AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Doctor’s Protest: ‘ফাঁসিতে ঝোলাবে মনে করলে ঝোলাবে, গুলি চালাবে মনে করলে চালাবে’, দ্বিতীয় রাতেও অনড় ডাক্তাররা

Doctor's Protest: পাঁচ দফা দাবি নিয়ে, মঙ্গলবার দুপুর থেকে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের ৫ দফা দাবি মানতে হবে, এটাই চাইছেন তাঁরা। আর বৈঠক হলে মুখ্যমন্ত্রীর সামনেই বসতে চান তাঁরা।

Doctor's Protest: 'ফাঁসিতে ঝোলাবে মনে করলে ঝোলাবে, গুলি চালাবে মনে করলে চালাবে', দ্বিতীয় রাতেও অনড় ডাক্তাররা
চিকিৎসকদের আন্দোলনImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 12, 2024 | 12:21 AM
Share

কলকাতা: লালবাজারের সামনে কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে একরাত কাটিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। দ্বিতীয় দিন বিকেলে লালবাজারে প্রবেশ করতে পেরেছিলেন তাঁরা। আর এবার স্বাস্থ্য ভবনের সামনে দ্বিতীয় রাত কাটাচ্ছেন সেই আন্দোলনকারীরা। তাঁদের পাঁচটি শর্ত মানা হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে নবান্নের তরফে। আর শর্ত ছাড়া বৈঠকে বসতেও নারাজ আন্দোলনকারীরা। রাজ্যের অভিভাবক হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে বৈঠকে বসতে চান তাঁরা। আন্দোলনকারী চিকিৎসকদের দাবি, কোনও অবস্থাতেই আন্দোলন ছাড়বেন না তাঁরা।

আন্দোলনকারী ডাক্তার অনিকেত মাহাতো বলেন, “সুপ্রিম কোর্ট আমাদের বলেছিল মঙ্গলবার বিকেল ৫টার মধ্য়ে কাজে যোগ দিতে। আমরাও বলেছিলাম ৫টার মধ্যে আমাদের দাবি মেনে নিন। ন্যায়সঙ্গত আন্দোলনকে মর্যাদা না দেওয়াটাও অন্যায়। সরকার যদি মনে করে ব্যবস্থা নেবে নিক। যদি মনে করে ছাত্রছাত্রীদের ফাঁসিতে ঝোলাতে হবে, তাহলে ফাঁসিতে ঝোলাবে। যদি মনে করে পিজিটি সিট টার্মিনেট করে দেবে, তাহলে দেবে। যদি মনে করে গুলি চালাতে হবে, তাহলে চালাবে।”

নবান্নের তরফে আবেদন জানানো হয়েছে যাতে আন্দোলনকারীরা কাজে যোগ দেন। কিন্তু ডাক্তারদের দাবি, নিরাপত্তার দিকটি নিয়ে কোনও নিশ্চয়তা নেই। তাই এই আন্দোলন করছেন তাঁরা। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী এক বৈঠকে বলেছেন, ‘ওরা কেন এত জেদ করছে? ওরা যা বলবে, তাই মেনে নিতে হবে?’ এর জবাবে চিকিৎসকরা বলেন, “জেদ আমরা করছি? ৩০ দিন আন্দোলনের পরও এ কথা শুনতে হবে? এটা কোনও জেদ নয়। এটা অধিকারের দাবি, সব শুভবুদ্ধিসম্পন্ন মানুষের অধিকার।”

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?