AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ICC Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ঘটনা ভুললেন রোহিত! মনে করাতে বিরাট যা করলেন…

শিয়রে কড়া নাড়ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে হঠাৎ করেই টি-২০ বিশ্বকাপ জয়ের স্মৃতি ভুললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। অবশ্য তিনি একা নন, ঋষভ পন্থ ও লোকেশ রাহুলও ভুলেছেন ভারতের বিশ্বজয়ের কথা। এই পরিস্থিতি সামাল দিতে বিরাট কোহলি যা করেছেন, সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

| Updated on: Feb 13, 2025 | 6:27 PM
Share
শিয়রে কড়া নাড়ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্ট শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। তার আগে হঠাৎ করেই টি-২০ বিশ্বকাপ জয়ের স্মৃতি ভুললেন ভারতের বিশ্বজয়ী অধিনায়ক রোহিত শর্মা। (ছবি-পিটিআই)

1 / 8
অবশ্য রোহিত শর্মা একা নন, দেশের দুই উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ ও লোকেশ রাহুলও ভুলেছেন ভারতের বিশ্বজয়ের কথা। এই পরিস্থিতি সামাল দিতে বিরাট কোহলি যা করেছেন, সেই ভিডিয়ো নেটদুনিয়ায় ভাইরাল। (ছবি-স্ক্রিনগ্যাব)

2 / 8
ভাইরাল ভিডিয়োতে দেখা যায় ক্রীড়া সঞ্চালক যতীন সাপ্রু একসঙ্গে রোহিত শর্মা, ঋষভ পন্থ ও লোকেশ রাহুলের সাক্ষাৎকার নিতে বসেছেন। সেই সময় রোহিত-রাহুলরা ভারতের বিশ্বজয়ের কথা অস্বীকার করতে থাকেন। (ছবি-স্ক্রিনগ্যাব)

3 / 8
যতীন তাঁর সামনে বসে থাকা ভারতের তিন সুপারস্টারকে বলতে থাকেন, 'আবার চ্যাম্পিয়ন হওয়ার সময় চলে এসেছে।' যা শুনে পন্থ বলেন, 'আবার? প্রথম বার কখন চ্যাম্পিয়ন হয়েছিলাম?' (ছবি-স্ক্রিনগ্যাব)

4 / 8
 এরপর যতীন বলতে থাকেন, 'এই তো কদিন আগে বিশ্বকাপ জিতেছি।' যা শুনে প্রচণ্ড চমকে যাওয়ার মতো মুখ করে রোহিত বলেন, 'কখন?' (ছবি-পিটিআই)

5 / 8
তারপর সেই জায়গায় উপস্থিত এক ব্যক্তি পৌঁছে যান হেঁশেলে। যেখানে তিনি শেফকে জানান, ভারতীয় ক্রিকেটাররা ভুলে যাচ্ছেন যে টিম টি-২০ বিশ্বকাপ জিতেছে। ফলে তাঁদের বাদাম খাওয়ানো উচিত। এই পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে বাদাম মিল্কশেক, বাদাম ক্ষীর ও বাদাম হালুয়া বানিয়ে নিয়ে যাওয়া হয়। (ছবি-স্ক্রিনগ্যাব)

6 / 8
শেষের দিকে রোহিত শর্মাকে এক চিকিৎসক চেক আপ করতে থাকেন। সেই সময় রোহিত বলেন, 'হ্যাঁ আমরা বিশ্বকাপ জিতেছি। সেই ১৯৮৩ সালে।' সবশেষে বিরাট কোহলি পৌঁছে যান সেখানে। গিয়ে বলেন, 'এখানে ঠিক কী হচ্ছে?' (ছবি-পিটিআই)

7 / 8
এরপর ওই চিকিৎসক বিরাটকে জানান, যে বিশ্বকাপ জিতেছে ভারত, সেটা ভুলে গিয়েছেন রোহিতরা। এরপর বিরাট প্রশ্ন করেন রোহিতকে, 'বলে দেব?' রোহিত বলেন, 'হ্যাঁ।' শেষ বিরাট বলেন, 'ভুলে যেতে হয়। আবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য ভুলে যেতে হয় যে আমরা চ্যাম্পিয়ন ছিলাম।' উল্লেখ্য, এই ভিডিয়োটি ফ্যান্টাসি গেমিং অ্যাপ ড্রিম ইলেভেনের প্রচারের একটি প্রোমো। (ছবি-স্ক্রিনগ্যাব)

8 / 8
Follow Us
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC

আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন

'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের

আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম

বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও

গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের

টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?

ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!

দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?