AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lakshmi Puja 2024: ৪ নিয়ম মেনে ঘর সাজান! লক্ষ্মী পুজোর দিন ধেয়ে আসবে ঐশ্বর্য

Lakshmi Puja 2024: ঘর যদি ভাল করে না সাজান তাহলে দেখতেও ভাল লাগে না। লক্ষ্মী পুজোর আগে কী ভাবে ঘর সাজালে অতিথিরা প্রশংসা করতে বাধ্য হবেন জানেন?রইল টিপস।

Lakshmi Puja 2024: ৪ নিয়ম মেনে ঘর সাজান! লক্ষ্মী পুজোর দিন ধেয়ে আসবে ঐশ্বর্য
Image Credit: RapidEye/E+/Getty Images
| Updated on: Oct 14, 2024 | 8:42 PM
Share

‘এসো মা লক্ষ্মী, বসো ঘরে’! দেবী দুর্গার বিদায়ের সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গিয়েছে মা লক্ষ্মীর আগমনের তোড়জোড়। কাল বাদ পরশু কোজাগরী লক্ষ্মী পুজো। ঘরে ঘরে আলপনা দিয়ে শাঁখ বাজিয়ে ডেকে আহ্বান জানানো হয় ধন-সম্পত্তির দেবীকে। নারকেল নাড়ু, চন্দ্রপুলী দিয়ে থালা সাজিয়ে নিবেদন করা হয় মাকে।

তবে কথায় বলে বাড়ি অপরিষ্কার করে রাখলে সেই বাড়িতে অলক্ষ্মীর বাস করেন। সেখানে লক্ষ্মীদেবী বেশিদিন থাকেন না। তাই দেবীর আশির্বাদ পেতে হলে অন্দরসজ্জায় কিন্তু নজর দিতেই হবে। তার উপর ঘরে ঘরে লক্ষ্মী পুজো হয়।

অনেকের বাড়িতে আমন্ত্রিত থাকেন অতিথিরা। তাই ঘর যদি ভাল করে না সাজান তাহলে দেখতেও ভাল লাগে না। লক্ষ্মী পুজোর আগে কী ভাবে ঘর সাজালে অতিথিরা প্রশংসা করতে বাধ্য হবেন জানেন?রইল টিপস।

১। লক্ষ্মীর পুজোর সঙ্গে আলপনার এক অমোঘ সম্পর্ক রয়েছে। লক্ষ্মী পুজোর জায়গায় আলপনা দেওয়াটা বাধ্যতামূলক। বাড়িতে ঢোকার দরজায়, ঘরের দরজায় দরজায় আলপনা দিতে হয়। চালের গুঁড়ো ভিজিয়ে সাদা আলপনা দিতে পারেন। আবার চাইলে রঙের ছোঁয়াও রাখতে পারেন। এখন আলপনা স্টিকার কিনতে পাওয়া যায়, চাইলে সেটাও ব্যবহার করতে পারেন।

২। বাড়ির যে জায়গায় ঠাকুর বসাবেন সেই জায়গাটি ভাল করে সাজিয়ে নিন। ছোট মূর্তি হলে থার্মোকল দিয়ে একটি অস্থায়ী বেদী বানিয়ে নিতে পারেন। বড় ঠাকুর হলে সেই জায়গাটি ভাল করে সাজিয়ে নিন। জলচৌকি উপর মূর্তি বসালে সেই চৌকিতে আলপনা দিয়ে নিন।

৩। বাড়িতে পুজো হবে আর আলোতে চমক থাকবে না তা কখনও হয় বলুন? বাল্ব, টুনি আলো বা বোতল লাইটে কিন্তু হতে পারে কামাল। এখন আরও নানা ধরনের টেম্পোরারি লাইট পাওয়া যাওয়া। অনলাইনে দেখেই আনিয়ে নিন। নিজের হাতেই সাজিয়ে নিন অন্দরমহল।

৪। লক্ষ্মী পুজোয় ঘর সাজানোতে ফুলের ব্যবহার করতে ভুলবেন না যেন। কমলা, হলুদ গাঁদা ফুলের চেন কিনে এনে সেই দিয়ে অনায়াসে সাজিয়ে ফেলতে পারেন বাড়ির বাইরে থেকে অন্দরমহল। এতে দেখতে ভাল লাগবে, আবার খরচ কম। চাইলে প্লাস্টিকের ফুল দিয়েও সাজিয়ে নিতে পারেন অন্দর।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?