AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2024: IPLএর আগে বিরাট ধাক্কা শুভমনের টিমে, প্রথম দুই ম্যাচ নেই তারকা ক্রিকেটার

Gujarat Titans, IPL 2024: আসন্ন আইপিএলে ২৪ মার্চ সফর শুরু করবে গত বারের রানার্স গুরজাট। কিন্তু ভারতের কোটিপতি লিগ শুরু হওয়ার ১৩দিন আগে হঠাৎ করে শুভমনের টিমে বিরাট ধাক্কা। প্রথম ২টো ম্যাচে দলের এক তারকা ক্রিকেটারকে পাবে না গুজরাট।

IPL 2024: IPLএর আগে বিরাট ধাক্কা শুভমনের টিমে, প্রথম দুই ম্যাচ নেই তারকা ক্রিকেটার
| Updated on: Mar 08, 2024 | 1:52 PM
Share

কলকাতা: আইপিএল (IPL) ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্স (Gujarat Titans) এ বছর নতুন উদ্যমে নামবে। শুভমন গিল এ বার গুজরাটের নেতা। আসন্ন আইপিএলে ২৪ মার্চ সফর শুরু করবে গত বারের রানার্স গুরজাট। কিন্তু ভারতের কোটিপতি লিগ শুরু হওয়ার ১৩দিন আগে হঠাৎ করে শুভমনের টিমে বিরাট ধাক্কা। প্রথম ২টো ম্যাচে দলের এক তারকা ক্রিকেটারকে পাবে না গুজরাট। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের জমানায় ঘরোয়া ক্রিকেটকে অনেক ক্রিকেটারই গুরুত্ব কম দেন। কেউ কেউ আবার উল্টো পথেও হাঁটেন। তেমনই এক ক্রিকেটার হলেন অস্ট্রেলিয়ার ম্যাথু ওয়েড (Matthew Wade)।

এ বারের আইপিএলের প্রথম ২টো ম্যাচে বিশ্বজয়ী ম্যাথু ওয়েডের সার্ভিস পাবে না গুজরাট টাইটান্স। আপাতত আইপিএলের যে সূচি প্রকাশ হয়েছে, তাতে ৫টি ম্যাচ রয়েছে গুজরাটের। প্রথম দুই ম্যাচ যথাক্রমে ২৪ ও ২৬ মার্চ। আপাতত শোনা যাচ্ছে এই দুই ম্যাচ খেলতে পারবেন না ম্যাথু ওয়েড। অজি উইকেটকিপার ব্যাটার আইপিএলের থেকে এগিয়ে রাখলেন শেফিল্ড শিল্ডকে। শেফিল্ড শিল্ডের প্রাথমিক পর্বের ম্যাচ এখনও শেষ হয়নি। তবে ফাইনাল খেলা নিশ্চিত তাসমানিয়ার। এই ফাইনাল হবে ২১-২৫ মার্চ। তাসমানিয়া টিমের সদস্য ম্যাথু ওয়েড। তাই তিনি শেফিল্ড শিল্ডের ফাইনাল খেলে ভারতে আসবেন। যার ফলে গুজরাট এ বারের আইপিএলের প্রথম দুটো ম্যাচে ওয়েডকে ছাড়াই খেলবে।

ম্যাথু ওয়েডকে নিয়ে উচ্ছ্বসিত তাসমানিয়ার হেড কোচ জেফ ভন। তিনি বলেন, ‘ও ওর আইপিএল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলেছে এবং ওরা খুশি হয়েই তাঁকে এখানে থাকতে দিচ্ছে। যার ফলে হয়তো ও গুজরাটের প্রথম ম্যাচটিতে খেলবে না। ওয়েডের মতো অভিজ্ঞ ও এমন একজন ক্রিকেটারকে মরসুমের শেষ দিকে পাওয়া আমাদের জন্য দারুণ সৌভাগ্যের।’

উল্লেখ্য, ২০২২ সালের আইপিএলের নিলামে ম্যাথু ওয়েডকে ২ কোটি ৪০ লক্ষ টাকায় নিয়েছিল গুজরাট। যে বছর গুজরাট চ্যাম্পিয়ন হয়েছিল অর্থাৎ ২০২২ সালে ওয়েড ১০টি ম্যাচে খেলেছিলেন। গত আইপিএলে তিনি মাত্র ৩ ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। ফলে আসন্ন আইপিএলে তাঁকে গুজরাটের একাদশে ক’টি ম্যাচে দেখা যায় সেদিকেও নজর থাকবে।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত