AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Electrocuted to death: ভবানীপুরে রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের, কী বলছে পুরনিগম?

Electrocuted to death: স্থানীয় বাসিন্দারা বলছেন, সৌরভদের একটি ছোট খাবারের দোকান রয়েছে এলাকায়। শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ জাস্টিস দ্বারকানাথ রোড দিয়ে ফিরছিলেন ওই যুবক। রাস্তার পাশের একটি দেওয়াল স্পর্শ করায় বিদ্যুৎস্পৃষ্ট হন বলে স্থানীয় বাসিন্দারা জানান।

Electrocuted to death: ভবানীপুরে রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের, কী বলছে পুরনিগম?
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Oct 25, 2024 | 10:31 PM
Share

কলকাতা: ঘূর্ণিঝড় দানার প্রভাবে ঝড়-বৃষ্টি। রাস্তায় জমেছে জল। আর সেই রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনাটি ঘটেছে ভবানীপুরের জাস্টিস দ্বারকানাথ রোডে। মৃত যুবকের নাম সৌরভ গুপ্তা (২২)। তাঁর বাড়ি বিহারে। বাবার সঙ্গে ওই এলাকায় থাকতেন।

স্থানীয় বাসিন্দারা বলছেন, সৌরভদের একটি ছোট খাবারের দোকান রয়েছে এলাকায়। শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ জাস্টিস দ্বারকানাথ রোড দিয়ে ফিরছিলেন ওই যুবক। রাস্তার পাশের একটি দেওয়াল স্পর্শ করায় বিদ্যুৎস্পৃষ্ট হন বলে স্থানীয় বাসিন্দারা জানান। খবর দেওয়া হয় ভবানীপুর থানায়। পুলিশ এসে যুবককে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

এর আগে কলকাতার রাস্তায় একাধিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় কলকাতা পুরনিগমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ল্যাম্পপোস্টের ছেঁড়া তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে এই যুবকের মৃত্যুর ঘটনায় কলকাতা পুরনিগমের কোনও গাফিলতি নেই বলে দাবি করলেন কলকাতা পুরনিগমের আলো বিভাগের মেয়র পারিষদ সন্দীপ রঞ্জন বক্সী।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুর ঘটনায় আলো বিভাগের মেয়র পারিষদ সন্দীপ রঞ্জন বক্সী বলেন, “ঝড়-জলের জন্য পুরনিগমের তরফে গতকাল আলো বন্ধ রাখা হয়েছিল। এদিনও ওই এলাকায় জল থাকায় আলো জ্বালানো হয়নি। তাছাড়া ওই বাড়ির সামনে কোনও ল্যাম্পপোস্ট নেই। দুর্ঘটনার পর সিইএসসি-র কর্মীরা দুর্ঘটনাস্থলে যান। তাঁরা দেখেন, বাড়ি থেকে লাইন টেনে আলো জ্বালানো হয়েছিল। ফলে কলকাতা পুরনিগমের ল্যাম্পপোস্ট থেকে এই দুর্ঘটনা ঘটেনি। যুবকটি পাশের বাড়িতে থাকতেন।”

Follow Us
ওঁর বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে লড়বে: শুভেন্দু
ওঁর বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে লড়বে: শুভেন্দু
সিকিমে টানেলে বিষাক্ত গ্যাস, অক্সিজেনের ঘাটতি, উদ্ধার কাজে চ্যালেঞ্জ
সিকিমে টানেলে বিষাক্ত গ্যাস, অক্সিজেনের ঘাটতি, উদ্ধার কাজে চ্যালেঞ্জ
অভিষেককে ফের চ্যালেঞ্জ মদন মিত্রর
অভিষেককে ফের চ্যালেঞ্জ মদন মিত্রর
বিদ্যুৎ প্রহরী অ্যাপ চালু করেছে রাজ্য
বিদ্যুৎ প্রহরী অ্যাপ চালু করেছে রাজ্য
'আমরা আশাবাদী TMC-র নাম, প্রতীক অরূপ রায়ের নেতৃত্বাধীন TMC পাবে'
'আমরা আশাবাদী TMC-র নাম, প্রতীক অরূপ রায়ের নেতৃত্বাধীন TMC পাবে'
সিকিমে সুড়ঙ্গ দুর্ঘটনায় জলপাইগুড়ির ৯ জন সহ মৃত বাংলার ১১ শ্রমিক
সিকিমে সুড়ঙ্গ দুর্ঘটনায় জলপাইগুড়ির ৯ জন সহ মৃত বাংলার ১১ শ্রমিক
বরানগরে মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শহিদের পরিবার
বরানগরে মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শহিদের পরিবার
কেন ঋতব্রত শিবিরে নেই মমতার ছবি? কী ব্যাখ্যা দিলেন ঋতপন্থী সমর্থক?
কেন ঋতব্রত শিবিরে নেই মমতার ছবি? কী ব্যাখ্যা দিলেন ঋতপন্থী সমর্থক?
'৩ মাস স্কুলে যেতে পারে না পড়ুয়ারা', আতঙ্কের কথা শোনালেন ঘাটালবাসী
'৩ মাস স্কুলে যেতে পারে না পড়ুয়ারা', আতঙ্কের কথা শোনালেন ঘাটালবাসী
অভিষেকের সঙ্গে দেখা করে কী বলেছিলেন? সবটা জানালেন মদন
অভিষেকের সঙ্গে দেখা করে কী বলেছিলেন? সবটা জানালেন মদন