AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

House Lizard: ঘরে টিকটিকির জ্বালায় প্রাণ অতিষ্ঠ? ঘরোয়া উপায়ে সহজেই তাড়ান এইভাবে

House lizard problem: টিকটিকি পেঁয়াজ ও রসুনের তীব্র গন্ধ একদম সহ্য করতে পারে না। রসুনের কোয়া বা পেঁয়াজের টুকরো কেটে দরজা ও জানালার কাছে ঝুলিয়ে রাখলে টিকটিকি আসবে না। জলে পেঁয়াজ ও রসুনের রস মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে, টিকটিকি যেখানে ঘোরাফেরা করে, সেই সব দেওয়ালের কোণে স্প্রে করলে দেখবেন টিকটিকি সঙ্গে সঙ্গে পালিয়ে যাবে।

| Updated on: Aug 30, 2026 | 2:51 PM
Share
বাড়িতে টিকটিকির উপদ্রব নিয়ে অনেকেই বিরক্ত। রান্নাঘর, ডাইনিং হলের দেওয়ালে সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে। খাবারে টিকটিকি পড়লে তো আরও সর্বনাশ।

1 / 9
টিকটিকির উপদ্রব থেকে মুক্তি পাওয়া কিন্তু খুব একটা কঠিন কাজ নয়। সহজেই ঘরোয়া কিছু টোটকায় ঘর থেকে টিকটিকি তাড়ানো সম্ভব।

2 / 9
 বাড়ি থেকে টিকটিকি দূরে রাখার জন্য এটি সবচেয়ে পুরোনো এবং কার্যকরী উপায় হল ডিমের খোসা। ঘরের কোণায় বা জানালার কাছে  ডিমের খোসা রাখা উচিত, যেখানে টিকটিকির আনাগোনা বেশি হয়।

3 / 9
ডিমের খোসার তীব্র গন্ধ টিকটিকি টিকতে পারে না। তবে প্রতি ২-৩ সপ্তাহ পর পর এই খোসাগুলো বদলে দেওয়া উচিত।

4 / 9
টিকটিকি পেঁয়াজ ও রসুনের তীব্র গন্ধ একদম সহ্য করতে পারে না। রসুনের কোয়া বা পেঁয়াজের টুকরো কেটে দরজা ও জানালার কাছে ঝুলিয়ে রাখলে টিকটিকি আসবে না।

5 / 9
এছাড়া জলে পেঁয়াজ ও রসুনের রস মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে, টিকটিকি যেখানে ঘোরাফেরা করে, সেই সব দেওয়ালের কোণে স্প্রে করলে দেখবেন টিকটিকি সঙ্গে সঙ্গে পালিয়ে যাবে।

6 / 9
 টিকটিকি তাড়াতে গোলমরিচের গুঁড়ো খুব ভালো কাজ করে। জলে সামান্য গোলমরিচের গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো মিশিয়ে ভালোভাবে নাড়ুন। এই মিশ্রণটি সেইসব জায়গায় স্প্রে করুন, যেখানে টিকটিকি সবচেয়ে বেশি লুকিয়ে থাকে গোলমরিচের তীব্র গন্ধ টিকটিকির চোখ ও চামড়ায় জ্বালা সৃষ্টি করে, যার ফলে তারা সেই জায়গা ছেড়ে চলে যায়।

7 / 9
এছাড়া সমান পরিমাণ কফির গুঁড়ো ও তামাকের গুঁড়ো নিয়ে সামান্য জলের সঙ্গে মিশিয়ে ছোট ছোট বল তৈরি করে যদি সেগুলি একটি দেশলাই বাক্স বা টুথপিকে লাগিয়ে টিকটিকি ঘুরে বেড়ায়, এমন জায়গায় রেখে দিন। এই গন্ধটি টিকটিকির জন্য বিষাক্ত। তারা ওই জায়গা থেকে দূরে থাকে।

8 / 9
 টিকটিকি শীতল রক্তবিশিষ্ট প্রাণী। তাপমাত্রার হঠাৎ পরিবর্তন হলে তারা শরীর নাড়াতে পারে না। যদি টিকটিকির গায়ে খুব ঠান্ডা জল লাগে, তাহলে সেটি সাময়িকভাবে নড়াচড়া করতে পারবে না। তখন সহজেই এটিকে ধরে বাড়ির বাইরে ফেলে দিতে পারবেন। এই সহজ প্রাকৃতিক উপায়গুলো অনুসরণ করে বাড়িকে টিকটিকিমুক্ত রাখতে পারেন।

9 / 9
Follow Us