল নেতার পুকুরে পাওয়া গেল...
হঠাৎ কল্যাণকে কেন চা-সিঙাড়া খাওয়াতে চাইলেন ঋতব্রত? বাড়ল জল্পনা
হঠাৎ কল্যাণকে কেন চা-সিঙাড়া খাওয়াতে চাইলেন ঋতব্রত? বাড়ল জল্পনা
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী