AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CSK vs PBKS Score, IPL 2026: ঘরে ম্রিয়মান চেন্নাই, ৫ উইকেটে জিতে রেকর্ড পাঞ্জাব কিংসের!

| Edited By: | Updated on: Apr 03, 2026 | 11:58 PM
Share

Chennai Super Kings vs Punjab Kings Indian Premier League 2026 Score: চিপকে আজ মুখোমুখি শ্রেয়স আইয়ার ও রুতুরাজ গায়কোয়াড়। প্রথমে ব্যাট করছে সিএসকে। এই আইপিএলে এতদিন রান তাড়া করা দল ম্যাচ জিতেছে। গতকাল এই ট্রেন্ডের সমাপ্তি ঘটিয়েছে কেকেআর। আজ কোন দল জিতবে ? পয়েন্টের খাতা খুলতে পারবেন ঋতুরাজরা ?

CSK vs PBKS Score, IPL 2026: ঘরে ম্রিয়মান চেন্নাই, ৫ উইকেটে জিতে রেকর্ড পাঞ্জাব কিংসের!
শ্রেয়সের ব্যাটে জয় পাঞ্জাবের রাজাদের!Image Credit: PTI

চিপকের এম এ চিদম্বরম স্টেডিয়ামে আজ মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও পাঞ্জাব কিংস। প্রথম ম্যাচে হেরেছে চেন্নাই। অন্যদিকে, প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করেছে পাঞ্জাব। আজ পাঞ্জাবকে ঘরের মাঠে হারানোই চ্যালেঞ্জ হবে সিএসকের কাছে।

এই ম্যাচ সম্বন্ধে আরও জানতে চোখ রাখুন TV9 বাংলায়।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 03 Apr 2026 11:55 PM (IST)

    ম্যান অফ দ্য ম্যাচ প্রিয়াংশ আর্য!

    প্লেয়ার অফ দ্য ম্যাচ প্রিয়াংশ। ১১ বল খেলে ৩৯ করেছেন প্রিয়াংশ।

  • 03 Apr 2026 11:25 PM (IST)

    দুইয়ে দুই পাঞ্জাবের!

    আবার জয় পাঞ্জাবের। ৫ উইকেটে তারা হারাল চেন্নাইকে। এই নিয়ে ৯ বার পাঞ্জাব সফলভাবে ২০০র বেশি রান তাড়া করে ম্যাচ জিততে সক্ষম হল। ৮ বল বাকি থাকতেই জিতে গেল পাঞ্জাব।

  • 03 Apr 2026 11:13 PM (IST)

    আউট শ্রেয়স!

    ম্যাচ শেষ করে আসতে পারলেন না পাঞ্জাব ক্যাপ্টেন শ্রেয়স। অংশুল কম্বোজের বলে আউট হলেন শ্রেয়স। ২৯ বলে ৫০ করে আউট হলেন তিনি। পাঞ্জাব ১৭ ওভার শেষে ১৮৬/৪।

  • 03 Apr 2026 11:10 PM (IST)

    হাফ সেঞ্চুরি করলেন শ্রেয়স আইয়ার!

    মরসুমের প্রথম হাফ সেঞ্চুরি করলেন ক্যাপ্টেন শ্রেয়স। ২৬ বলে করলেন ৫০। পাঞ্জাবের স্কোর ১৮৬/৩। জয়ের জন্য দরকার ১৯ বলে ২৪ রান।

  • 03 Apr 2026 10:56 PM (IST)

    উত্তেজক মুহূর্তে ম্যাচ!

    ম্যাচে জয়ের দিকে এগোচ্ছে পাঞ্জাব কিংস। ১৪ ওভার শেষে তাদের স্কোর ১৪৮/৩। ৩৬ বলে পাঞ্জাবকে করতে হবে ৬২ রান।

  • 03 Apr 2026 10:46 PM (IST)

    পাঞ্জাবের তৃতীয় উইকেট পতন!

    তৃতীয় উইকেট পড়ল পাঞ্জাবের। আউট হলেন কুপার কনোলি। তিনি করলেন ২২ বলে ৩৬ রান। পাঞ্জাব ১২৭/৩।

  • 03 Apr 2026 10:36 PM (IST)

    ১০০ রান উঠল পাঞ্জাবের স্কোরবোর্ডে!

    ১০ ওভারেই ১০০ তুলে ফেলল পাঞ্জাব কিংস। জয়ের জন্য প্রয়োজন ১০ ওভারে ১০৭ রান।

  • 03 Apr 2026 10:29 PM (IST)

    দারুন শুরু পাঞ্জাবের!

    ৮ ওভার শেষে পাঞ্জাব কিংস ৮৮/১। প্রভসিমরন ৩১ বলে ৩৮ নট আউট। কুপার কনোলি ৬ বলে ৭ নট আউট।

  • 03 Apr 2026 10:07 PM (IST)

    আউট হলেন প্রিয়াংশ!

    ভাল শুরু করেও আউট হয়ে গেলেন প্রিয়াংশ আর্য। তিনি করলেন ১১ বলে ৩৯। ৪.২ ওভারে পাঞ্জাব ৬১/১।

  • 03 Apr 2026 09:31 PM (IST)

    ঘরের মাঠে বড় রান করল সিএসকে!

    শিবম দুবের বদান্যতায় ২০ ওভার শেষে সিএসকে করল ২০৯/৫। শিবম দুবে অপরাজিত রইলেন ৪৫ রানে। খেলেছেন ২৮ বল।

  • 03 Apr 2026 09:28 PM (IST)

    ২০০ পার চেন্নাইয়ের!

    ২০০ রানের গন্ডি ছুঁল সিএসকে। ১৯.৪ ওভারে চেন্নাই ২০১/৫। ২৪ বলে ৩৭ রানে অপরাজিত শিবম দুবে।

  • 03 Apr 2026 09:06 PM (IST)

    সরফরাজ খান আউট !

    পঞ্চম উইকেট পড়ল চেন্নাইয়ের। আউট হলেন সরফরাজ খান। তিনি করলেন ১১ বলে ৩২। চেন্নাইয়ের স্কোর ১৬৮/৫।

  • 03 Apr 2026 09:02 PM (IST)

    ১৫০ রানের গন্ডি পার করল সিএসকে!

    অবশেষে বোর্ডে উঠল ১৫০। আয়ুষ আউট হওয়ার পর থেকেই রানের গতি কমে গেছে চেন্নাইয়ের। ১৬ ওভারে চেন্নাইয়ের স্কোর ১৫৬/৪।

  • 03 Apr 2026 08:40 PM (IST)

    আয়ুষ মাত্রে আউট!

    আউট হলেন আয়ুষ মাত্রে। বৈশাখ বিজয়কুমার উইকেট পেলেন তাঁর। মাত্রে করলেন ৪৩ বলে ৭৩। ১২.৩ ওভারে চেন্নাই ১২৩/৩।

  • 03 Apr 2026 08:32 PM (IST)

    অধিনায়ক আউট!

    আউট হলেন অধিনায়ক রুতুরাজ। তিনি করলেন ২২ বলে ২৮। তাঁর উইকেট নিলেন চাহাল। চেন্নাই ১১০/২ (১১.১)

  • 03 Apr 2026 08:26 PM (IST)

    ১০০ পার চেন্নাইয়ের!

    ১০০ পার কর সিএসকে। ১০ ওভার শেষে তাদের স্কোর ১০১/১। ৬২ রানে নট আউট মাত্রে। ২৪ রানে অপরাজিত অধিনায়ক রুতুরাজ।

  • 03 Apr 2026 08:16 PM (IST)

    হাফ সেঞ্চুরি মাত্রের!

    অর্ধশতরান করলেন আয়ুষ মাত্রে। ২৯ বল খেলে ৫২ রানে অপরাজিত তিনি। ৮.১ ওভারে চেন্নাইয়ের স্কোর ৮৩/১।

  • 03 Apr 2026 07:57 PM (IST)

    মারকুটে শুরু করেছে সিএসকে!

    প্রথম ওভার থেকে আক্রমণাত্মক ব্যাটিং করছে সিএসকে। ৫ ওভারে চেন্নাইয়ের স্কোর – ৪৯/১। ক্রিজে রয়েছেন আয়ুষ মাত্রে(২৩ নট আউট) ও অধিনায়ক ঋতুরাজ (১৩ নট আউট)।

Published On - Apr 03,2026 7:53 PM

Follow Us
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত