West Bengal NEWS Highlights Updates: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের চক্রান্তের তদন্তে NIA
NEWS Highlights Updates: নামখানা থেকে উদ্ধার হয়েছে একটি ক্ষতবিক্ষত দেহ। সেই দেহ কার? তা নিয়ে উঠছে প্রশ্ন। চার জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এদিকে, দলের সংবিধান বিরোধী কাজের অভিযোগে ডায়মন্ড হারবারের বিজেপি নেত্রী সোমা ঘোষকে শোকজ করেছে দল।

ফলতার তৃণমূল নেতা অপহরণের ঘটনায় গ্রেফতার ৪। ফলতার তৃণমূলের অঞ্চল সভাপতি বুদ্ধদেব মণ্ডলকে অপহরণের অভিযোগ। কিন্তু তিনি কোথায়? তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। নামখানা থেকে উদ্ধার হয়েছে একটি ক্ষতবিক্ষত দেহ। সেই দেহ কার? তা নিয়ে উঠছে প্রশ্ন। চার জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এদিকে, দলের সংবিধান বিরোধী কাজের অভিযোগে ডায়মন্ড হারবারের বিজেপি নেত্রী সোমা ঘোষকে শোকজ করেছে দল। ৭ দিনের মধ্যে তাঁর জবাব তলব করা হয়েছে। এই সংক্রান্ত খবরে নজরে রাখুন।
LIVE NEWS & UPDATES
-
NIA: শুভেন্দু অধিকারীকে খুনের চক্রান্তের তদন্ত NIA-কে
- রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের চক্রান্ত মামলার তদন্তভার নিল এনআইএ
- বেঙ্গল STF এর হাতে ধৃত মূল চক্রী হামিম মণ্ডলের মামলার তদন্তভার নিল NIA
- দেশজুড়ে ছড়িয়ে ভাট্টি গ্যাং। প্রভাব রয়েছে পাকিস্তান সহ আরও নানা দেশে। তাই এই মামলার তদন্তবার নিয়েছে এনআইএ
- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে তদন্তভার নিয়েছে NIA। কলকাতা থানায় রুজু করেছে মামলা। FIR কপি জমা পড়ল আদালতে।
- একই সঙ্গে উত্তরবঙ্গ থেকে ধৃত সিম পাচার চক্রের মামলার তদন্তভারও NIA র হাতে তুলে দেওয়া হয়েছে।
-
Suvendu Adhikari: কৌশিকি অমাবস্যায় কালীঘাট মন্দিরে মুখ্যমন্ত্রী
- কালীঘাট মন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- কৌশিকি অমাবস্যায় ফুল, মালা দিয়ে মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী।
- পাত পেড়ে খেলেন প্রসাদও
-
-
Suvendu Adhikari: আগামী ১৭ তারিখ অন্নপূর্ণা দিবস হবে
- আগামী ১৭ তারিখ অন্নপূর্ণা দিবস হবে
- ১ কোটির বেশি পরিবার কলকাতায় গঙ্গার ঘটে দীপ প্রজ্বলন হবে।
- ৮০ হাজারের বেশি ছাত্রছাত্রী দের ড্রয়িং থেকে শুরু করে নানান কর্মসূচি হবে সেদিন
- বিকশিত ভারত সংকল্প যাত্রা উপলক্ষ্যে মিছিল বাইক র্যালি। প্রধানমন্ত্রী সব জেলাকে সংবর্ধিত করবে।
- প্রধানমন্ত্রী সব জেলাকে সংবর্ধিত করবে।
-
Sumit Roy: সুমিতের খোঁজে অভিষেকের বাড়িতে CID
- আপ্ত সহায়ক সুমিত রায়ের খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে CID, STF
- আজই কি তবে গ্রেফতার করা হবে সুমিতকে?
- পুলিশ, ফোর্স নিয়ে আধিকারিকরা পৌঁছেছেন অভিষেকের বাড়িতে
- আগাম জামিন খারিজ হতেই বেকায়দায় অভিষেকের আপ্ত সহায়ক
- অভিষেকের কালীঘাটের বাড়ি ঘিরল CID
-
Suvendu Adhikari: জুটার লোকেরা কী করেছেন, সব ইতিহাস রয়েছে, বার করব: শুভেন্দু
- আমি বুঝতে পারছিলাম সিপিএমের সদস্য ও তার সহযোগী আইএসএফ, তারা বুঝতে পারছে, এই বিলটা কোথায় আঘাত করবে। ঋষি অরবিন্দের তৈরি করা যাদবপুর বিশ্ববিদ্যালয়, যেখান হস্টেল থেকে ছাত্রছাত্রীদের বের করে নিয়ে যাবেন, বলবেন কাশ্মীর মাঙ্গে আজাদি, তা চলবে না। আমরাই টুকরো করে দেব আপনাদের। সীমা রয়েছে বেয়াদপের। আর্টস বিভাগের দেওয়ালে লিখছেন ফ্রি প্যালেস্টাইন। রেড স্যালুট কমরেড কিষাণজি, এক হাজার নিরীহ মানুষ খুন করেছেন, গোদাবরী থেকে গোমতী যারা আলাদা ভারত তৈরির পরিকল্পনা করেন, তাদের বরদাস্ত করা হবে না। যারা বলছেন চিহ্নিত। তথাকথিত ছাত্র নামধারী নয়। যারা ব্রেন ওয়াশ করছেন, তাঁদেরকেও কড়া মাপের ওষুধ দিতে হবে। উপাচার্য গোপাল সেনকে কুপিয়ে হত্যা, প্রয়োজন হলে কমিশন বসাব। এই নামধারী জুটার লোকেরা কী করেছেন, সব ইতিহাস রয়েছে, বার করব। আমরা এই জন্য প্রয়োগ করব না, আমরা এই কারণে প্রয়োগ করব, আমাদের নতুন তৈরি হওয়া বিশ্ববিদ্যালয়গুলোতে তথাকথিত পণ্ডিতগুলোকে পাঠাব। তাঁরা গিয়ে দুর্বল বিশ্ববিদ্যালয়গুলোকে শক্তিশালী করে দিয়ে আসবেন। তথাকথিত সমাজবাদ প্রতিষ্ঠা করতে চান, তাঁদের নতুন বিশ্ববিদ্যালয়ে আনছি। তাঁদের বিরাট মেধাকে যথাযথভাবে কাজে লাগাতে চাই। আপত্তির কারণ কী! শুভেন্দু
- কিছু অধ্যাপক বামপন্থীদের জামা পরে গেরুয়াকে টার্গেট করছেন। পহেলগাঁও হামলার প্রতিবাদে মিছিল করেন না ওঁরা। সনাতন ধর্মকে ওনারা কালচারাল মনে করেন। নকশালদের বীজ উপড়ে ফেলার সঠিক সময়: জুটার অধ্যাপকদের নিশানা মুখ্যমন্ত্রীর
-
-
Suvendu Adhikari: গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন: শুভেন্দু
- হরগোবিন্দ দাস, চন্দন দাস খুন হলেও একটা শব্দ শুনতে পাওয়া যায় না। সামসেরগঞ্জের সুজিত মণ্ডলকে তুলে নিয়ে গিয়ে পশু কাটার অস্ত্র দিয়ে কুচি কুচি করে কেটেছে, তা নিয়ে কিছু লেখা হয় না : শুভেন্দু
- গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন। সাধু সন্তদের অপমান করা মানা হবে না: শুভেন্দু
- লিলুয়াতে একজন সন্ত এসেছিলেন, তিনি দেশপ্রেম, রাষ্ট্রবাদের কথা, অখণ্ড ভারতের কথা, তাঁর ঐতিহ্য-সংস্কৃতির কথা তাঁর মতো করে বলেছেন। যাঁর গ্রহণ করার করবেন, যাঁর গ্রহণ করার করবেন না। তিনি তো কারোর ওপর কিছু চাপিয়ে দিতে চাননি। কিন্তু আমি কতগুলো লোককে দেখলাম, ভবানীপুরে থানার সামনে ছবি পুড়িয়েছে। আমি এখান থেকে সিপি-কে বলছি, ওই লোকগুলোকে গ্রেফতার করতে হবে। এ রাজ্যে এসব চলবে না। অনেক করেছেন। অ্যাপিজমেন্টের রাজনীতি করেছেন বলে আপনাদের সংখ্যা এইটুকু হয়েছে, তার মধ্যে চারটে ভাগ। আর আমাদের সংখ্যা বাড়তে বাড়তে ২৬০। উপনির্বাচনের পর সেটা ৮ কী ৯ হবে, সেটা পরের সেশনে দেখা যাবে। রেজিনগরও ভাল করে লড়ব: শুভেন্দু
-
PF: এবার প্রভিডেন্ট ফান্ড নিয়ে বড় বদল নবান্নের
রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষক, আধিকারিক ও কর্মীদের প্রভিডেন্ট ফান্ড (PF) পরিচালনায় একটি অভিন্ন ও সুনির্দিষ্ট আইনি কাঠামো গড়ে তুলতে উদ্যোগী হল রাজ্য সরকার। এই লক্ষ্যে কলকাতা গেজেটে প্রকাশিত হয়েছে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি লজ (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’।
বিস্তারিত পড়ুন: শিক্ষক, আধিকারিক ও কর্মী- এবার প্রভিডেন্ট ফান্ড নিয়ে বড় বদল নবান্নের
-
Assembly: বিধানসভায় পাশ হল অধ্যাপক বদলি বিল
- বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় অধ্যাপক বদলি
- বিধানসভায় পাশ হল অধ্যাপক বদলি বিল
- নয়া বিলে অন্য রাজ্য বিশ্ববিদ্যালয়ে বদলির আইন
- বদলিতে থাকবে উচ্চ শিক্ষা দফতরের ভূমিকা
- সমতুল্য, সমবিষয় পদ বিবেচনা করেই বদলি
- লাগু হবে ‘এক রাজ্য, এক শিক্ষা’ নীতি
-
‘আমি খুব করে চেষ্টা করছি…’, ফের বাগেশ্বর বাবাকে বাংলায় আনতে চাইছেন BJP বিধায়ক, কবে আনা হচ্ছে তাঁকে?
‘পাখন্ডী’ ! বাংলায় এসে যাঁরা দুর্গাপুজোর সময় আমিষ খান তাঁদের উদ্দেশে এই ধরনের মন্তব্য করে বিতর্ক তৈরি করেছিলেন ধীরেন্দ্রশাস্ত্রী তথা স্বঘোষিত ধর্মগুরু বাগেশ্বর বাবা। তাঁর মন্তব্যে থানায় FIR পর্যন্ত দায়ের হয়েছে। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো নিন্দার ঝড় উঠেছিল বিগত কয়েকদিন ধরে। যখন সবেমাত্র ধীরে ধীরে এই ইস্যু থেকে মোড় অন্যদিকে ঘুরতে শুরু করেছে, ঠিক সেই সময় বাগেশ্বর বাবাকে আবারও বাংলায় নিয়ে আসবেন বলে জানিয়ে দিলেন জঙ্গিপুরের বিজেপি বিধায়ক চিত্ত মুখোপাধ্যায়।
বিস্তারিত পড়ুন: Bageshwar baba: ‘আমি খুব করে চেষ্টা করছি…’, ফের বাগেশ্বর বাবাকে বাংলায় আনতে চাইছেন BJP বিধায়ক, কবে আনা হচ্ছে তাঁকে?
-
শিক্ষক, আধিকারিক ও কর্মী- এবার প্রভিডেন্ট ফান্ড নিয়ে বড় বদল নবান্নের
ন্ন ও সুনির্দিষ্ট আইনি কাঠামো গড়ে তুলতে উদ্যোগী হল রাজ্য সরকার। এই লক্ষ্যে কলকাতা গেজেটে প্রকাশিত হয়েছে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি লজ (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’।
বিস্তারিত পড়ুন: PF Rules 2026: শিক্ষক, আধিকারিক ও কর্মী- এবার প্রভিডেন্ট ফান্ড নিয়ে বড় বদল নবান্নের
-
শুধু কলকাতাতেই এখনও অবধি বাতিল ৫৪ রেস্তোরাঁ-হোটেলের লাইসেন্স, এবার তালিকায় কারা?
রাজ্য জুড়ে খাদ্য সুরক্ষা অভিযান চালাচ্ছে খাদ্য দফতর (Food Department)। ছোট দোকান থেকে, বড় মাঝারি দোকান। আবার নামীদামি জনপ্রিয় রেস্তোরাঁ, নজরদারি থেকে বাদ পড়ছে না কোনওকিছুই। কোথাও মিলেছে পচা মাংস, কোথাও খাবারে মেশানো হচ্ছিল বিষ রং। কোনও রেস্তোরাঁর পনিরে পেঁচিয়ে চুল। কোনও মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ। তাই পুজোর আগে বড় পদক্ষেপ করা হল। আগেই কলকাতার ৪০টি রেস্তোরাঁর লাইসেন্স বাতিল হয়েছিল। আরও ১৪ টি রেস্তোরাঁ, মিষ্টির দোকান এবং হোটেলের লাইসেন্স বাতিল করল কলকাতা পুরসভা। শুধু কলকাতাতেই গতকাল (৯ সেপ্টেম্বর) পর্যন্ত বাতিল হল ৫৪ টি লাইসেন্স।
বিস্তারিত পড়ুন: Restaurant License Cancelled: শুধু কলকাতাতেই এখনও অবধি বাতিল ৫৪ রেস্তোরাঁ-হোটেলের লাইসেন্স, এবার তালিকায় কারা?
-
তৈরি হল আবার নিম্নচাপ, আজ থেকেই শুরু বৃষ্টির পূর্বাভাস
ফের বঙ্গে নিম্নচাপের ভ্রুকুটি। দক্ষিণবঙ্গে আবারও ভারী বৃষ্টির পূর্বভাস। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা। উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশ উপকূলে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আর তার জেরে নতুন নিম্নচাপ তৈরি সম্ভাবনা তৈরি হয়েছে। এর জেরেই দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
বিস্তারিত পড়ুন: West Bengal Weather: তৈরি হল আবার নিম্নচাপ, আজ থেকেই শুরু বৃষ্টির পূর্বাভাস
-
আর এক বিশ্ববিদ্যালয়ে নয়, অধ্যাপক-শিক্ষাকর্মীদের জন্য আসছে বদলি বিল
রাজ্য বিধানসভার (West Bengal Assembly) বিশেষ অধিবেশনে বৃহস্পতিবার পেশ হতে চলেছে অধ্যাপক বদলি বিল। এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে বদলি হবেন রাজ্যের অনুমোদিত বিশ্ববিদ্যালয়গুলির অধ্যাপকরা। বিলের মাধ্যমে কার্যকর হবে ‘এক রাজ্য এক শিক্ষা ব্যবস্থা নীতিও’। একই সঙ্গে উচ্চ-শিক্ষাদফতরের আওতায় আনা হবে আলিয়া বিশ্ববিদ্যালয়কে (Alia University)।
বিস্তারিত পড়ুন: West bengal Universites:আর এক বিশ্ববিদ্যালয়ে নয়, অধ্যাপক-শিক্ষাকর্মীদের জন্য আসছে বদলি বিল
-
Tarapith: কৌশিকী অমাবস্যায় ভক্তদের ভিড়
- আজ কৌশিকী অমাবস্যা।
- তারপীঠে সকাল থেকে ভক্তদের ভিড়।
- দিনভর বিশেষ পুজোপাঠ
- সকালে থেকেই মন্দিরের বাইরে ভক্তদের ভিড়
- কৌশিকী অমাবস্যায় রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
-
Falta: ফলতার তৃণমূল নেতার ‘অপহরণ’ ঘিরে রহস্য
- ফলতার তৃণমূল নেতা অপহরণের ঘটনায় গ্রেফতার ৪।
- ফলতার তৃণমূলের অঞ্চল সভাপতি বুদ্ধদেব মণ্ডলকে অপহরণের অভিযোগ।
- কিন্তু তিনি কোথায়? তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
- নামখানা থেকে উদ্ধার হয়েছে একটি ক্ষতবিক্ষত দেহ। সেই দেহ কার? কাকদ্বীপ হাসপাতালের মর্গে দেহ শনাক্ত করবে পরিবার
- তা নিয়ে উঠছে প্রশ্ন। চার জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
Published On - Sep 10,2026 10:45 AM
