AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs AUS: বড় সিরিজ, চাপে থাকা টিম ইন্ডিয়াকে বিশেষ পরামর্শ বিশ্বজয়ী ক্যাপ্টেনের

Border-Gavaskar Trophy: ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে সদ্য তিন ম্যাচের টেস্ট সিরিজে ক্লিনসুইপ হওয়ায় চাপ বেড়েছে। তার উপর পারথ টেস্টে রোহিত, শুভমনের খেলার সম্ভাবনা নেই। ফর্মে নেই বিরাট কোহলি। সব দিক থেকেই ভারত যেন এ বার ব্যাকফুটে। বড় সিরিজ শুরুর আগে টিম ইন্ডিয়াকে বিশেষ পরামর্শ দিলেন বিশ্বজয়ী ক্যাপ্টেন।

IND vs AUS: বড় সিরিজ, চাপে থাকা টিম ইন্ডিয়াকে বিশেষ পরামর্শ বিশ্বজয়ী ক্যাপ্টেনের
Image Credit: BCCI
| Updated on: Nov 17, 2024 | 10:21 PM
Share

ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ নিয়ে উন্মাদনা তুঙ্গে। এর মধ্যে শুরু স্নায়ুর যুদ্ধও। গত দুই অস্ট্রেলিয়া সফরেই সিরিজ জিতেছে ভারত। এ বার হ্যাটট্রিকে লক্ষ্য। তেমনই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে এটাই শেষ সুযোগ ভারতীয় টিমের কাছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গত দুই সংস্করণেই ফাইনালে উঠেছিল ভারত। এ বার ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে সদ্য তিন ম্যাচের টেস্ট সিরিজে ক্লিনসুইপ হওয়ায় চাপ বেড়েছে। তার উপর পারথ টেস্টে রোহিত, শুভমনের খেলার সম্ভাবনা নেই। ফর্মে নেই বিরাট কোহলি। সব দিক থেকেই ভারত যেন এ বার ব্যাকফুটে। বড় সিরিজ শুরুর আগে টিম ইন্ডিয়াকে বিশেষ পরামর্শ দিলেন বিশ্বজয়ী ক্যাপ্টেন।

ভারতীয় ক্রিকেটের অন্যতম আইকন কপিল দেব। তাঁর নেতৃত্বেই প্রথম বার বিশ্বজয়ের স্বাদ পেয়েছিল ভারত। ১৯৮৩ সালে কপিলের নেতৃত্বে সেই বিশ্বকাপ জেতা ভারতীয় ক্রিকেটে ব্যাপক প্রভাব ফেলেছিল। সেই কপিল দেব আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফি নিয়ে একটি ইভেন্টে সাংবাদিকদের বলেন, ‘ভারতীয় দলকে শুভেচ্ছা জানাতে চাই। আরও বলব, সব কথা শুনোনা। মাঠে নামো, নিজেদের সাধ্যমতো খেলো। যে দল ভালো খেলবে, তারাই জিতবে। অতিরিক্ত চাপ নেওয়ার প্রয়োজন নেই।’

ভারতের যাত্রা শুরু হচ্ছে ২২ নভেম্বর পারথ টেস্ট দিয়ে। এরপর অ্যাডিলেডে গোলাপি বলে দিন-রাতের টেস্ট। রোহিত প্রথম টেস্টে না থাকলেও দ্বিতীয় ম্যাচের আগেই টিমের সঙ্গে যোগ দেবেন। এমনকি গোলাপি বলে প্রস্তুতি ম্যাচেও খেলার কথা রোহিতের। অ্যাডিলেডে দিন-রাতের টেস্ট ৬-১০ ডিসেম্বর। ব্রিসবেনের গাব্বায় চতুর্থ ম্যাচ। বক্সিং ডে টেস্ট মেলবোর্নে। সিডনিতে নিউ ইয়ার টেস্ট দিয়ে সিরিজ শেষ হবে। এর ফলের উপরই নির্ভর করবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও।

Follow Us
তৃণমূলের ৩ অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার নির্দেশ পুলিশের
তৃণমূলের ৩ অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার নির্দেশ পুলিশের
ঝুলন্ত টোলকর্মীকে নিয়েই ছুটল গাড়ি, উত্তর দিনাজপুরে ভয়ঙ্কর ছবি
ঝুলন্ত টোলকর্মীকে নিয়েই ছুটল গাড়ি, উত্তর দিনাজপুরে ভয়ঙ্কর ছবি
বাসন্তীতে STF অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, ২ তৃণমূল নেতা ধৃত
বাসন্তীতে STF অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, ২ তৃণমূল নেতা ধৃত
হামলার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন জাহাঙ্গিরের স্ত্রী রেজিনা
হামলার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন জাহাঙ্গিরের স্ত্রী রেজিনা
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?
সুন্দরবন থেকে কলকাতা ৫০০ নৌকা, গঙ্গাবক্ষে হবে যোগাসন
সুন্দরবন থেকে কলকাতা ৫০০ নৌকা, গঙ্গাবক্ষে হবে যোগাসন
গ্রেফতারির ভয়ে কি পলাতক হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান?
গ্রেফতারির ভয়ে কি পলাতক হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান?
উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগ, কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?
উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগ, কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?
জলের তোড়ে ভেসে গেল অস্থায়ী সেতু! বন্ধ শিলিগুড়ি-মিরিক সরাসরি যোগাযোগ
জলের তোড়ে ভেসে গেল অস্থায়ী সেতু! বন্ধ শিলিগুড়ি-মিরিক সরাসরি যোগাযোগ
এবার শিলিগুড়ি পুরনিগমও তৃণমূলের হাতছাড়ার পথে
এবার শিলিগুড়ি পুরনিগমও তৃণমূলের হাতছাড়ার পথে