AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bengal Pro T20: মনোজের টিমের আধডজন হার, সেমিফাইনালে ‘প্রথম’ ঋত্বিকরা

CAB Bengal Pro T20 League: ইডেন গার্ডেন্সে প্রথমে ব্যাট করে স্ম্যাশার্স মালদা। অলরাউন্ডার ঋত্বিক চট্টোপাধ্যায় ২১ বলে ৩৭ রান করেন। ব্যাট হাতে ঝড় তোলেন অয়ন ভট্টাচার্য। মাত্র ১০ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস তাঁর। এ ছাড়াও কার্যকর ইনিংস ঋতম পোড়েলের। ৩১ বলে ৩৬ রান তাঁর। হারবারের হয়ে দুটি করে উইকেট অনুরাগ তিওয়ারি ও শুভম সরকারের।

Bengal Pro T20: মনোজের টিমের আধডজন হার, সেমিফাইনালে 'প্রথম' ঋত্বিকরা
Image Credit: CAB
| Updated on: Jun 22, 2024 | 6:47 PM
Share

বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে হারের হতাশা কাটছে না। এ দিন ফের হার মনোজ তিওয়ারির নেতৃত্বাধীন হারবার ডায়মন্ডসের। সেমির সম্ভাবনা আগেই কার্যত শেষ হয়ে গিয়েছিল। টানা আধডজন হারে এ বার সরকারি ভাবেই সেমিফাইনালের দৌড় শেষ। কোনও পয়েন্টই আসেনি মনোজদের ঝুলিতে। হারবার ডায়মন্ডসকে হারিয়ে প্রথম দল হিসেবে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে সেমিফাইনাল নিশ্চিত করল সোবিস্কো স্মাশ্যার্স মালদা। দলকে সেমিফাইনালে পৌঁছে দিতে এ দিন হারবারের বিরুদ্ধে অনবদ্য পারফরম্যান্স অলরাউন্ডার ঋত্বিক চট্টোপাধ্যায়ের। মরিয়া চেষ্টা করলেও মাত্র ২ রানে হার মনোজদের।

ইডেন গার্ডেন্সে প্রথমে ব্যাট করে স্ম্যাশার্স মালদা। অলরাউন্ডার ঋত্বিক চট্টোপাধ্যায় ২১ বলে ৩৭ রান করেন। ব্যাট হাতে ঝড় তোলেন অয়ন ভট্টাচার্য। মাত্র ১০ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস তাঁর। এ ছাড়াও কার্যকর ইনিংস ঋতম পোড়েলের। ৩১ বলে ৩৬ রান তাঁর। হারবারের হয়ে দুটি করে উইকেট অনুরাগ তিওয়ারি ও শুভম সরকারের। শেষ অবধি নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৩ রান করে মালদা।

বিশাল রানের টার্গেট। মনোজ তিওয়ারি আগের ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। এই ম্যাচে অবশ্য ৮ রানে আউট মনোজ। ৮ ওভারের মধ্যেই ৪৭ রানে অর্ধেক টিম আউট। এখান থেকেও মরিয়া চেষ্টা করে হারবার ডায়মন্ডস। কঠিন পরিস্থিতিতে ২০ বলে ৪২ রানের বিধ্বংসী ইনিংস পুনিশ মেহতার। তাতেও অবশ্য জয় এল না। ৯ উইকেটে ১৭১ রানেই আটকে যায় তারা। মালদার হয়ে দুটি করে উইকেট রমেশ প্রসাদ ও গীত পুরির। ছয় ম্যাচে পাঁচটি জয়, ১০ পয়েন্ট নিয়ে সেমিফাইনালও নিশ্চিত।

Follow Us
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা