AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

GTA দুর্নীতির টাকা লেনদেনে হাত ছিল ‘বালুর ক্যাশিয়ারের’! নয়া অভিযোগে হইচই, কে এই ব্যক্তি

GTA Scam: নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তির চিঠিতে উল্লেখ রয়েছে হাবরা পুরসভার কাউন্সিলর বুবাই বোসের নাম। চিঠিতে তিনি লিখেছেন, যে গাড়িতে করে টাকা পয়সার লেনদেন হত, সেই গাড়িটি ব্যবহার করতেন তৃণমূল ছাত্র নেতা তৃণাঙ্কুর। সেখানেই তিনি লিখেছেন, এই টাকা পয়সার লেনদেনে সাহায্য করতেন হাবরা পুরসভার কাউন্সিলর বুবাই বোসও।

GTA দুর্নীতির টাকা লেনদেনে হাত ছিল 'বালুর ক্যাশিয়ারের'! নয়া অভিযোগে হইচই, কে এই ব্যক্তি
জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে বুবাই বোসImage Credit: Facebook
| Edited By: | Updated on: Feb 01, 2024 | 3:57 PM
Share

কলকাতা: জিটিএতে শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে নাম জড়িয়েছে তৃণমূল ছাত্র পরিষদ নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্যের। নাম জড়িয়েছে যাদবপুরের ছাত্র নেত্রী রাজন্যার স্বামী প্রান্তিক চক্রবর্তীরও। আর এবার নাম জড়াল ‘বালু-গড়’ হাবরার এক তৃণমূল কাউন্সিলরেরও। সম্প্রতি নাম গোপন রাখতে চেয়ে এক সরকারি আধিকারিক বিচারপতি বিশ্বজিৎ বসু ও তদন্তকারী সংস্থার কাছে একটি তিন পাতার চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিতেই উঠে এসেছে একগুচ্ছ নাম।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তির চিঠিতে উল্লেখ রয়েছে হাবরা পুরসভার কাউন্সিলর বুবাই বোসের নাম। চিঠিতে তিনি লিখেছেন, যে গাড়িতে করে টাকা পয়সার লেনদেন হত, সেই গাড়িটি ব্যবহার করতেন তৃণমূল ছাত্র নেতা তৃণাঙ্কুর। সেখানেই তিনি লিখেছেন, এই টাকা পয়সার লেনদেনে সাহায্য করতেন হাবরা পুরসভার কাউন্সিলর বুবাই বোসও। তাঁর দাবি, এই বুবাই আবার রেশন দুর্নীতিতে গ্রেফতার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ‘ক্যাশিয়ার’ বলেও পরিচিত।

প্রসঙ্গত, এই বিষয়ে ইতিমধ্যেই পদক্ষেপ করেছে আদালত। আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে সিআইডিকে এই বিষয়ে প্রাথমিক রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, জিটিএ-তে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ৩১৩ জন শিক্ষকের নিয়োগের জন্য কোনও নিয়ম মানা হয়নি বলে অভিযোগ। টাকার বিনিময়ে নিয়োগ হয়েছে বলে অভিযোগ উঠে আসছে। আর এই গোটা দুর্নীতি পার্থ চট্টোপাধ্যায় ও বিনয় তামাংয়ের মস্তিষ্ক প্রসূত বলে অভিযোগ করা হয়েছে চিঠিতে।

এদিকে জিটিএ শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে হাবরা পুরসভার কাউন্সিলরের নাম জড়ানোর ঘটনায় ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে। এই অভিযোগের বিষয়ে টিভি নাইন বাংলার প্রতিনিধি বুবাই বোসের সঙ্গে যোগাযোগ করলে, তিনি এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?