West Bengal News LIVE: ১০০ দিনে কতটা পরিবর্তন হল বাংলার? জানাবেন খোদ CM, দিনভর চোখ রাখুন Tv9 বাংলায়
West bengal News Live Updates: কতটা প্রতিশ্রুতি পূরণ হল? এখনও খামতিই বা কীসে রয়ে গেল? আগামী পরিকল্পনা কী? টিভি ৯ বাংলার সব থেকে বড় ইভেন্টে চাঁদের হাট। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে হেভি ওয়েট মন্ত্রী ও বিশিষ্টরা। সঙ্গে টিভি ৯ নেটওয়ার্কের MD ও CEO। রাজ বদলের একশো দিন। চোখ রাখুন টিভি ৯ বাংলায়।

LIVE NEWS & UPDATES
-
২০০০ ফুট চওড়া হিমবাহ-টুকরো ৪০০০ ফুট নীচে পড়তেই… নেপালে ‘ভূমিকম্প’ ও ভয়াল বন্যার পিছনে মোড় ঘোরানো তথ্য
‘জলবোমা’য় তছনছ নেপাল। ভাদ্রের নীল আকাশের নীচে এমন বিপর্যয় দেখে তাজ্জব দুনিয়া। বৃষ্টি নেই, মেঘভাঙা বৃষ্টি তো দূর! তাহলে বিপুল জলরাশি এল কোত্থেকে? নেপাল বিপর্যয় নিয়ে ঘুরপাক খাচ্ছে এই প্রশ্নটাই। আচমকা ‘জলবোমা’ ফাটল কেন?
-
নেপালে যাওয়ার জন্য ব্যাগ গোছানোও হয়ে গিয়েছিল…’, শুধুমাত্র এই জিনিসের জন্যই প্রাণে বাঁচলেন কোন্নগরের তপতী
কোন্নগর: ব্যাগপত্র সব গোছানো হয়ে গিয়েছে। অনেক কিছু কেনাকাটাও করেছিলেন কোন্ননগরের তপতী সিনহা। এক পর্যটন সংস্থার সঙ্গে নেপালে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু ভিসা হয়নি। আর তাই যাওয়া বাতিল। এখন তপতীদেবী বসে আছেন লাদাখে। আর ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছেন। কারণ নেপালে গেলে অবস্থা কী হতে পারত তা হয়ত আর বলার অপেক্ষা রাখে না।
বিস্তারিত পড়ুন: Nepal Flash Flood: ‘নেপালে যাওয়ার জন্য ব্যাগ গোছানোও হয়ে গিয়েছিল…’, শুধুমাত্র এই জিনিসের জন্যই প্রাণে বাঁচলেন কোন্নগরের তপতী
-
-
বন্ধ রয়েছে গেট, হোয়াটস অ্যাপে কোনও উত্তর আসছে না নেপালে যাওয়া মৌসুমি-অরিন্দমদের
দুর্গাপুর: নেপালে ভয়াবহ বিপর্যয়। শেষ পাওয়া খবর (সকাল সাড়ে সাতটা) অনুযায়ী এখনও সেখানে নিখোঁজ ১৫৭ জন। প্রচুর ভারতীয় পর্যটকের মিলছে না খোঁজ। একই সঙ্গে নিখোঁজ রয়েছেন অনেক বাঙালিও। তেমনই খবর এল দুর্গাপুর থেকে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বামুনাড়ার তপবন সিটির বাসিন্দা মৌসুমী গঙ্গোপাধ্যায় (৫৩) ও তাঁর স্বামী অরিন্দম গঙ্গোপাধ্যায়। তাঁদের জন্য দুশ্চিন্তায় পুরো পরিবার।
বিস্তারিত পড়ুন: Nepal Flood: বন্ধ রয়েছে গেট, হোয়াটস অ্যাপে কোনও উত্তর আসছে না নেপালে যাওয়া মৌসুমি-অরিন্দমদের
পনেরো বছর পর পালাবদল। আর সেই পালা বদলের ১০০ দিন। প্রতিশ্রুতি-পরিকল্পনা থেকে কাজ। কী পেল বাংলা? কতটা প্রতিশ্রুতি পূরণ হল? এখনও খামতিই বা কীসে রয়ে গেল? আগামী পরিকল্পনা কী? টিভি ৯ বাংলার সব থেকে বড় ইভেন্টে চাঁদের হাট। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে হেভি ওয়েট মন্ত্রী ও বিশিষ্টরা। সঙ্গে টিভি ৯ নেটওয়ার্কের MD ও CEO। রাজ বদলের একশো দিন। চোখ রাখুন টিভি ৯ বাংলায়।
বুধবার সকাল ৮টা ৩৭ মিনিটের ৪.৪ মাত্রার ভূমিকম্প হয় নেপালে। আচমকা হড়পা বান আসে নেপালী নদী ভোতে কোশীতে। চোখের পলক পড়ার মতো গতিতে ধুয়ে মুছে সাফ হয়ে যায় নেপালের নুয়াকোট ও ধান্দিং জেলা। একাধিক গ্রাম নিমেষে ভেসে যায়। ইতিমধ্যেই বহু মানুষ মৃত। বহু মানুষ নিখোঁজ। ২৬ জন নেপাল পুলিশের আধিকারিকও নিখোঁজ হয়ে গিয়েছেন। খোঁজ নেই একাধিক বাঙালি পর্যটকের।
Published On - Aug 27,2026 8:02 AM
