AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mohammed Shami: সুপার্ব সামি, রুদ্ধশ্বাস জয় বাংলার; মরসুমের প্রথম ‘ছয়’

Ranji Trophy 2024-25, Bengal vs Madhya Pradesh: কেরলের বিরুদ্ধে হোম ম্যাচেও বৃষ্টির বাধা। দু-দলের ইনিংস সম্পূর্ণ না হওয়ায় এক পয়েন্ট। ঘরের মাঠে দু-ম্যাচে দু-পয়েন্ট বাংলাকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিল। গত ম্যাচে কর্নাটকের বিরুদ্ধেও তিন পয়েন্ট। ছয়ের আশায় হা-পিত্যেশ করছিল বাংলা। মধ্যপ্রদেশের বিরুদ্ধেও কষ্টার্জিত জয়ে কাঙ্খিত ছয় পয়েন্ট বাংলার ঝুলিতে।

Mohammed Shami: সুপার্ব সামি, রুদ্ধশ্বাস জয় বাংলার; মরসুমের প্রথম 'ছয়'
Image Credit: PTI
| Updated on: Nov 16, 2024 | 4:35 PM
Share

মরসুমের প্রথম জয়, প্রথম ছয়। এ মরসুমে শুরু থেকেই নানা বাধার সম্মুখীন হয়েছে বাংলা। উত্তরপ্রদেশের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল। সেখানে ছয়ের সম্ভাবনা থেকেও শেষ অবধি তিন পয়েন্ট জোটে। সবচেয়ে হতাশার ছিল ঘরের মাঠে দুটো ম্যাচ। কল্যাণীতে বিহারের বিরুদ্ধে খেলার কথা ছিল। মাত্র আড়াই ঘণ্টার বৃষ্টিতে ম্যাচের চারদিনই নষ্ট। এরপর কেরলের বিরুদ্ধে হোম ম্যাচেও বৃষ্টির বাধা। দু-দলের ইনিংস সম্পূর্ণ না হওয়ায় এক পয়েন্ট। ঘরের মাঠে দু-ম্যাচে দু-পয়েন্ট বাংলাকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিল। গত ম্যাচে কর্নাটকের বিরুদ্ধেও তিন পয়েন্ট। ছয়ের আশায় হা-পিত্যেশ করছিল বাংলা। মধ্যপ্রদেশের বিরুদ্ধেও কষ্টার্জিত জয়ে কাঙ্খিত ছয় পয়েন্ট বাংলার ঝুলিতে।

রঞ্জি ট্রফি এ বার দুটি পর্বে হবে। প্রথম পর্বে পাঁচটি করে ম্যাচ। এরপর সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্ট রয়েছে। রঞ্জির গ্রুপের বাকি ম্যাচ এবং নকআউট নতুন বছরে শুরু হবে। মধ্যপ্রদেশের বিরুদ্ধেও বাংলার ছয় ছিল খুবই সামান্য ব্যবধানে। ১১ রানের রুদ্ধশ্বাস জয় বাংলার। প্রথম ইনিংসে মাত্র ২২৮ রানে অলআউট হয়েছিল বাংলা। জবাবে প্রথম দিনের শেষে মাত্র ১ উইকেট হারিয়ে ১০৩ রান তুলে নিয়েছিল মধ্যপ্রদেশ। সেখান থেকে সামির অনবদ্য বোলিংয়ে মধ্যপ্রদেশকে ২২৮ রানেই গুটিয়ে দেয় বাংলা।

শেষ অবধি মধ্যপ্রদেশকে ৩৩৮ রানের বড় টার্গেট দিয়েও স্বস্তিতে ছিল না বাংলা। একের পর এক পার্টনারশিপ গড়ে বাংলাকে চাপে ফেলেছে মধ্যপ্রদেশ। টপ অর্ডার রান করেছেন। ক্যাপ্টেন শুভম শর্মা হাফসেঞ্চুরি করেছেন। বাংলার বাধা হয়ে দাঁড়িয়েছিলেন ভেঙ্কটেশ আইয়ার ও মধ্যপ্রদেশের লোয়ার অর্ডার। শেষ অবধি কুমার কার্তিকেয়কে ফিরিয়ে বাংলার জয় নিশ্চিত করেন সামি।

প্রথম ইনিংসে চার উইকেট, দ্বিতীয় ইনিংয়ে তিন। সামির সাথ ও সাতে বাংলার ঝুলিতে ছয় পয়েন্ট। দ্বিতীয় ইনিংসে সামিকে সহযোগিতা করেছেন বাকিরাও। বাঁ হাতি স্পিনার শাহবাজ আহমেদ ৪, তরুণ পেসার রোহিত কুমার দু-উইকেট নেন। পাঁচ ম্যাচে বাংলার ঝুলিতে মোট ১৪ পয়েন্ট।

Follow Us
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?