AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs AUS 1st Test: পূজারা বাছলেন ভারতের তিন নম্বর ব্যাটার, কে নিতে পারেন কঠিন দায়িত্ব?

Border-Gavaskar Trophy, Cheteshwar Pujara: অস্ট্রেলিয়ার মাঠে তিন নম্বর জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। দিনের দ্বিতীয় বলে নামতে হতে পারে। ওপেনারের মতো টেকনিক দরকার। আবার চূড়ান্ত ধৈর্যের প্রয়োজন। লম্বা ইনিংস খেলে টিমকে বিপদসীমা পার করে দেওয়ার মতো স্কিলও চাই। এমন অনেক গুণ এই ভারতে কার আছে?

IND vs AUS 1st Test: পূজারা বাছলেন ভারতের তিন নম্বর ব্যাটার, কে নিতে পারেন কঠিন দায়িত্ব?
Image Credit: Nathan Stirk-ICC/ICC via Getty Images
| Edited By: | Updated on: Nov 21, 2024 | 3:48 PM
Share

কলকাতা: ক’দিন আগেই রবি শাস্ত্রী বলেছেন, ভারতীয় ক্রিকেটে পূজারা একজনই। কেউ তাঁর বিকল্প হতে পারেন না। শাস্ত্রী ভুল বলেননি। বিদেশে ভারতের সাফল্যের চাবিকাঠি ছিলেন তিনি। তিন নম্বরে নেমে নির্ভরতা দিতেন দেশকে। পেস বোলিংয়ের বিরুদ্ধে একাই লড়তেন। গত দুটো সফরে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের টেস্ট জয়ের নায়কও ছিলেন পূজারা। এ বার হ্যাটট্রিকের মুখে দাঁড়িয়ে রোহিত শর্মা, বিরাট কোহলিরা। আগের দুটো সফরের তুলনায় ভারত অনেক বেশি চাপে। ঘরের মাঠে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ০-৩ হারের প্রসঙ্গ বারবার উঠছে। কাল শুরু হচ্ছে পারথ টেস্ট। তার আগে একটা প্রশ্ন, পূজারার জায়গাটা কে নেবেন?

অস্ট্রেলিয়ার মাঠে তিন নম্বর জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। দিনের দ্বিতীয় বলে নামতে হতে পারে। ওপেনারের মতো টেকনিক দরকার। আবার চূড়ান্ত ধৈর্যের প্রয়োজন। লম্বা ইনিংস খেলে টিমকে বিপদসীমা পার করে দেওয়ার মতো স্কিলও চাই। এমন অনেক গুণ এই ভারতে কার আছে? আর কেউ নন, খোদ পূজারাই বাছলেন ভারতের তিন নম্বরে ব্যাট করার মতো ব্যাটসম্যান। তাঁর বাজি লোকেশ রাহুল। যিনি টেকনিক ভালো, লম্বা ইনিংস খেলতে পারেন। বিপদের সময়ে একটা দিক ধরে রাখতে পারেন। রাহুল না হলে আর কাকে পূজারার ভূমিকায় দেখা যেতে পারে? স্বয়ং পূজারাই বেছেছেন রাহুলের বিকল্প। কী বললেন তিনি?

পূজারার মন্তব্য, ‘আমি ভারতের ব্যাটিং অর্ডার জানি না। তবে তিন নন্বরে ব্যাট করার জন্য আমি লোকেশ রাহুলকেই বাছব। চাপ সামলানোর মতো অভিজ্ঞতা ওর আছে।’ আর রাহুল না হলে? পূজারার যুক্তি, ‘দেবদত্ত পাড়িক্কলকে তিন নম্বরে খেলানো যেতে পারে। অবশ্য সেটা ডান হাতি-বাঁ হাতি কম্বিনেশনের জন্য। তিন নম্বরে ব্যাট করাটা রাহুলের জন্য তুলনায় সহজ। তবে ডান-বাঁ কম্বিনেশন ভাবলে পাড়িক্কলকে খেলানো যেতে পারে।’

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?