AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rohit Sharma: ভিডিয়ো: ‘আন্না হারি, মেকা হারি’ হঠাৎ এ কী বলতে শুরু করলেন রোহিত শর্মা?

IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম দুই ওডিআই ম্যাচে হাফসেঞ্চুরি (প্রথম ওডিআইতে ৫৮ রান ও দ্বিতীয় ওডিআইতে ৬৪ রান) করে দলকে টেনেছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু তৃতীয় ওডিআইতে ২০ বলে ৩৫ রানে আউট হলেন রোহিত শর্মা।

Rohit Sharma: ভিডিয়ো: 'আন্না হারি, মেকা হারি' হঠাৎ এ কী বলতে শুরু করলেন রোহিত শর্মা?
Rohit Sharma: ভিডিয়ো: 'আন্না হারি, মেকা হারি' হঠাৎ এ কী বলতে শুরু করলেন রোহিত শর্মা?Image Credit: PTI
| Updated on: Aug 09, 2024 | 7:38 PM
Share

কলকাতা: রোহিত শর্মা (Rohit Sharma) মাঠে থাকা মানে, বিনোদন পাওয়া যায় ভরপুর। তাঁর ব্যাটে দারুণ দারুণ শট দেখা যায়। তেমনই মাঝে মাঝে তিনি এমন কার্যকলাপ করেন, যা পরবর্তীতে ভাইরাল হয়। শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওডিআই (ODI) ম্যাচ চলাকালীন তেমনই এক কাণ্ড করে শিরোনামে রোহিত। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার ক্যাপ্টেন চরিত আসালঙ্কা। লঙ্কান ইনিংস চলাকালীন রোহিত হঠাৎ করেই বলেন, ‘আন্না হারি, মেকা হারি।’ সেই ভিডিয়ো নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। হঠাৎ এ কী বলতে শুরু করলেন ভারত অধিনায়ক?

‘আন্না হারি, মেকা হারি’ সিংহলি ভাষায় বলা দু’টি শব্দ। যার অর্থ ‘এটা ঠিক, এটা ঠিক।’ স্টাম্প মাইকে রোহিতের এই কথা ধরা পড়েছে। বোলারদের উদ্বুদ্ধ করছিলেন রোহিত। পাশাপাশি শ্রীলঙ্কান ক্রিকেটারদেরও হয়তো সিংহলিতে কিছু শোনানোর চেষ্টা করছিলেন। সোশ্যাল মিডিয়ায় রোহিতের ওই ভিডিয়ো ভাইরাল হয়েছে। সম্প্রচারকারী চ্যানেলের পক্ষ থেকেও ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ক্যাপশনটিও বেশ নজরকাড়া। যেখানে লেখা হয়েছে, ‘নতুন ভাষা, একই মজা- রো এক্কেবারে বিনোদনে ভরপুর।’

অনেকে ভাবতে পারেন রোহিত শর্মা হঠাৎ কেন সিংহলি বললেন? তাঁকে আবার সিংহলিতে কথা বলা শেখালেন কে? সিংহলি ও তামিল ভাষার মধ্যে অনেক মিল রয়েছে। হতে পারে ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ক্যাপ্টেন রোহিতকে তামিল শিখিয়েছেন। কারণ রবি অশ্বিন তামিল ব্রাহ্মণ।

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম দুই ওডিআইতে হাফসেঞ্চুরি (প্রথম ওডিআইতে ৫৮ রান ও দ্বিতীয় ওডিআইতে ৬৪ রান) করে দলকে টেনেছিলেন ভারত অধিনায়ক। কিন্তু তৃতীয় ওডিআইতে ২০ বলে ৩৫ রানে আউট হলেন রোহিত শর্মা। প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটে ২৪৮ রান তুলেছে লঙ্কানরা। ভারত ২৪৯ রান তুলতে না পারলে লজ্জার নজির হবে। কারণ ১৯৯৭ সালের পর থেকে ওডিআই দ্বিপাক্ষিক সিরিজে ভারত শ্রীলঙ্কার কাছে হারেনি।

Follow Us
অভিযুক্তের মাথায় ছিল অন্য ছক, ঘটনার পুনর্নির্মাণে নিয়ে যেতেই...
অভিযুক্তের মাথায় ছিল অন্য ছক, ঘটনার পুনর্নির্মাণে নিয়ে যেতেই...
'ক্রিমিনাল কমতে থাকবে', কেন বললেন তামান্নার মা?
'ক্রিমিনাল কমতে থাকবে', কেন বললেন তামান্নার মা?
বারুইপুরকাণ্ডে অন্যতম অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুর পর ধরা পড়ল আরও ১
বারুইপুরকাণ্ডে অন্যতম অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুর পর ধরা পড়ল আরও ১
'আমার একদম দুঃখ নেই', এনকাউন্টারে ছেলের মৃত্যুর খবর পেয়ে বললেন মা
'আমার একদম দুঃখ নেই', এনকাউন্টারে ছেলের মৃত্যুর খবর পেয়ে বললেন মা
'ভোটব্যাঙ্ক বাঁচাতে কামদুনিতে...', মমতাকে নিশানা করে কী বললেন টুম্পা?
'ভোটব্যাঙ্ক বাঁচাতে কামদুনিতে...', মমতাকে নিশানা করে কী বললেন টুম্পা?
বারুইপুরকাণ্ডে এনকাউন্টারে মৃত্যুর পর কী চাইছে গুড়াপের পরিবার?
বারুইপুরকাণ্ডে এনকাউন্টারে মৃত্যুর পর কী চাইছে গুড়াপের পরিবার?
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?