AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kestopur Accident: ছিটকে পড়ল খাবারের নীল প্যাকেট, ২১১ বাসের তলায় পিষে গেলেন ডেলিভারি বয়

Kestopur Accident: শনিবার ঘটনাটি ঘটেছে বাগুইআটিতে। সেখানে কেষ্টপুরের দিকে যাচ্ছিল ২১১ রুটের বাসটি। এবার খড়িবাড়ির কাছে আসতেই কেষ্টপুরের মোড়ে সাইকেল আরোহী ডেলিভারি বয়কে ধাক্কা মারে।

Kestopur Accident: ছিটকে পড়ল খাবারের নীল প্যাকেট, ২১১ বাসের তলায় পিষে গেলেন ডেলিভারি বয়
বাগুইআটিতে মৃত্যুImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 26, 2025 | 3:48 PM
Share

বাগুইআটি: লাগাতার বৃষ্টির জেরে যানজট হয়েই চলেছে। আর এরই মধ্যে মর্মান্তিক ঘটনা। কেষ্টপুর ভিআইপিতে পথ দুর্ঘটনায় মৃত্যু ডেলিভারি বয়ের। ২১১ রুটের বাসের তলায় চলে গেলেন তিনি। পিষে মৃত্যু যুবকের।

শনিবার ঘটনাটি ঘটেছে বাগুইআটিতে। সেখানে কেষ্টপুরের দিকে যাচ্ছিল ২১১ রুটের বাসটি। এবার খড়িবাড়ির কাছে আসতেই কেষ্টপুরের মোড়ে সাইকেল আরোহী ডেলিভারি বয়কে ধাক্কা মারে। গাড়ি তলায় পিষে যান যুবক। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কর্তব্যরত ট্রাফিক পুলিশ। যুবককে উদ্ধার করে নিয়ে নিয়ে যাওয়া হয় ভিআইপি রোডের ধারে বেসরকারি হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে খবর, মৃত যুবকের নাম অমিত মান্না। তিনি মেদিনীপুরের বাসিন্দা। দেহটিকে ময়না তদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী বলেন, “দুটো ২১১ একসঙ্গে চলছি। একে অপরকে ওভার টেক করছিল তখনই ধাক্কা দেয়। সেই সময় পুলিশ ছিল না। আমরাই ধরলাম ওকে তারপর ওটো করে দিয়ে এলাম হাসপাতালে। রোজ এই ঘটনা ঘটে। ওভারটেক করতে যায় আর তারপর এই ঘটনা। যেখান থেকে যাত্রী তুলছেন চালক সেটা বাসস্যান্ড নয়। তাও তোলেন।”

Follow Us
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম
পেশাটাই কি সব? বিকাশ মামলা লড়ায় কী বললেন কান্তি গঙ্গোপাধ্যায়
পেশাটাই কি সব? বিকাশ মামলা লড়ায় কী বললেন কান্তি গঙ্গোপাধ্যায়
দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু
দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠক BJP-র রাজ্য সভাপতির
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠক BJP-র রাজ্য সভাপতির
যুবভারতীর সামনে থেকে সরল 'অদ্ভুত' মূর্তি
যুবভারতীর সামনে থেকে সরল 'অদ্ভুত' মূর্তি
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সরকারি ত্রিপলের ছড়াছড়ি
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সরকারি ত্রিপলের ছড়াছড়ি
সরকারি জমি হাতিয়ে নিলেন তৃণমূল নেতা? জাস্ট দেখুন
সরকারি জমি হাতিয়ে নিলেন তৃণমূল নেতা? জাস্ট দেখুন
প্রাথমিকভাবে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন: শুভেন্দু
প্রাথমিকভাবে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন: শুভেন্দু
বাংলায় রেলের উন্নয়ন নিয়ে বড় কথা বললেন শুভেন্দু
বাংলায় রেলের উন্নয়ন নিয়ে বড় কথা বললেন শুভেন্দু
তিলোত্তমাকাণ্ডে অভীক দে'র বিরুদ্ধে বড় পদক্ষেপ রাজ্যপালের
তিলোত্তমাকাণ্ডে অভীক দে'র বিরুদ্ধে বড় পদক্ষেপ রাজ্যপালের