AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tea Leaves: চা তো খাচ্ছেন, চা পাতায় ভেজাল আছে কি না বুঝবেন কী ভাবে?

Tea Leaves: আপনি বাজার থেকে চা ভেবে যেটি কিনে আনছেন, সেটা আদৌ চা তো? কী ভাবে আসল আর নকলে ফারাক?

Tea Leaves: চা তো খাচ্ছেন, চা পাতায় ভেজাল আছে কি না বুঝবেন কী ভাবে?
চা পাতা আসল না নকল বুঝবেন কী ভাবে?Image Credit: Catherine Falls Commercial
| Updated on: Dec 30, 2024 | 12:51 PM
Share

সকালবেলা ঘুম থেকেই উঠেই বিছানায় বসে চা খাওয়ার অভ্যেস অনেকের। চা ছাড়া দিন শুরু হয় না এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। ঘুম তাড়াতে, অফিসে কাজের ফাঁকে, বন্ধুদের সঙ্গে সন্ধের আড্ডায়, বাড়িতে অতিথি এলে সব কিছুতেই বাঙালির চা চাইই চাই। চা-এর আছে নানা রকমফের। দার্জিলিং চা, আসাম চা আরও কত কী! লিকার চা, দুধ চা সব কিছুর জন্যই আছে আলাদা আলাদা পাতা, বা চা দানা। গন্ধ এবং মান অনুসারে তাঁদের দাম আলাদা আলাদা। কিন্তু আপনি বাজার থেকে চা ভেবে যেটি কিনে আনছেন, সেটা আদৌ চা তো? কী ভাবে আসল আর নকলে ফারাক?

১। চা পাতার কেনার আগে সেটির রং দেখে নিন। একটি বাটিতে খানিকটা লেবু রস করে নিন। এবার সেই রসে কয়েকটা চা পাতা ফেলে দিন। যদি কিছুক্ষণ পরে লেবুর রসের রং সবুজ বা হলুদ হয়ে যায় তার মানে চা পাতা ভাল। আর যদি চা পাতার রং কমলা বা অন্য় রং হয় তাহলে বুঝতে হবে ভেজাল আছে।

২। টিস্যু পেপারে খানিকটা চা পাতা নিয়ে নিন। এবার সেই চা পাতা জল ছিটিয়ে ভিজিয়ে দিন। রোদে শুকোতে দিয়ে দিন। যদি টিস্যুতে রঙিন রং হয় তাহলে বুঝতে হবে ভেজাল আছে। যদি রং না বদলা তার মানে চা পাতার গুণমান ভাল।

৩। চা খাওয়ার অর্ধেক মজা কিন্তু তার গন্ধে। সুগন্ধের জন্যই দার্জিলিং চায়ের বিশ্ব জুড়ে এত কদর। চা পাতা কেনার আগে দেখে নিন সেটায় কেমন গন্ধ আছে। যদি চায়ের গন্ধ হয় তাহলে ভাল। আর অন্য কোনও গন্ধ বা রাসায়নিকের গন্ধ থাকলে বুঝতে হবে সেই চায়ে ভেজাল আছে।

৪। একবাটি ঠান্ডা জলে খানিকটা চা পাতা ভিজিয়ে রেখে দিন। যদি চা পাতা ভাল হয় তাহলে ধীরে ধীরে জলের রং বদলাবে, ঘন হবে রং। আর যদি চা পাতা খুব সাধারণ মানের হয় তাহলে চা পাতা ভেজানোর ২-৩ মিনিটের মধ্যেই তা রং ছেড়ে দেবে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?