AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

JP Nadda: এবার স্বাস্থ্যমন্ত্রী জেপিকে নাড্ডাকে চিঠি মেডিক্যাল অ্যাসোসিয়েশনের

JP Nadda: চিকিৎসকদের এবং বিশেষত মহিলা চিকিৎসকদের কর্মস্থলে নিরাপত্তা সুনিশ্চিত করতে অবিলম্বে পদক্ষেপ করুক রাজ্য সরকার। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সাধারণ সম্পাদক কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে এই চিঠি লিখেছেন।

JP Nadda: এবার স্বাস্থ্যমন্ত্রী জেপিকে নাড্ডাকে চিঠি মেডিক্যাল অ্যাসোসিয়েশনের
ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের চিঠি জেপি নাড্ডাকে।
| Edited By: | Updated on: Aug 12, 2024 | 11:56 PM
Share

নয়া দিল্লি: আরজিকরের ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎপ্রকাশ নাড্ডাকে (জেপি নাড্ডা) চিঠি দিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। চিঠিতে একগুচ্ছ দাবি জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, দেশের সমস্ত হাসপাতালগুলিকে ‘সেফ জ়োন’ হিসাবে ঘোষণা করা হোক। সমস্ত বড় হাসপাতালগুলিতে পুলিশ ক্যাম্প তৈরি করা হোক। পাশাপাশি পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী নিয়োগ করা হোক।

ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের দাবি, একই রকম নিরাপত্তা ব্যবস্থা করা হোক বড় বেসরকারি হাসপাতালগুলিতেও। বিপদের সম্ভাবনা রয়েছে এমন এলাকা চিহ্নিত করে সিসি ক্যামেরা বসানো হোক। কেন্দ্রীয় স্তরে একটি আইন করার জন্য ২০১৯ এ পেশ হওয়া ‘দ্য হেলথ কেয়ার পার্সোনেল অ্যান্ড ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট বিল-২০১৯’ ফেরানো হোক।

এর পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের কাছে ৪৮ ঘণ্টা সময় দিয়ে দাবি করা হয়েছে, অবিলম্বে নিরপেক্ষ তদন্তের বন্দোবস্ত করা হোক। ঘটনার প্রেক্ষিত খতিয়ে দেখতে বিস্তারিত অনুসন্ধান করা হোক। চিকিৎসকদের এবং বিশেষত মহিলা চিকিৎসকদের কর্মস্থলে নিরাপত্তা সুনিশ্চিত করতে অবিলম্বে পদক্ষেপ করুক রাজ্য সরকার। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সাধারণ সম্পাদক কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে এই চিঠি লিখেছেন।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ