AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shahjahan Sheikh: আইনের শাসনের নয়, সন্দেশখালিতে চলে শাহজাহান আইন

Shahjahan Sheikh: শুধু ইডি আধিকারিকরা নন, শাহজাহানের ডেরায় গিয়ে ফিরে আসতে হয়েছে এ রাজ্যের পুলিশকেও। গরু পাচার, হেরোইের ব্যবসা, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে এই নেতার বিরুদ্ধে।

Shahjahan Sheikh: আইনের শাসনের নয়, সন্দেশখালিতে চলে শাহজাহান আইন
শেখ শাহজাহানImage Credit: Facebook
| Edited By: | Updated on: Jan 05, 2024 | 8:51 PM
Share

কলকাতা: তাঁর জীবদ্দশাতেই তাঁর নামে তৈরি হয়ে গিয়েছে আস্ত একখান মার্কেট। সূত্রের খবর, সরবেড়িয়ায় মাছের আড়ত, একাধিক ইট ভাটা, ফিস প্রসেসিং প্ল্যান্টের ‘মালিকও’ তিনি। শোনা যায় তাঁর ইশারা ছাড়া নাকি একটা গাছের পাতাও নড়ে না সন্দেশখালিতে। কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানকে (Shahjahan Sheikh) নিয়ে। বর্তমানে আবার তিনি উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মৎস ও প্রাণিসম্পদ বিভাগের কর্মাধক্ষের দায়িত্বে রয়েছেন। অভিযোগ, তাঁর দলবদলের হাতেই এদিন সকালে মার খেতে হয়েছে ইডি-র আধিকারিকদের। মার খেতে হয়েছে সিআরপিএফ জওয়ানদেরও। অভিযানে গিয়েও প্রাণভয়ে পালিয়ে আসতে হয়েছে। হামলা করা হয়েছে সংবাদমাধ্যমের উপরেও। 

ছবি যা বলছে তাতে দেখা যাচ্ছে সন্দেশখালির বিস্তৃর্ণ এলাকাজুড়ে এক সাম্রাজ্য গড়ে তুলেছেন শাহজাহান। শুধু ইডি আধিকারিকরা নন, শাহজাহানের ডেরায় গিয়ে ফিরে আসতে হয়েছে এ রাজ্যের পুলিশকেও। গরু পাচার, হেরোইের ব্যবসা, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে এই নেতার বিরুদ্ধে। তারপরেও দলে তাঁর দর তো কমেইনি উল্টে আরও যেন বেড়ে গিয়েছে। শত অভিযোগ সত্ত্বেও দলে বরাবরই স্বমহিমায় থেকে গিয়েছেন শাহজাহান। 

শোনা যায় এলাকায় তাঁর প্রভাব এতটাই যে সন্দেশখালির বিস্তৃর্ণ এলাকায় দেশের আইনের শাসনের বদলে চলে শাহজাহান আইন। হাতে নাকি মাথা কাটেন তিনি। এলাকায় পুলিশ প্রশাসন থাকলেও শেষ কথা বলে শাহজাহানের পেটোয়া লোকজন। তাঁদের হাতেই বারবার আক্রান্ত হন সরকারি আধিকারিক বা রাজ্য পুলিশ। সোজা কথায় সন্দেশখালি তাঁর মুক্তাঞ্চল।

Follow Us
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন