AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়ার নির্দেশ, জেলাশাসকদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee: জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, "এই ঝড় জলের পর ডেঙ্গি-ম্যালেরিয়ার প্রকোপ বাড়তে পারে। ব্যবস্থা নিতে হবে। সর্দির ওষুধ, ডায়েরিয়ার ওষুধ, ওআরএস পৌঁছে দিতে হবে।"

Mamata Banerjee: দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়ার নির্দেশ, জেলাশাসকদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
ঘূর্ণিঝড় দানার মোকাবিলায় নবান্ন থেকে নজরদারি চালান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
| Edited By: | Updated on: Oct 25, 2024 | 2:20 PM
Share

কলকাতা: ঘূর্ণিঝড় দানার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক জেলা। ঝড় ও বৃষ্টিতে নষ্ট হয়েছে ফসল। এই পরিস্থিতিতে শুক্রবার নবান্ন থেকে বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগ মোকাবিলায় মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার রাতে নবান্নে ছিলেন। এদিন বিভিন্ন জেলার জেলাশাসকদের পরিস্থিতি মোকাবিলায় পদক্ষেপের নির্দেশ দিলেন।

এদিন জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “এই ঝড় জলের পর ডেঙ্গি-ম্যালেরিয়ার প্রকোপ বাড়তে পারে। ব্যবস্থা নিতে হবে। সর্দির ওষুধ, ডায়েরিয়ার ওষুধ, ওআরএস পৌঁছে দিতে হবে।” খাবার জলের সঙ্গে বর্ষার জল মিশে শরীর খারাপ হতে পারে। সেজন্য দুর্গত এলাকায় পর্যাপ্ত পানীয় জল পাঠানোর নির্দেশ দিয়েছেন মমতা। মুখ্যমন্ত্রী আরও বলেন, কোনও পড়ুয়ার বই যদি ঝড়-জলে নষ্ট হয়ে যায়, তাহলে বইয়ের ব্যবস্থা করে দিতে হবে।

মুখ্যমন্ত্রী এদিন জানান, ২ লক্ষ ১৬ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। তিনি বলেন, “চাষিরা যাতে কোনওভাবেই ক্ষতিগ্রস্ত না হন। কৃষকদের স্বার্থ আমাদের দেখতে হবে।” প্রসূতিদের দিকে বাড়তি নজর দিতে হবে বলে মুখ্যমন্ত্রী জানান।

মমতা এদিন আরও বলেন, “মশার উপদ্রব বাড়তে পারে। সেজন্য মশারি দিতে হবে। আমি নিজে ব্যক্তিগত উদ্যোগে কয়েক হাজার মশারি পাঠিয়েছি।” প্রয়োজনে যেসব গাছ পড়ে গিয়েছে, সেগুলো নতুন করে লাগানোর চেষ্টা করতে হবে বলে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন। জেলাশাসকদের সঙ্গে বৈঠকে কেন্দ্রকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলাকে তো বন্যার টাকা দেওয়া হয় না। দুর্যোগের ৪৮ ঘণ্টা পর ক্ষয়ক্ষতির পর্যালোচনার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?