AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal NEWS Updates: উন্নয়ন দিয়ে পূর্ব বর্ধমানের ঋণ শোধ করব: শুভেন্দু

West Bengal NEWS Updates: আজকে হাইকোর্টে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের জামিন মামলার শুনানি ছিল। তবে জামিন পেলেন না তিনি। অন্যদিকে, এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, গুন্ডা দমন বিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে রয়েছে। রাষ্ট্রপতির কাছে এখনও পাঠানো হয়নি।

West Bengal NEWS Updates: উন্নয়ন দিয়ে পূর্ব বর্ধমানের ঋণ শোধ করব: শুভেন্দু
শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 25, 2026 | 11:45 PM
Share

নভেম্বরে ভোটের প্রস্তুতি শুরু করল কমিশন। সাত পুরসভার জেলা শাসকদের সঙ্গে বৈঠকে বসেছে কমিশন। রয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণা গুপ্তা। এদিকে, আজকে হাইকোর্টে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের জামিন মামলার শুনানি রয়েছে। বৃহস্পতিবারই বিচারপতির প্রাথমিক পর্যবেক্ষণ ছিল, তাঁকে অন্তবর্তী জামিন দিচ্ছেন তিনি। আজ রায় ঘোষণা, সেদিকে নজর থাকবে। আজ রাজ্যের সমস্ত খবর দেখুন এক নজরে…

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 25 Sep 2026 11:43 PM (IST)

    Suvendu Adhikari: গুন্ডা দমন বিল এখনও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে রয়েছে: শুভেন্দু

    • গুন্ডা দমন বিল রাষ্ট্রপতির কাছে এখনও পৌঁছয়নি। তা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে। গুন্ডা দমন বিল নিয়ে শুক্রবার দিনভর শোরগোল পড়ার পর রাতে নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
    • দ্ব্যর্থহীন ভাষায় তিনি জানিয়ে দিলেন, গুন্ডা দমন বিল নিয়ে ভুয়ো ও ভিত্তিহীন খবর ছড়িয়েছে।
    • একইসঙ্গে তিনি আশা প্রকাশ করলেন, রাষ্ট্রপতির কাছে পৌঁছনোর পর তাঁরা বিলে অনুমোদন পাবেন।

    বিস্তারিত পড়ুন: ‘রাষ্ট্রপতির কাছে এখনও পৌঁছয়নি’, বিল কোথায় রয়েছে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

  • 25 Sep 2026 03:59 PM (IST)

    HC On KMC: হাইকোর্টে হাজিরা স্মিতা পাণ্ডের

    কলকাতা পুরসভা বেআইনি নির্মাণ ভেঙে দেওয়ার পরও সেই স্থানে ফের নতুন করে নির্মাণ কাজ শুরু হওয়ার গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার কমিশনার স্মীতা পাণ্ডেকে সশরীরে তলব করল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালতের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও পুরসভার আইনজীবীর গা-ছাড়া মনোভাব ও অজ্ঞতায় চরম অসন্তোষ প্রকাশ করেই এই তলব বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

    বিস্তারিত পড়ুন: হাইকোর্টে হাজিরা দিতে হল খোদ কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডেকে!

  • 25 Sep 2026 01:55 PM (IST)

    CM: কৃষকদের জন্য বিদ্যুতের ইউনিটে ছাড়

    • সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়ে বর্ধমানের জনসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি ঘোষণা করলেন, “আ্রজ সূচনা করলাম চার লক্ষ কৃষক বিদ্যুতে ইউনিটে ২ টাকা করে ভর্তুকি পাবেন। গোটা রাজ্যে সব ব্লকে কৃষকরা এই ছাড় পাবেন।”
    • শুভেন্দুর কথায়, “বছরে ২৫ থেকে ৩০ হাজার টাকা বিদ্যুতে ছাড় পাবেন। ধরুন ৫০ বাজার বিদ্যুৎ বিল দিয়ে থাকেন কৃষিক্ষেত্রে, পাম্পসেটে, তাহলে পরে কোয়ার্টার থেকে প্রতি ইউনিটে ২ টাকা করে ভর্তুকি পাবেন। পূর্ব বর্ধমান জেলায় প্রায় ২৫ হাজার কৃষক রয়েছেন।”
    • এই কর্মসূচির বেনিফিট ১.৮.২০২৬ অর্থাৎ অগাস্ট মাস থেকে পাবেন। বাড়তি খরচ হবে ৩০০ কোটি টাকা। চার লক্ষ কৃষকের জন্য ৩০০ কোটি টাকা বাড়তি খরচ করব। ধানের ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়ে ২৭০০ টাকা করে দেওয়া হবে। আগের সরকার বছরে ৬০০০ টাকা করে দিত। আমাদের সরকার বছরে ৯০০০ টাকা করে দেবে। বর্ধমানের কৃষকদের উদ্দেশে তিনি বলেন, উন্নয়নের মাধ্যমে ঋণ শোধ করব।
  • 25 Sep 2026 01:45 PM (IST)

    HC On Milan Pradhan: হাইকোর্টে অস্বস্তি বাড়ল মিলন প্রধানের

    মিলন প্রধানের অস্বস্তি বাড়ল। সিঙ্গল বেঞ্চের রায় খারিজ ডিভিশন বেঞ্চে। রক্ষাকবচের মামলা খারিজ করল প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চ। নতুন মামলায় নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের রক্ষাকবচ খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। তাঁকে জামিনের আবেদন করতে বলল আদালত।

    বিস্তারিত পড়ুন: ‘আপনি ভগবান নন’, মিলন প্রধানকে সরাসরি বললেন প্রধান বিচারপতি, আদালতে অস্বস্তি বাড়ল নন্দীগ্রামের কং প্রার্থীর

  • 25 Sep 2026 01:04 PM (IST)

    Suvendu Adhikari: সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী

    • শুক্রবার বর্ধমানে প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
    • সকালে বর্ধমানে পৌঁছে সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী।
    • আরতি করে পুজো দেন শুভেন্দু।
  • 25 Sep 2026 12:11 PM (IST)

    Municipal Election: আজ জেলাশাসকদের সঙ্গে বৈঠকে কমিশন

    পুজোর পরই ফের ভোটের বাদ্যি। নভেম্বরেই কলকাতা (KMC Election 2026) ও হাওড়ায় পুরভোট (Municipal Election 2026) হতে পারে। এখনও পর্যন্ত নির্বাচনের দিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। এর আগে শোনা গিয়েছিল পুজোর পর অর্থাৎ নভেম্বরের শেষে প্রথমে ভোট হতে পারে। এবার  সূত্র মারফত জানা গিয়েছে, ২৭-২৮ নভেম্বর নির্বাচন হতে পারে। ডিসেম্বরের শুরুতেই নির্বাচনের ফল ঘোষণার সম্ভাবনা রয়েছে। শুধু কলকাতা ও হাওড়া নয়, একদিনে একসঙ্গে সাত পুরসভায় ভোট হবে। অক্টোবরেই নির্বাচনের দিন ঘোষণা হতে পারে।  সাত পুরসভার জেলা শাসকদের সঙ্গে বৈঠকে বসেছে কমিশন। রয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণা গুপ্তা।

    বিস্তারিত পড়ুন: কালীপুজোর পর ফের ভোট বঙ্গে, কলকাতা-হাওড়া-সহ ৭ পুরসভায় নির্বাচন কবে?

  • 25 Sep 2026 12:10 PM (IST)

    HC: আজ হাইকোর্টে মিলন প্রধানের জামিন মামলা

    নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের জামিন মামলায় বড় পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মন্তব্য করেন, “মিলন প্রধানকে নির্বাচনের লড়তে দিন। আমি অন্তর্বর্তী জামিন দিচ্ছি।” বিচারপতির আরও পর্যবেক্ষণ, “নির্বাচনে অংশ নিক, বাকিটা মামলার ভাগ্যের ওপর নির্ভর করবে।” এদিন প্রাথমিক পর্যবেক্ষণে এমনটাই জানান বিচারপতি।  শুক্রবার বিকাল চারটেয় ফের জামিন মামলার শুনানি।

    বিস্তারিত পড়ুন: ‘মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন’, নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য হাইকোর্টের

Published On - Sep 25,2026 12:08 PM

Follow Us