AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BCCI New Secretary: জয় শাহর ফেলে যাওয়া মসনদে পাকাপাকি বসলেন দেবজিৎ সইকিয়া

Devajit Saikia: জয় শাহ আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর থেকে বেশ কিছুদিন বোর্ড সচিবের পদ ফাঁকা ছিল। সেই পদে বসবেন কে, তা নিয়ে বিরাট জল্পনাও হয়েছিল। এরই মাঝে সকলকে গোল দিয়ে এগিয়ে যান অসম ক্রিকেট সংস্থার দেবজিৎ সইকিয়া।

BCCI New Secretary: জয় শাহর ফেলে যাওয়া মসনদে পাকাপাকি বসলেন দেবজিৎ সইকিয়া
BCCI New Secretary: জয় শাহর ফেলে যাওয়া মসনদে পাকাপাকি বসলেন দেবজিৎ সইকিয়াImage Credit: PTI
| Updated on: Jan 12, 2025 | 2:19 PM
Share

কলকাতা: গত বছরের ডিসেম্বরে আইসিসির নতুন চেয়ারম্যান হয়েছেন জয় শাহ। তিনি তার আগে দীর্ঘদিন ধরে ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব। জয় শাহ আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর থেকে বেশ কিছুদিন বোর্ড সচিবের পদ ফাঁকা ছিল। সেই পদে বসবেন কে, তা নিয়ে বিরাট জল্পনাও হয়েছিল। এরই মাঝে সকলকে গোল দিয়ে এগিয়ে যান অসম ক্রিকেট সংস্থার দেবজিৎ সইকিয়া। অন্তর্বর্তী সময়ের জন্য সচিব হিসেবে দেবজিতের নাম ঘোষণা করেছিল বিসিসিআই। এ বার তাঁর উপরই পুরো আস্থা রাখল বোর্ড। বিসিসিআইয়ের নতুন সেক্রেটারি (BCCI New Secretary) এ বার দেবজিৎ সইকিয়াই।

দেবজিৎ সইকিয়াকে বোর্ড সভাপতি রজার বিনি এক চিঠি লেখেন। তাতে তিনি লেখেন, বোর্ডের সংবিধান মেনেই এই দায়িত্ব দেওয়া হল দেবজিৎকে। যতদিন না নতুন স্থায়ী সচিব ঠিক হবে, ততদিন তিনিই দায়িত্বে থাকবেন। এর আগে জানা গিয়েছিল, এ বছরের সেপ্টেম্বর অবধি বোর্ড সচিবের অন্তবর্তী দায়িত্বে থাকবেন দেবজিৎ সইকিয়া। কিন্তু তার আগেই তাঁর পদ স্থায়ী হয়ে গেল।

অসম ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক্সে, বিসিসিআই সভাপতি হওয়ার জন্য দেবজিৎ সইকিয়াকে শুভেচ্ছা জানানো হয়েছে।

৫৫ বছর বয়সী দেবজিৎ সইকিয়ার ক্রিকেট কেরিয়ার খুব লম্বা ছিল না। তিনি উইকেটকিপার-ব্যাটার ছিলেন। ১৯৯০-১৯৯১ তিনি অসমের হয়ে ৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন। তাতে করেন ৫৩ রান। এই ৪ ম্যাচে তিনি নিয়েছিলেন ৮টি ক্যাচ। সঙ্গে একটি স্টাম্পিং।

Follow Us
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের