AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladeshi Nationals detained: লুকিয়ে পার পাওয়া যাবে না, ভারতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের বুঝিয়ে দিচ্ছে দিল্লি পুলিশ

Bangladeshi Nationals detained: গোপন সূত্রে খবর পেয়ে দিল্লির মহীপালপুর এলাকায় একটি হোটেলে অভিযান চালায় দিল্লি পুলিশের দক্ষিণ-পশ্চিম ডিভিশনের অ্যান্টি স্ন্যাচিং সেল। সেখানেই সন্দেহভাজন ১১ জনের পরিচয়পত্র খতিয়ে দেখে তাঁদের বাংলাদেশি বলে চিহ্নিত করে দিল্লি পুলিশ।

Bangladeshi Nationals detained: লুকিয়ে পার পাওয়া যাবে না, ভারতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের বুঝিয়ে দিচ্ছে দিল্লি পুলিশ
প্রতীকী ছবি Image Credit: Facebook
| Edited By: | Updated on: Jan 01, 2025 | 11:50 PM
Share

নয়াদিল্লি: অবৈধভাবে ভারতে বসবাস। এমন বাংলাদেশিদের নিয়ে বাড়ছে মাথাব্যথা। আর অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের ধরতেই অভিযানে নেমেছে দিল্লি পুলিশ। সেই অভিযানে নেমেই ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও দিল্লিতে থেকে যাওয়ার কারণে ১১ জন বাংলাদেশিকে আটক করল দিল্লি পুলিশ। তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে দিল্লির মহীপালপুর এলাকায় একটি হোটেলে অভিযান চালায় দিল্লি পুলিশের দক্ষিণ-পশ্চিম ডিভিশনের অ্যান্টি স্ন্যাচিং সেল। সেখানেই সন্দেহভাজন ১১ জনের পরিচয়পত্র খতিয়ে দেখে তাঁদের বাংলাদেশি বলে চিহ্নিত করে দিল্লি পুলিশ।

প্রসঙ্গত, গত সপ্তাহে ৮ জন বাংলাদেশিকে দক্ষিণ দিল্লির বসন্তকুঞ্জ এলাকা থেকে চিহ্নিত করে ফেরত পাঠানো হয়েছে। তাঁরা অবৈধভাবে ভারতে থাকছিলেন।

সম্প্রতি দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাঁদের দেশে ফেরানোর নির্দেশ দিয়েছিলেন। সেই অনুযায়ী অভিযানও শুরু করেছে দিল্লি পুলিশ। আবার জানা গিয়েছে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরতে দিল্লি পুলিশে বাংলাভাষীদের নিয়োগ করা হবে। ফের সক্রিয় করা হচ্ছে দিল্লি পুলিশের বাংলাদেশ সেল। সূত্রের খবর, প্রত্যেক সেলে ৫ থেকে ১০ জন করে পুলিশ অফিসার থাকবেন, যারা বাংলা ভাষায় কথা বলতে পারেন।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন