AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Open Hair: সন্ধে বেলা চুল খোলা হতে পারে ভয়ঙ্কর ক্ষতি? কী বলছে শাস্ত্র থেকে বিজ্ঞান?

শাস্ত্রীয় ব্যাখ্যা ছাড়াও চুল খোলা নিয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। জানেন কী বলছে বিজ্ঞান?

Open Hair:  সন্ধে বেলা চুল খোলা হতে পারে ভয়ঙ্কর ক্ষতি? কী বলছে শাস্ত্র থেকে বিজ্ঞান?
| Updated on: Dec 29, 2024 | 2:13 PM
Share

সন্ধে বেলা মেয়েদের খোলা চুলে ঘুরতে নেই, এই কথা প্রায়শই মা-ঠাকুমাদের মুখে শুনে এসেছি আমরা। হিন্দু শাস্ত্র মতে মেয়েদের সূর্যাস্তের পরে চুল খুলে রাখতে নেই। অনেকেই মনে করেন এই নিয়ম না মানলে নেতিবাচক প্রভাব পড়ে। অনেক সমস্যায় পড়তে হতে পারে। কেউ বলেন চুল খোলা রাখলে দ্রুত নেতিবাচক শক্তি আকর্ষণ করে। মহিলারা যদি খালি চুল নিয়ে বাইরে যান, তাহলে তন্ত্র ক্রিয়া বা নেতিবাচক শক্তির শিকার হওয়ার ঝুঁকি বাড়ে।

পুরাণ মতে সন্ধের পরে চুল খোলা না রাখার অনেক উদাহরণ রয়েছে। বিয়ের সময় সীতার মা সুনয়নাও তাঁর চুল বেঁধে দিয়ে বলেছিলেন, বাঁধা চুল সম্পর্ককেও বেঁধে রাখে। জ্যোতিষীদের মতে, শাস্ত্রে বর্ণিত নিয়ম না মানলে জীবনে নেতিবাচক প্রভাব পড়ে এবং অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। আলগা ও জট পাকানো চুলকে শাস্ত্রে অশুভ বলা হয়েছে। অনেকে বলেন মহিলাদের একা চুল খুলে ঘুমানো উচিত নয়। তবে স্বামীর সঙ্গে ঘুমানোর সময় চুল খোলা থাকতে পারে।

তবে শাস্ত্রীয় ব্যাখ্যা ছাড়াও চুল খোলা নিয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। জানেন কী বলছে বিজ্ঞান?

বিজ্ঞান কিন্তু বলছে রাতে চুল খোলা রাখা ভালো নয়। চুল সম্পূর্ণ শুকিয়ে গেলে জট এড়াতে বেঁধে রাখাই ভালো। রাতে চুল খোলা রাখলে চুলে যে কোনও জায়গায় জট পাকানোর ঝুঁকি বেড়ে যায়, ফলে চুল দুর্বল হয়ে পড়ে এবং ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে।

ঘুমানোর সময় চুল মুখে স্পর্শ করলে শুধু ঘুমের ব্যাঘাত ঘটে না, ত্বক সংক্রান্ত সমস্যারও ঝুঁকি থাকে। তাই বড়দের কথা মতো সন্ধে বেলা চুল খোলা না রেখে বেঁধে রাখাই ভাল।

Follow Us
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ