AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দিনের পর দিন ফ্রিজে রাখা খাবার খাচ্ছেন? অজান্তে বিপদ ডাকছেন না তো!

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানাচ্ছে, ঠান্ডা তাপমাত্রায় ব্যাকটেরিয়া ধীরে বাড়ে, কিন্তু বন্ধ হয়না। অনেক ক্ষেত্রে খাবার গরম করলেও সেই জীবাণুর তৈরি বিষ নষ্ট হয় না। ফলে খাওয়ার পর হঠাৎ পেট ব্যথা, বমি, ডায়রিয়া বা দীর্ঘমেয়াদি হজমের সমস্যা দেখা দিতে পারে।

দিনের পর দিন ফ্রিজে রাখা খাবার খাচ্ছেন? অজান্তে বিপদ ডাকছেন না তো!
| Updated on: Feb 03, 2026 | 6:22 PM
Share

ব্যস্ততার যুগে অনেকেই একসঙ্গে অনেকটা রান্না করে ঢুকিয়ে দেন ফ্রিজে। সকালে রান্না করে রাতে খাওয়া, একদিনের খাবার দু’দিন চালানো এটাই এখন বেশিরভাগ মানুষের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। অনেকের ধারণা, ফ্রিজে রাখলেই খাবার নিরাপদ থাকে। কিন্তু বিজ্ঞান বলছে, ফ্রিজ খাবার সংরক্ষণ করে ঠিকই, কিন্তু অনেক সময়ের জন্য নয়। নির্দিষ্ট সময় পেরোলেই সেই খাবার ধীরে ধীরে বিষে পরিণত হয়।

ভারতের খাদ্য সুরক্ষা সংস্থা FSSAI এর তরফে জানা গিয়েছে ফ্রিজে খাবার পচন ধীরে হয় ঠিকই, কিন্তু রান্না করা খাবার নির্দিষ্ট সময়ের বেশি রাখলে তার মধ্যে ক্ষতিকর ব্যাকটেরিয়া বাড়তে শুরু করে।

বিশেষজ্ঞদের মতে, রান্না করা ভাত ফ্রিজে সর্বোচ্চ ২৪ ঘণ্টা নিরাপদ। এর বেশি হলে Bacillus cereus নামের ব্যাকটেরিয়া তৈরি হতে পারে, যার ফলে ডায়রিয়া ও বমির হওয়ার সম্ভাবনা প্রবল। ডাল, তরকারি, মাছ-মাংস ৪৮ ঘণ্টার বেশি রাখা ঝুঁকিপূর্ণ। পচন না হলেও তৈরি হয় ক্ষতিকর ব্যাকটেরিয়া। কাটা ফল ও সালাদ ২৪ ঘণ্টার মধ্যেই খেয়ে ফেলা উচিত। বেশি দিন রাখলে জীবাণু দ্রুত বাড়ে। দুধ ও দুধজাত খাবার খুলে ফেলার পর ২–৩ দিনের মধ্যে শেষ না করলে পেটের সমস্যা হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানাচ্ছে, ঠান্ডা তাপমাত্রায় ব্যাকটেরিয়া ধীরে বাড়ে, কিন্তু বন্ধ হয়না। অনেক ক্ষেত্রে খাবার গরম করলেও সেই জীবাণুর তৈরি বিষ নষ্ট হয় না। ফলে খাওয়ার পর হঠাৎ পেট ব্যথা, বমি, ডায়রিয়া বা দীর্ঘমেয়াদি হজমের সমস্যা দেখা দিতে পারে।

আরও একটি বড় ভুল অনেকেই করে থাকেন। গরম খাবার সরাসরি ফ্রিজে ঢুকিয়ে দেওয়া। বিজ্ঞানীরা বলছেন, এতে ফ্রিজের ভিতরের তাপমাত্রা সাময়িকভাবে বেড়ে যায়, ফলে অন্য খাবারেও জীবাণু ছড়ানোর আশঙ্কা বাড়ে।

বিশেষজ্ঞদের পরামর্শ, খাবার ঠান্ডা করে এয়ারটাইট কনটেনারে রাখাই সবচেয়ে নিরাপদ। কতদিন খাবার ফ্রিজে রাখছেন সেটা মনে রাখাও জরুরি। গন্ধ বা স্বাদ ঠিক থাকলেই যে খাবার নিরাপদ এমনটা ভাবা ভুল বলছেন বিশেষজ্ঞরা।