AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সাঁতরে পার হয়েছিলেন বিবেকানন্দ, সেই সমুদ্রের ওপর এবার হেঁটে যেতে পারবেন আপনি

Kanyakumari: এমনিতেই ভৌগলিক অবস্থান, আধ্যাত্মিক তাৎপর্যের কারণে কন্যাকুমারীতে পর্যটকের অভাব হয় না। এবার আরও এক নয়া আকর্ষণ হতে চলেছে এই গ্লাস ব্রিজ।

| Updated on: Jan 04, 2025 | 7:36 PM
Share
কথিত আছে, ভারতের শেষ শিলাখণ্ডে বসে ধ্যানে মগ্ন হয়েছিল স্বামী বিবেকানন্দ। তাঁর স্মৃতিতে সেই শিলাখণ্ডই আজ বিবেকানন্দ রক মেমোরিয়াল। হাজার হাজার মানুষ সেই শিলাখণ্ড পরিদর্শন করেন। সেখানেই এবার তৈরি হল গ্লাস ব্রিজ।

1 / 6
৩০ ডিসেম্বর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্তানিল ওই সেতুর উদ্বোধন করেছেন। সমুদ্রের ওপর কাচের সেতু ধরে হেঁটে যেতে পারবেন পর্যটকেরা। ভারতে এমন ব্রিজ এই প্রথম তৈরি হল।

2 / 6
এই সেতুর দৈর্ঘ্য ৭৭ মিটার, প্রস্থ ১০ মিটার। বিবেকানন্দ রকের সঙ্গে থিরুভাল্লুর মূর্তির সংযোগস্থাপন করেছে এই ব্রিজ। ওই অংশ দিয়ে হাঁটতে হাঁটতে চারপাশের সৌন্দর্য উপভোগ করতে পারবেন পর্যটকরা।

3 / 6
১৮৯২ সালে ওই পাথরে বসে তপস্যা করেছিলেন বিবেকানন্দ। ওই শিলাখণ্ডে বর্তমানে বিবেকানন্দের মূর্তি ছাড়াও রয়েছে একটি অডিটোরিয়াম, মেডিটেশন হল।

4 / 6
ভারতের একেবারে দক্ষিণে অবস্থিত এই কন্যাকুমারী। এখানে মিলিত হয়েছে ভারত মহাসাগর, আরব সাগর ও বঙ্গোপসাগর। রঙ দিয়ে আলাদাভাবে চেনাও যায় তিন সমুদ্রকে। এই সমুদ্রে ধারে দাঁড়িয়ে সূর্যোদয়, সূর্যাস্ত দেখতে যান অনেকে।

5 / 6
এমনিতেই ভৌগলিক অবস্থান, আধ্যাত্মিক তাৎপর্যের কারণে কন্যাকুমারীতে পর্যটকের অভাব হয় না। এবার আরও এক নয়া আকর্ষণ হতে চলেছে এই গ্লাস ব্রিজ।

6 / 6
Follow Us