AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Meat Preservation: ফ্রিজ খারাপ হলেও চিন্তা নেই, ৩ পদ্ধতিতে বহুদিন সংরক্ষণ করে রাখা যাবে কাঁচা মাংস

Meat Preservation: দুম করে কখনও ফ্রিজ সারানো সম্ভব নয়। কিন্তু কিনে আনা কাঁচা মাংস কিন্তু ফ্রিজ ছাড়াও ভাল রাখা সম্ভব। কী ভাবে জানেন? রইল ৩ উপায়।

Meat Preservation: ফ্রিজ খারাপ হলেও চিন্তা নেই, ৩ পদ্ধতিতে বহুদিন সংরক্ষণ করে রাখা যাবে কাঁচা মাংস
Image Credit: beyhanyazar
| Updated on: Nov 10, 2024 | 6:41 PM
Share

এখন বাড়িতে একটা করে ফ্রিজ সবার বাড়িতেই আছে। সেখানে আগে থেকেই বাজার থেকে মাংস কিনে এনে রেখে দেন অনেকে। তবে হঠাৎ যদি অফিস থেকে বাড়ি ফিরে দেখেন ফ্রিজটি খারাপ হয়ে গিয়েছে তখন। দুম করে কখনও ফ্রিজ সারানো সম্ভব নয়। কিন্তু কিনে আনা কাঁচা মাংস কিন্তু ফ্রিজ ছাড়াও ভাল রাখা সম্ভব। কী ভাবে জানেন? রইল ৩ উপায়।

১। মাংস ভাল রাখার প্রাচীন পদ্ধতিগুলির মধ্যে একটি হল স্মোকিং। মাংস ঝলসে রাখলে বহুদিন তা ভাল থাকে। খেতেও ভাল লাগে। ঝলসানো মাংসের নানা রকম রেসিপি আপনি সহজেই পেয়ে যাবেন।

২। রোদে শুকিয়ে নিলেও কিন্তু মাংস ভাল থাকে। মাংস মাঝারি সাইজের পিস করে কেটে ভাল করে জলে ধুয়ে নিন। তারপর ডুবো জলে সামান্য ফুটিয়ে নিন। এবার জল ভাল করে ঝরিয়ে নুন-হলুদ মাখিয়ে একটি শিকে ঝুলিয়ে রোদে শুকিয়ে নিন ভাল করে। তাহলেই বহু দিন ভাল থাকবে মাংস।

৩। কিউরিং পদ্ধতিতেও মাংস সংরক্ষণ করে রাখা যায়। এই পদ্ধতিতে মাংসের গায়ে অনেকটা মোটা করে নুনের স্তর লাগিয়ে রাখতে হবে। যাতে মাংসের জল টেনে বার হয়ে যায়। এতে জীবাণু জন্মানোর সম্ভাবনাও কম। অনেক সময়ে নুন, চিনি এবং জল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি হয়। যাকে বলে ব্রাইন। মাংস এই ব্রাইনে পুরোপুরি ডুবিয়ে রেখে দিতে হবে।

Follow Us
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন