AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CBI: শান্তি যেন নেই! ED-র মামলায় জামিন পাওয়ার পর এবার CBI ডাকল শঙ্করকে, এবার কোন মামলা?

CBI: বস্তুত, ৫ই জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে নেমে শঙ্করকে গ্রেফতার করে ইডি। অভিযোগ, মধ্যরাতে তাঁকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় আক্রান্ত হয় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের টিম। গাড়ি ভাঙচুর করারও অভিযোগ ওঠে।

CBI: শান্তি যেন নেই! ED-র মামলায় জামিন পাওয়ার পর এবার CBI ডাকল শঙ্করকে, এবার কোন মামলা?
শঙ্কর আঢ্যImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 25, 2024 | 2:39 PM
Share

কলকাতা: ফের বনগাঁ পুরসভার চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে তলব করল ইডি (ED)। সম্প্রতি, রেশন দুর্নীতি মামলায় বাকিবুর রহমান সহ শঙ্কর ও বিশ্বজিৎ দাসকে জামিন দিয়েছিল ব্যাঙ্কশাল আদালত। তবে একটা মাস কাটতে না কাটতে এবার ফের তলব তাঁকে। এবার নিজাম প্যালেসে ডাক পড়ল বনগাঁ পুরসভার এই প্রাক্তন চেয়ারম্যানের। তবে এবার আরও গুরুতর অভিযোগের জিজ্ঞাসাবাদে তলব করা হয়েছে শঙ্করকে।

বস্তুত, ৫ই জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে নেমে শঙ্করকে গ্রেফতার করে ইডি। অভিযোগ, মধ্যরাতে তাঁকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় আক্রান্ত হয় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের টিম। গাড়ি ভাঙচুর করারও অভিযোগ ওঠে। সেই মামলার তদন্ত প্রথমে বনগাঁ থানার পুলিশ করলেও পরে বিষয়টি সিবিআই-এর হাতে চলে যায়। এবার সেই মামলার তদন্তে নেমেই ফের তলব করা হল শঙ্করকে।

প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় ৫ই জানুয়ারি ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন শঙ্কর। তাঁর বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ উঠেছিল। অভিযোগ, নিজের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ সংস্থার মাধ্যমে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন শঙ্কর আঢ্য।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা