AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Justice Abhijit Ganguly: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরল শিক্ষা সংক্রান্ত মামলা

Justice Abhijit Ganguly: মঙ্গলবারই কলকাতা হাইকোর্টের ঐতিহ্য মনে করিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। আগেই বিচারপতি সৌমেন সেনের বেঞ্চ থেকে শিক্ষা সংক্রান্ত একাধিক মামলা সরানো হয়েছে। এবার প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলা সরল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে।

Justice Abhijit Ganguly: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরল শিক্ষা সংক্রান্ত মামলা
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 30, 2024 | 4:50 PM
Share

কলকাতা: শিক্ষা সংক্রান্ত মামলায় একের পর এক তাৎপর্যপূর্ণ নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর নির্দেশেই একাধিক মামলায় শুরু হয়েছে সিবিআই বা ইডি-র তদন্ত। এবার সেই বিচারপতির বেঞ্চ থেকেই সরল শিক্ষা সংক্রান্ত মামলা। প্রাথমিক নিয়োগ সংক্রান্ত যে সব মামলার শুনানি হত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে, সেগুলি সরিয়ে নেওয়া হল। মঙ্গলবারই বেঞ্চ নির্ধারণ করেছেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। মামলাগুলি শুনবেন বিচারপতি রাজাশেখর মান্থা। সম্প্রতি সিঙ্গল বেঞ্চের সঙ্গে ডিভিশন বেঞ্চের সংঘাত প্রকাশ্যে আসে কলকাতা। মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত।

মঙ্গলবার সকালে এজলাস ছাড়ার সময় ওই সংঘাতের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। এদিনই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে মামলা সরানো হচ্ছে। আইনজীবী মহলের দাবি, কোনও মামলা সরানো হলে, সাধারণত একসঙ্গে সব বিচারপতির বেঞ্চের মামলা বদল হয়। কিন্তু যখন একজন বা দুজন বিচারপতির বেঞ্চ থেকে মামলা সরানো হয়, তখন প্রধান বিচারপতি কোনও বার্তা দিতে চাইছেন বলে ধরে নেওয়া হয়। এরপর থেকে শিল্প সংক্রান্ত মামলা শুনবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

উল্লেখ্য, আগেই বিচারপতি সৌমেন সেনের বেঞ্চ থেকে শিক্ষা সংক্রান্ত বেশিরভাগ মামলাই সরিয়ে নেওয়া হয়েছিল। শুধুমাত্র উচ্চ প্রাথমিকের মামলা ছিল তাঁর কাছে। মঙ্গলবার সেই মামলা থেকে নিজেই সরে দাঁড়িয়েছেন বিচারপতি সৌমেন সেন।

নিয়োগ দুর্নীতির অভিযোগ সামনে আসার পর শিক্ষা সংক্রান্ত একাধিক মামলা শুনানি হয়েছে বিচারপচি গঙ্গোপাধ্যায়ের এজলাসে। স্কুল সার্ভিস কমিশন, প্রাথমিক নিয়োগ সংক্রান্ত একাধিক মামলা শুনেছেন তিনি। পরবর্তীতে সুপ্রিম কোর্টের নির্দেশে পর তাঁর বেঞ্চ থেকে বেশ কয়েকটি মামলা সরিয়ে নেওয়া হয়েছিল।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন