AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রেমিকের আদরে বর্ষবরণ মধুমিতার, ২০২৫ সালে কী খুঁজছেন নায়িকা?

২০২৪ সালে জীবনের নতুন মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন অভিনেত্রী মধুমিতা সরকার। সময়ের খানিকটা আগেই নায়িকার জীবনে এসেছে বসন্ত। তাঁর ইনস্টাগ্রাম ঘাঁটলে প্রেমিকের সঙ্গে একগুচ্ছ ছবি দেখতে পাওয়া যাবে। অন্যান্য বছরের থেকে তাই ২০২৪ সালের শেষটা অনেকটাই অন্যরকম কেটেছে নায়িকার।

প্রেমিকের আদরে বর্ষবরণ মধুমিতার, ২০২৫ সালে কী খুঁজছেন নায়িকা?
| Edited By: | Updated on: Jan 02, 2025 | 8:26 PM
Share

২০২৪ সালে জীবনের নতুন মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন অভিনেত্রী মধুমিতা সরকার। সময়ের খানিকটা আগেই নায়িকার জীবনে এসেছে বসন্ত। তাঁর ইনস্টাগ্রাম ঘাঁটলে প্রেমিকের সঙ্গে একগুচ্ছ ছবি দেখতে পাওয়া যাবে। অন্যান্য বছরের থেকে তাই ২০২৪ সালের শেষটা অনেকটাই অন্যরকম কেটেছে নায়িকার।

প্রেমিকের সঙ্গে বিভিন্ন জায়গায় মধুমিতার ঘুরতে যাওয়ার ছবি বর্তমানে সমাজমাধ্যমের পাতায় ভাইরাল। ২০২৪ সালের দুর্গাপুজোর সময় দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে প্রেমের কথা নিজেই জানান অভিনেত্রী। ২০২৫ সালটাও তাঁর সঙ্গেই শুরু করেছেন অভিনেত্রী। নতুন বছরটা কী ভাবনা নিয়ে কাটাতে চান নায়িকা? তা ইনস্টাগ্রাম পোস্ট করেই জানিয়ে দিলেন মধুমিতা। নিজের একটি ছবি পোস্ট করেছেন নায়িকা।

ছবিতে দেখা যাচ্ছে চারিদিক ধোঁয়া ধোঁয়া। মুখে একগাল হাসি। চুল খোঁপা করা। পরনে কালো গাউন। অদৃশ্যের দিকে তাকিয়ে রয়েছেন নায়িকা। এমনই ছবি পোস্ট করে মধুমিতা লেখেন, “এই বছরটা আমি ছোট ছোট আনন্দকে উপভোগ করব। আর অনেকটা বড় স্বপ্ন দেখব। এ বছর আমি আর পারফেকশনের পিছনে দৌড়ব না। বরং শান্তি, আনন্দ খুঁজব। আর চাইব জীবনে চলার পথের প্রতিটা ঘাত প্রতিঘাতে যেন শক্তি খুঁজে পাই। উল্লেখ্য, কিছু দিন আগেই নায়িকা জানিয়েছিলেন তিনি ঠিক কতটা খুশি দেবমাল্য জীবনে আসার পর। কী ভাবে প্রেম হল তাঁদের? অভিনেত্রী জানান দেবমাল্য তাঁর ছোটবেলার বন্ধু। তিনি বলেন, “দেবমাল্য আমার ছোটবেলার বন্ধু। বহু বছর ধরে আমরা পরস্পরকে চিনি। তারপরই মনে হল বন্ধুত্বকে আরও একধাপ এগোনো যায়। আমরা ভাল আছি।” না নায়িকা কবে বিয়ে করছেন? সে কথা অবশ্য এখনও জানা যায়নি। সেই দিনটি দেখার অপেক্ষায় অভিনেত্রীর অনুরাগীরা।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?