AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ICC T20 Rankings: টি-২০-তে টিম ইন্ডিয়ার তুফান! বরুণের বড় লাফ, হেডের ঘাড়ে অভিষেক

Abhishek Sharma-Varun Chakravarthy: সময়টা বেশ ভালোই যাচ্ছে ভারতের তরুণ ক্রিকেটার অভিষেক শর্মার। ইংল্যান্ডের বিরুদ্ধে মুম্বইতে সেঞ্চুরি হাঁকানোর পর এ বার আইসিসির সদ্য প্রকাশিত টি-২০ ক্রমতালিকায় বিরাট লাফ দিয়েছেন। তাঁর পাশাপাশি আইসিসি টি-২০ বোলারদের ক্রমতালিকায় বরুণ চক্রবর্তীর উন্নতি হয়েছে।

| Updated on: Feb 05, 2025 | 3:31 PM
Share
আইসিসির পক্ষ থেকে সদ্য টি-২০ ব্যাটার ও বোলারদের ক্রমতালিকা প্রকাশিত হয়েছে। তাতে বড়সড় ছাপ ফেলেছেন টিম ইন্ডিয়ার তরুণ তুর্কি অভিষেক শর্মা ও কেকেআরের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। বর্তমানে আইসিসির সেরা টি-২০ টিম ভারত। (ছবি-পিটিআই)

1 / 8
২৪ বছর বয়সী অভিষেক শর্মার সময়টা বেশ ভালোই কাটছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ২ ফেব্রুয়ারি ওয়াংখেড়েতে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। এ বার ভালো খেলার পুরস্কার পেলেন আইসিসি থেকে। (ছবি-পিটিআই)

2 / 8
আইসিসির সদ্য প্রকাশিত টি-২০ ব্যাটারদের ক্রমতালিকায় ৩৮ ধাপ উঠেছেন অভিষেক শর্মা। তাঁর অর্জিত রেটিং পয়েন্ট ৮২৯। আইসিসি টি-২০ ব্যাটারদের তালিকায় শীর্ষে ট্রাভিস হেড। তাঁর অর্জিত রেটিং পয়েন্ট ৮৫৫। (ছবি-পিটিআই)

3 / 8
অভিষেক শর্মা ছাড়া আইসিসি টি-২০ পুরুষ বোলারদের ক্রমতালিকার প্রথম ১০-এ রয়েছেন তিলক ভার্মা (৮০৩ অর্জিত রেটিং পয়েন্ট, তিনে রয়েছেন) ও ভারতের টি-২০ ক্যাপ্টেন সূর্যকুমার যাদব (৭৩৮ অর্জিত রেটিং পয়েন্ট, পাঁচে রয়েছেন)। (ছবি-পিটিআই)

4 / 8
আইসিসি টি-২০ বোলারদের ক্রমতালিকায় তিন ধাপ উঠেছেন বরুণ চক্রবর্তী। তাঁর অর্জিত রেটিং পয়েন্ট ৭০৫। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ হওয়া সদ্য টি-২০ সিরিজে ভালো পারফর্ম করেছেন তিনি। (ছবি-পিটিআই)

5 / 8
জস বাটলারদের বিরুদ্ধে ভালো বোলিং করার দুটো পুরস্কার পেয়েছেন বরুণ চক্রবর্তী। এক, ভারত-ইংল্যান্ড ওডিআই টিমে ডাক পেয়েছেন বরুণ। দুই, আইসিসি বোলারদের তালিকায় আদিল রশিদের সঙ্গে যুগ্মভাবে দুইয়ে রয়েছেন বরুণ। (ছবি-পিটিআই)

6 / 8
ভারতের তরুণ বোলার রবি বিষ্ণোই আইসিসি টি-২০ বোলারদের তালিকায় প্রথম দশে রয়েছেন। আইসিসির ক্রমতালিকায় তিনি ৪ ধাপ উঠেছেন। রয়েছেন ছয়ে। তাঁর অর্জিত রেটিং পয়েন্ট ৬৭১। (ছবি-পিটিআই)

7 / 8
বরুণ চক্রবর্তী ও রবি বিষ্ণোই ছাড়া আইসিসি টি-২০ বোলারদের ক্রমতালিকার প্রথম দশে জায়গা করে নিয়েছেন অর্শদীপ সিং। এক ধাপ নেমেছেন তিনি। ৯-এ থাকা অর্শদীপের অর্জিত রেটিং পয়েন্ট ৬৫২। (ছবি-পিটিআই)

8 / 8
Follow Us
অঙ্গনওয়াড়িতে চলল বুলডোজার, গভীর ষড়যন্ত্র বললেন গ্রামবাসী

একে জল-কাদায় নাজেহাল, সঙ্গে সাপের উপদ্রব, আতঙ্ক দিন কাটছে গ্রামবাসীর

মালদহে 'ভূতের' বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য

পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?

গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা

কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?

খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...

নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা

এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?

ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে