AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গরম ভাত বা পোলাও থাকলেই জমে যাবে, বাড়িতে এভাবে বানান ভেটকি পাতুরি

Vetki Paturi Recipe: ভেটকি মাছ দিয়ে অনেক রান্নাই করেন, কিন্তু কখনও পাতুরি করে দেখেছেন কি? অনেকেই মনে করেন, এই রান্নায় বেশ ঝক্কি আছে। কিন্তু একাবারেই তা নয়। এই সহজ রেসিপি মেনেই আপনি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন ভেটকি মাছের পাতুরি। এই রান্না করতে আপনার কী কী লাগবে দেখে নিন?

| Updated on: Mar 02, 2024 | 8:15 AM
Share
নিরামিষ হোক বা আমিষ, পাতুরির স্বাদকে হার মানাতে পারবে না যে কোনও তরকারি। আর ভেটকি মাছের পাতুরি হলে তো কোনও কথাই নেই। ভেটকি মাছ দিয়ে অনেক রান্নাই করেন, কিন্তু কখনও পাতুরি করে দেখেছেন কি?

1 / 8
অনেকেই মনে করেন, এই রান্নায় বেশ ঝক্কি আছে। কিন্তু একাবারেই তা নয়। এই সহজ রেসিপি মেনেই আপনি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন ভেটকি মাছের পাতুরি। এই রান্না করতে আপনার কী কী লাগবে দেখে নিন?

2 / 8
ভেটকি ফিলে (পাতুরির মাপে): চার টুকরো, সর্ষে: ২ টেবিলচামচ, পোস্ত: এক টেবিলচামচ, নারকেল কোরা: আধ কাপ, কাঁচালঙ্কা: স্বাদ মতো, হলুদ গুঁড়ো: দুই চাচামচ, নুন: স্বাদ মতো, কলাপাতা ও সর্ষের তেল।

3 / 8
প্রথমে ভেটকি মাছের ফিলেতে নুন আর হলুদ মাখিয়ে নিন। এবার সর্ষে, পোস্ত ও নারকেল কোরা খুব অল্প জল দিয়ে একসঙ্গে বেটে নিন। ঝাল দিতে চাইলে কাঁচালঙ্কাও দিতে পারেন।

4 / 8
এবার এই বাটা মশলায় স্বাদ মতো নুন ও হলুদ যোগ করুন। মাছের ফিলের গায়ে এই মশলা অল্প করে মাখিয়ে ঘণ্টাখানেকের জন্য ফ্রিজে রেখে দিন।

5 / 8
কলাপাতাগুলো সেঁকে নিতে হবে অল্প আঁচে। সেঁকে নেওয়া কলাপাতার উপর এক চামচ মশলা দিয়ে ভেটকি ফিলেগুলো রাখুন। তারপরে আবারও মশলা দিয়ে মাছগুলোর উপর মশলার আস্তরণ তৈরি করুন।

6 / 8
সঙ্গে যদি ঝাল খেতে চান, তাহলে দিন গোটা চেরা কাঁচালঙ্কা ও অল্প কাঁচা সর্ষের তেল। এবার কলাপাতাগুলো ভাঁজ করে সুতো দিয়ে ভাল করে বেঁধে দিন। তারপরে নন স্টিক প্যানে আঁচ কমিয়ে তেল দিন।

7 / 8
এবার পাতাগুলো ভেজে নিন ভাল করে। কালচে হয়ে এলে বুঝবেন ভিতরের মাছও একদম রান্না হয়ে গিয়েছে। ব্যাস তৈরি আপনার পছন্দের ভেটকি মাছের পাতুরি। এবার গরম ভাতে পরিবেশন করুন।

8 / 8
Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী

ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু

সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা

কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি

বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?

কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!

চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া

আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?

নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?

ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?